Headline Bhola

Headline Bhola ভোলার সর্বশেষ সংবাদ, জরুরি আপডেট এবং জনসচেতনতামূলক তথ্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

হেডলাইন ভোলা। >

দুই যুগ আগের সোয়া কোটি টাকা আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদ...
07/05/2026

দুই যুগ আগের সোয়া কোটি টাকা আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বোরহানউদ্দিনে বলৎকারের মামলায় যুবক গ্রেপ্তারভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে (১৪) নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকারের...
11/04/2026

বোরহানউদ্দিনে বলৎকারের মামলায় যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে (১৪) নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সবুজের ছেলে মো. নিয়াদ গত ৪ এপ্রিল (শনিবার) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেতে যায়। এ সময় একই এলাকার অভিযুক্ত সেলিম তাকে কথা বলার ছলে ডেকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে পক্ষিয়া ইউনিয়নের দেওয়ান বাড়ির দিঘীর পশ্চিম পাড়ে নিয়ে কিশোরটির ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন (বলাৎকার) চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে স্থানীয় দোকানে ফিরে যায় এবং উপস্থিত লোকজনকে বিষয়টি জানায়। পরে বাড়িতে গিয়ে বাবার কাছে বিস্তারিত খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী কিশোরের বাবা মো. সবুজ বাদী হয়ে সেলিমকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। সামাজিক পরিস্থিতি ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

তবে এ ঘটনায় অভিযুক্তদের মুখে ভিন্ন কথা, তারা জানান, সেলিম ষড়যন্ত্রের শিকার। বলৎকারের মত কোন ঘটনাই ঘটেনি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "অভিযোগটি পাওয়ামাত্রই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং ইতোমধ্যে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।"

এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে বোরহানউদ্দিনের সচেতন মহল অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।

14/03/2026

যশোর ডিবির অভিযানে আসামির বর্ণনামতে কথিত মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল‌ সহ এক নারী গ্রেফতার আর যা যাচ্ছিল চট্টগ্রাম।







10/03/2026

ইরানের হামলায় কাপছে ইজরায়েল। কোন ক্ষয়ক্ষতির দৃশ্য অনলাইনে আসতে দিচ্ছে না ইজরায়েল।

07/03/2026

ভোলায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন বেসরকারি ফেসবুক পেজ থেকে তথ্য টি নিশ্চিত করা হয়েছে।
#ভোলা_মাদক_বিরোধী_অভিযান

আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে ইরানের রাজধানীতে কান্নার রোল।
01/03/2026

আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে ইরানের রাজধানীতে কান্নার রোল।

08/02/2026

ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি

ভোলা বিশ্বরোড এমানিকা কেরামতগঞ্জে বাস এক্সিডেন্ট হয়েছে।
30/01/2026

ভোলা বিশ্বরোড এ
মানিকা কেরামতগঞ্জে বাস এক্সিডেন্ট হয়েছে।

Address

Barisal
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Headline Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category