Toma's Vlog

Toma's Vlog Made In বরিশ্যাইল্লা

22/02/2026

যতদিন বেঁচে আছি ভুলতে পারবোনা তোমায়, ভুলতে পারবো না তোমার নাম, তোমার ঐ মায়াবি মুখটা, তোমার সাথে কাটানো সময় গুলো আর তোমার দেয়া স্মৃতিগুলো...🥲

25/01/2026

আপনার জীবন থেকে নেগেটিভ মানুষদের সরিয়ে ফেলতে দ্বিধা করবেন না। কারণ যারা সবসময় হতাশা ছড়ায়, অবমূল্যায়ন করে, বা মানসিক শান্তি নষ্ট করে—তারা কখনোই আপনার ভালো চায় না। এরা মনকে ভারী করে তোলে, আর এগিয়ে যাওয়ার পথটাকে ধীরে ধীরে অন্ধকার করে দেয়।

এটা স্বার্থপরতা না, এটা আত্মসম্মান। নিজের শান্তি, মানসিক সুস্থতা আর আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য—কিছু মানুষকে ছেড়ে দেওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। নিজের জীবন, নিজের মানসিক শান্তি রক্ষা করার অধিকার আপনার আছে। সবাইকে ধরে রাখার দায়িত্ব আপনার না।

যারা আপনাকে শক্তি দেয়, শান্তি দেয় তাদের রাখুন। আর যারা আপনাকে ক্লান্ত করে, ছোট করে—তাদের থেকে দূরে থাকাই ভালো ।🩶

23/01/2026

সম্পর্কে যখন অজুহাতের সময় এসে যায়, তখন সে পরিবার ভাবে, ভবিষ্যৎ ভাবে, পরিস্থিতি বোঝায়, বাস্তবতার কথা তোলে—কিন্তু আশ্চর্যভাবে তখন
আর ‘তোমার কথা ভাবে না।

যাকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করা হয়, তার জন্য অজুহাত তৈরি করতে হয় না। সময় না থাকলেও
একটু সময় বের হয়, চাপ থাকলেও যত্নটা থাকে।
আর যখন অজুহাত শুরু হয়, তখন বুঝে নিতে হয়—তুমি আর প্রাধান্যের জায়গায় নেই, শুধু ব্যাখ্যার তালিকায় আছো।

ভালোবাসা মানে শুধু পরিকল্পনা নয়, ভালোবাসা মানে কাউকে বাদ না দিয়ে সিদ্ধান্ত নেওয়া। যেখানে তোমার অনুভূতির জায়গা নেই, সেখানে হাজারো যুক্তি থাকলেও সম্পর্কটা আসলে আগেই ফুরিয়ে গেছে।

22/01/2026

স্বামীকে যতই আপন করে নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশী ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী? আজীবন নিঃস্বার্থ ভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে! অথচ একজন স্বামী? তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারেনা। কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারেনা। তার পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক,ঘুরে ফিরে স্ত্রীই খারাপ হবে। বাস্তবতা ।

21/01/2026

মনে রাখবেন—যে জায়গায় আপনি বারবার অপমান মেনে নেন, সেখানে মানুষ বুঝে নেয়, আপনাকে অপমান করা যায়। কেউ আপনাকে অপমান করলো, আর আপনি মুখ বুজে সহ্য করে নিলেন—অনেকে এটাকে ধৈর্য ভাবে, ভদ্রতা ভাবে, ভালো মানুষী ভাবে।

কিন্তু বাস্তবতা হলো, এটা অনেক সময় দুর্বলতার সংকেত হয়ে যায়। কারণ মানুষ প্রথমবার অপমান করে সাহস করে, দ্বিতীয়বার করে অভ্যাসে, আর তৃতীয়বার করে নিশ্চিত হয়ে— যে আপনাকে অপমান করলেও কোনো মূল্য দিতে হয় না।

চুপ থাকা সব সময় সম্মান রক্ষা করে না, কিছু কিছু চুপ থাকা বরং সম্মান নষ্ট করে। আপনি যখন নিজের সীমা নিজেই টানেন না, মানুষ তখন আপনার জায়গাটা দখল করে নেয়।

ভদ্র হওয়া মানে সহ্য করা না, ভালো মানুষ হওয়া মানে নিজেকে ছোট করা না। নিজের সম্মান রক্ষা করতে শেখাটাই আত্মসম্মান।🩶

21/01/2026

শেষ পর্যন্ত তোমার সমস্যাটা তোমাকেই সমাধান করতে হবে। বাকিরা সর্বোচ্চ পাঁচ মিনিট পরামর্শ দেবে, দুটো কথা বলবে, তারপর সবাই নিজের জীবনে ফিরে যাবে। কষ্টটা তোমার, বোঝাটাও তোমাকেই বইতে হবে।

মানুষ সহানুভূতি দেখায়, কিন্তু দায়িত্ব নেয় না। তারা শুনবে, মাথা নেড়ে যাবে, তারপর ভুলেও যাবে। কিন্তু রাতের ঘুমহীনতা, দুশ্চিন্তা, সিদ্ধান্তের ভার—সবই তোমার একার।

মনে রেখো সহানুভূতি সাময়িক, দায়িত্ব স্থায়ী।
তাই নিজের ওপর ভরসা রাখতে শেখো। কারণ তোমার জীবনের সবচেয়ে স্থায়ী সাপোর্ট সিস্টেম তুমি নিজেই।

02/01/2026

বছর বদলানোর সাথে যদি ভাগ্যের বদল হতো তাহলে বহু মানুষ নতুন করে হাসতে শিখতো।

22/12/2025

আমি অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙিন ফুল, পৃথিবীর সব মানুষ সঠিক আর আমি মানুষটাই ভুল।

07/12/2025

দেখতে সুন্দর হওয়ার চেয়ে, ভাগ্যে সুন্দর হওয়া বেশি জরুরি।

04/12/2025

—একটা সময় সত্যিই জীবন চলে না,কিন্তু আমরা চালিয়ে নেই,মানিয়ে নেই,। কারণ জীবন তো একটাই!❤️‍🩹🙂

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toma's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toma's Vlog:

Share

Category