14/03/2026
ইদানীং নতুন কোনো স্বপ্ন দেখতে গেলেই বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। এখন আর জীবন নিয়ে খুব একটা পরিকল্পনা করি না, নতুন করে স্বপ্নও বুনি না। যতবারই জীবন নিয়ে নতুন কিছু আশা করি, ঠিক তখনই অদৃশ্য কোনো ঝড় এসে সবকিছু তছনছ করে দেয়। মুহূর্তেই বুঝতে পারি—যা ভেবেছিলাম, তার কিছুই আর আমার হাতে নেই। এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে জীবনটাই যেন অন্য রূপ নেয়।
মাঝে মাঝে নিজের প্রতি বড্ড মায়া লাগে। আমি তো এর আগে এমন ছিলাম না, আমি তো এমন নই—কেনো এমন হলাম? জীবনের প্রত্যেকটা কাজে যেন ব্যর্থতার ছাপ। নিজেকে যতই দেখি, ততই আশ্চর্য হই। ❤️🩹🙂
কখনো কখনো মনে হয় আমি ধীরে ধীরে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছি। ইদানীং নিজেকেই অচেনা লাগে—কিছুই ভালো লাগে না, কারও সাথে কথা বলতেও মন চায় না। কিছুই ঠিকমতো মনে থাকে না, ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় সবকিছু ছেড়ে কোথাও দূরে চলে যাই, যেখানে কোনো শব্দ নেই, কোনো চিন্তা নেই।
জীবনটা যেন ক্রমেই জট পাকিয়ে যাচ্ছে!! 🙂