29/06/2026
: 117
From : জুনিয়র কেউ
To : রাতুল ভাইয়া
ক্যাম্পাসে আসার পর থেকেই আপনি আমার নজরে পড়েন । কেন তার উত্তর আমি আজও খুঁজি । আসলে আমরা যদি কাউকে ভালবাসার কারণ খুঁজে পাই তখন সেই ভালোবাসা আগের মতো থাকে না। তাই আমি কারণ খুঁজতেই যাই না। যদিও ভালোলাগার কারণের অভাব নাই। মাল্টিটালেন্টেড মানুষ ।
বেশিরভাগ সবাইই পছন্দ করে ।
তবে আমার বিষয় আলাদা । আমি আপনার মাঝে একটা অন্যরকম মানুষ খুঁজে পাই । কেমন সেটা যদি কখনও সুযোগ হয় তাহলে বলব । এখানে এত কিছু বলা যাবে না।
অনেকদিন নিজের এই ফিলিংস এক্সপ্রেস করতে গিয়েও পারি নি। সামনা সামনি এখনও কথা হয়নি আপনার সাথে । এমনকি আপনি আমার ফ্রেন্ড ও নাই ।
দুর থেকেই আমি নিশ্চুপে আপনাকে সবসময় খেয়াল করি। কালকে আমি শুধু আপনার জন্য অলিম্পিয়াডে অ্যাটেন্ড করেছিলাম ।
জানিনা এর শেষ কোথায়। আমাকে একটু খুঁজে নিয়েন। আপনার জন্য অনেক কথা জমিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত।