Adnan Ahmed Abir

Adnan Ahmed Abir Dadavai Gaming

29/10/2025

আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করা হয়ে গেলে, এক সময় অপ্রয়োজনীয় ভেবে ছুড়ে ফেলি। কোনো এক সময় এই অপ্রয়োজনীয় জিনিসের তীব্র প্রয়োজন অনুভব হয়। তখন আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না।

ঠিক সম্পর্কগুলো এমনই — যার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে ভেবে ফেলে দিচ্ছেন, তাকে আপনার ঠিক আবার প্রয়োজন হবে। কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। অপ্রয়োজনীয় জিনিসটি ভেবেই নেয়, তাকে আর কারও প্রয়োজন নেই।

08/08/2025

সুন্দর ব্যক্তিত্বই মানুষের সবচেয়ে বড় সম্পদ।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুন্দর ব্যক্তিত্বের মানুষকে সবাই মনে রাখে।
সুন্দর চেহারা ভুলে যাওয়া সম্ভব—কারণ একদিন না একদিন আরেকটি সুন্দর চেহারা চোখে পড়বেই।
কিন্তু সুন্দর ব্যক্তিত্বের মানুষকে অন্য কিছুর সাথে তুলনা করে ভুলে যাওয়া যায় না।
বরং যতবারই কোনো সুন্দর ব্যক্তিত্বের মানুষের সাথে দেখা হবে, ততবারই আপনার ব্যক্তিত্বের কথা মনে পড়বে।

27/07/2025

শান্তভাবে দূরে সরে যাওয়াটাও আত্মসম্মানের অংশ — সব কিছুর উত্তর দিতে হয় না।

22/07/2025

জীবনে আক্ষেপ থাকবেই। কাছে না পাওয়ার আক্ষেপ, ভালবাসতে না পারার আক্ষেপ, ভুল বুঝে দূরে চলে যাওয়ার আক্ষেপ এই সমস্ত কিছুরই আক্ষেপ সবসময় থেকেই যাবে।

' শ্রীকান্ত ' তে শরৎচন্দ্র বলেছিলেন,- আমি সমস্তই দেখিলাম সমস্তই বুঝিলাম। যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম,, আসলেই তাই। কিন্তু আক্ষেপ একটাই সে ইচ্ছে করলেই থেকে যেতে পারতো। একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে সারাজীবন আমাকে ভালো বাসতে পারতো সে চাইলেই।

কিন্তু শেষ পর্যন্ত সে চাইনি, তাই অজুহাতকে সঙ্গী করে আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। আমি উপন্যাসের শেষ লাইনের মতো তার ভালো থাকাকে সমর্থন জানিয়ে জীবনের পাতায় দাঁড়ি টেনে দিয়েছি। আর নিজেকে বুঝিয়েছি, আক্ষেপ চিরকাল সঙ্গে থাকবে কিন্তু যেটা ভাগ্যে নেই সেটা নিয়ে আক্ষেপ করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।

কারণ, এই মিথ্যে ভালোবাসার শহরে মানুষ আসলে বিক্রি হয়ে যায়, আর যার সামর্থ্য থাকে সে কিনে নেয় ।।

22/07/2025

পৃথিবীতে এক অনিশ্চিত জীবন নিয়ে চলি আমরা। আর এই জীবন নিয়েই কতো অহংকার, হিংসা, আর লোভ করে চলতে থাকি।

21/07/2025

কোনো একটা দূর্ঘটনা ঘটে আর ভিউ বানিজ্য শুরু হয়।এই যে অমুক-তমুক পেইজ বাচ্চাগুলোর করুন পরিনতি বানিয়ে বানিয়ে গল্প লিখছেন আপনাদের কলিজা কাঁপে না? একটু আল্লাহকে ভয় করুন।ওখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সবাই কল্পনা করতে পারছি।দূর থেকে দেখেই ট্রমা কাজ করছে।আর যারা এই পরিস্থিতির স্বীকার, সেসব ছোট ছোট বাচ্চার বাবা-মা আপনাদের এসব কল্পনাপ্রবণ গল্প দেখে তো আরও ট্রমাটাইজ হয়ে যাবে।দয়া করে থামুন।প্রয়োজনীয় তথ্য প্রচার করুন।এমন নিষ্ঠুরতম বর্ননার কাল্পনিক গল্প লিখে বিবেকহীনতার পরিচয় দিবেন না।

20/07/2025

বাংলাদেশে টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দুর্বল Investment... আমি বলবো যদি পড়াশোনা করতেই হয় একান্ত শখের জন্য করবেন, জগৎ কে জানার জন্য পড়বেন, মানুষ চেনার জন্য পড়বেন। সর্বোপরি, নিজেকে আবিস্কারের জন্য পড়বেন।

অন্যথায়, ইন্টার পাশ করেই বিদেশ গমন হোক গন্তব্য। এদেশে পড়াশোনা শেষ করে Bright future গড়া অলিক স্বপ্নের মতো, কখনই সম্ভব না। টাকা রোজগার করার জন্য হাজারো পেশা রয়েছে। জ্ঞান অর্জনকে টাকা রোজগারের মাধ্যম বানাবেন না প্লিজ। কেউ অনার্স, মাস্টার্স পাশ করে কেন সরকারী চাকরি করছে না? দিনের পর দিন এসব উদ্ভট কথাবার্তা বলে তাদের বিভ্রান্ত করবেন না। কারণ সরকারি চাকরিই তাদের জীবনের একমাত্র লক্ষ নাও হতে পারে। কেউ হয় ব্যবসায়ী, কেউ উদ্যোক্তা, আবার কেউ সরকারি চাকরি, কেউবা বিদেশে প্রবাসী।

মোটকথা, পড়াশোনার উদ্দেশ্য একেকজনের একেকরকম। ভালো কথা বলতে না পারলে চুপ থাকুন, তবু খারাপ কথা বলে অন্যের মনোবল ভাঙবেন না। ধন্যবাদ।

12/07/2025

প্রয়োজনে কেউ পাশে থাকে না, সবাই আয়োজনে পাশে থাকে।

25/04/2025

টাকা পয়সা'ই দুনিয়ার সব না! টাকা পয়সাতে'ই সুখ না। এগুলা শুধু তারাই বলে যাদের টাকা-পয়সা আছে। অর্থকষ্টে বা অভাব অনটনে থাকা কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এটা বলবেনা। কারণ এরা জানে Money is the second God in the world. অভাবী'দের আবেগ থাকেনা। তাই তারা আবেগী কথাবার্তাও বলতে পারেনা। আবেগ তাদের জন্য যাদের অভাব নাই।

19/01/2025

সবার জীবনেরই একটা গল্প থাকে, কেউ সেটা প্রকাশ করে কেউ বা করেনা।

18/01/2025

আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আসল সত্যটা কি জানেন? যার মানসিকতা যেমন আমি তার কাছে তেমনই!! 🙃

16/01/2025

জীবনের কোন সিদ্ধান্তটি সঠিক ছিল আর কোনটি যে ভুল ছিল সেটা নিয়ে এখনও দন্ধ চলছে। 😞

Address

Barisal

Telephone

+8801717504599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnan Ahmed Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share