Education Development Society

Education Development Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education Development Society, Media/News Company, Kali Bari Road, Barisal.

✨ Happy New Year 2026! ✨As we step into 2026, Education Development Society wishes all our educators, students, and part...
31/12/2025

✨ Happy New Year 2026! ✨
As we step into 2026, Education Development Society wishes all our educators, students, and partners a year full of inspiration, growth, and meaningful learning. 🌱📚
May this new year bring innovative ideas, stronger collaborations, and countless opportunities to transform education for a brighter future. Together, let’s make 2026 a year of impact and progress! 💡💫

🚀 Free Workshop on Project Proposal Writingক্যারিয়ার উন্নয়নে প্রজেক্ট প্রপোজাল লেখার দক্ষতা গড়ে তুলুন!দেশের অভিজ্ঞ শিক্ষ...
12/12/2025

🚀 Free Workshop on Project Proposal Writing
ক্যারিয়ার উন্নয়নে প্রজেক্ট প্রপোজাল লেখার দক্ষতা গড়ে তুলুন!

দেশের অভিজ্ঞ শিক্ষা প্রশিক্ষকদের পরিচালনায় এই ওয়ার্কশপে শিখবেন—
✔ প্রজেক্ট প্রপোজাল লেখার কৌশল
✔ উদ্দেশ্য, আউটকাম ও অ্যাকশন প্ল্যান
✔ বাজেটিং ও লজফ্রেম প্রস্তুতি

🎯 রেজিস্ট্রেশন ফ্রি | সিট সীমিত
📩 নির্বাচিতদের ইমেইলে জানানো হবে।

👉 ফর্ম লিংক: [https://forms.gle/ZeFhfz8mjnZ8p5dj9]

This afternoon, we had a thoughtful discussion on how three organizations—Institute of Educational Development and Resea...
11/12/2025

This afternoon, we had a thoughtful discussion on how three organizations—Institute of Educational Development and Research (IEDR), Research and Innovation for Meaningful Education (RIME), and Education Development Society (EDS)—can collaborate to strengthen educational research and development in Bangladesh.

Two distinguished educationists, Dr. Sheikh Shahbaz Riyad and Dr. Ranjit Poddar, shared their insights and commitment toward advancing teacher training, research, and educational development. Injamul Safin, Rackson Chakma and Shin also shared their thought for educational development.
We remain hopeful that, in the days ahead, these three organizations will work together to create meaningful impact.

Today we joined the UNESCO workshop “Education Matters: Championing the True Value of Investing in Education for a Stron...
10/12/2025

Today we joined the UNESCO workshop “Education Matters: Championing the True Value of Investing in Education for a Stronger Bangladesh” on behalf of Education Development Society.

Hosted at the International Mother Language Institute, the event brought together inspiring young education leaders from across Bangladesh.
Together, we shared ideas and strengthened our commitment to transforming education through the collective power of youth organizations.

Proud to be part of this journey! 💥

ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষদের জন্য আমরা বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দিচ্ছে। রিচার্জ পে...
23/08/2024

ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষদের জন্য আমরা বিনামূল্যে মোবাইল রিচার্জ করে দিচ্ছে। রিচার্জ পেতে মোবাইল নাম্বার ও আপনার ইউনিয়নের নাম ইনবক্স করুন অথবা 01820575826 নাম্বারে ম্যাসেজ দিন।

21/05/2024

অভিনন্দন
মোঃ তানভীর হোসেন

অনেক অনেক শুভকামনা রইলো....

পাট শিল্পকে সোনালি শিল্পে পরিণত করতে তানভীরের লড়াই | DBC NEWS

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বাপা, বেলা, ইডিএসসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বরিশাল ন...
22/06/2023

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বাপা, বেলা, ইডিএসসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বরিশাল নগরের জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসময় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ইদ মোবারক।  আপনি কি শিক্ষিত বেকার হয়ে বসে আছেন। কিংবা কাজ খুঁজে পাচ্ছেন না?এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির ক্যারিয়ার ডেভেলপ...
21/04/2023

ইদ মোবারক।
আপনি কি শিক্ষিত বেকার হয়ে বসে আছেন। কিংবা কাজ খুঁজে পাচ্ছেন না?
এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বরিশালে কিছু সংখ্যা বেকার/ শিক্ষার্থী যুবক-যুবতীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

ইনজামুল সাফিন
সভাপতি
এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি
ইমেইলঃ [email protected]

Eid Mubarak! ইদ মোবারক
21/04/2023

Eid Mubarak!
ইদ মোবারক

২৬ মার্চ ২০২০। শিক্ষা ও গবেষণাকে হৃষ্টে ধারণ করে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি যাত্রা শুরু করে। গুটি গুটি পায়ে হেঁটে আজ স...
27/03/2023

২৬ মার্চ ২০২০। শিক্ষা ও গবেষণাকে হৃষ্টে ধারণ করে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি যাত্রা শুরু করে। গুটি গুটি পায়ে হেঁটে আজ সংগঠনটি চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এই যাত্রাপথে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে। এর মধ্যে ফান্ডামেন্টাল ইংলিশ কোর্স, ট্রেনিং প্রোগ্রাম অন লাইফ স্কীল ডেভেলপমেন্ট, ওয়ার্কসপ অন মোরালিটি এন্ড ইথিক্যাল এডুকেশন, ওয়ার্কসপ অন ক্লাইমেট চেইঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট ইত্যাদি উল্লেখযোগ্য। সংগঠনটি মূলত তিনটি ক্ষেত্র নিয়ে কাজ করে। এগুলো হলোঃ উপানুষ্ঠানিক শিক্ষা, জলবায়ু শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা। ২০২১ সালে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কতৃক একটি শিক্ষামূলক ওয়েব সাইট চালু করা হয়, পরবর্তীতে সেটি হ্যাকিং এর শিকার হয়েছে। পরিবেশ বান্ধব পাটের ব্যানার ও কাগজের ব্যানার ব্যবহার করে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ইকো ফ্রেন্ডলি অর্গানাইজেশন হিসেবে বেশ পরিচিতি পেয়েছে। ইডিএস কতৃক জলবায়ু কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা, বরগুনা, বান্দরবান, বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর, ঝালকাঠি, ময়মনসিংহ, নওগাঁ ও পঞ্চগড় জেলায় বৃক্ষরোপন করা হয়। বিশেষ করে বিরল প্রজাতির নাগালিঙ্গম চারা রোপনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে ইডিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সেচ্ছাসেবী সংগঠন পর্যায়ে বিরল অর্জন। সংগঠনটির বিভিন্ন সরকারি-বেসরকারি দেশীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে কাজ করার সুযোগ হয়েছে। বর্তমানে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির শিক্ষা সংশ্লিষ্ট কিছু গবেষণা চলমান রয়েছে। এছাড়া কয়েকটি কোর্স টিউটোরিয়াল তৈরির কাজ চলছে। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আগামীর পথচলায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

ইনজামুল সাফিন
প্রতিষ্ঠাতা সভাপতি
এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি

বরিশালে হাল্ট প্রাইস ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিতবরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজে হাল্ট প্রাইস ...
24/02/2021

বরিশালে হাল্ট প্রাইস ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত

বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজে হাল্ট প্রাইস ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বিল ক্লিনটন ফাউন্ডেশন ও জাতিসংঘের সাথে যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। গত ১০ ফেব্রুয়ারী ২০২১ ইং বুধবার বিকাল ৩টায় প্রতিযোগিতাটির ক্যাম্পাস রাউন্ডের ভার্চুয়াল গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “ ফুড ফর গুড”। সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস রাউন্ডে ১০ টি টিম অংশগ্রহণ করে। আসরে “টিটিসি রকস” এবং “চন্দ্রদীপ টিম ফাইনালে অবতীর্ণ হয়। ফাইনালে টিম টিটিসি রকস “হিলসা বেইজড ইকোনোমিক জোন ইন কোস্টাল বেল্ট” এবং টিম চন্দ্রদ্বীপ “ ফ্লোটিং মার্কে সেন্টারড এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিয়াল জোন” শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন। তীব্র প্রতিযোগিতাপূর্ণ প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে টিম চন্দ্রদ্বীপ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী টিমের সদস্যরা হলেন রাইসা রহমান উর্মি, জুবায়ের, শাহরুখ হাসান মিঠু এবং মোঃ হাসিবুল ইসলাম। ফাইনালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের এডজাসেন্ট ফ্যাকাল্টি আসিফ মইনুর চৌধুরী এবং সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের লেকচার সুমন কুমার বিশ্বাস বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। চ্যাম্পিয়ন টিমের সদস্য রাইসা রহমান উর্মি বলেন, আমি এরকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাে ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী হতে পেরে গর্বিত। ক্যাম্পাস রাউন্ডের স্পন্সর ছিল অনলাইন শপ “গাছের বাজার”।স্ট্রাটেজিক পার্টনার ছিল “লজিক – একটি বিতর্ক ক্লাব। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি প্রোগ্রামের ট্রেনিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে।

ইনজামুল সাফিন
ক্যাম্পাস ডিরেক্টর

Address

Kali Bari Road
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education Development Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share