07/06/2026
মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনাচর এলাকায় একটি মোটরচালিত ভ্যান উল্টে পুকুরে পড়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
আজ ৭ জুন সকালে চুনারচর এলাকার হারুন হাওলাদার বাড়ির সামনে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়,সাদেকপুর থেকে মালবাহী মোটরচালিত ভ্যান চুনারচর আসার পথে সড়কের ভাঙ্গা স্থানে আসলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশে থাকা পুকুরে পড়ে যায়৷ এতে চালক মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়,সড়কটির অবস্থা এতই বেহাল যে গাড়ি চলাচল তো দূরে থাকা পায়ে হেটে এই সড়কে চলাচল করাও কষ্টসাধ্য। বেহাল এই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।