08/07/2026
🌸 সচেতনতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্যাম্পাসে।
Fresh Anonna ও Excellence Bangladesh-এর যৌথ উদ্যোগে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে Sanitary Napkin Vending Machine স্থাপনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার Barishal Textile Engineering College-এ অনুষ্ঠিত হলো Menstrual Health & Hygiene Awareness Program। কর্মসূচির অংশ হিসেবে নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এবং মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মাসিক স্বাস্থ্য নিয়ে সংকোচ নয়, প্রয়োজন সঠিক জ্ঞান, সচেতনতা এবং সহজলভ্য সহায়তা। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয় বরং একটি আরও অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য Fresh Anonna এবং Excellence Bangladesh-কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।
RADIO BTEC 00:18 FM -এর পক্ষ থেকে এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানাই।