19/02/2024
রাতে যারা জেগে থাকে তাদের কিছু বিহেভিয়ার প্যাটার্ন আমার সাথে মিলে যেতে পারে। এই যেমন:
১. রাত ২/৩ টায় আপনার মনে হবে মোবাইলটা টেবিলের উপর রেখে আসলে হয়তো ঘুম এসে যাবে। দেখবেন ১০ মিনিট যেতে না যেতেই মোবাইল আপনার হাতে।
২. রাত জাগলে দেখবেন আপনার জীবন নিয়ে যত সিরিয়াসনেস সব উতলে উঠবে। মনে হবে কালকে থেকেই জীবনকে পরিপাটি করে চালাতে হবে। কিন্তু সেই কালকে যে কবে হবে যানেন না।
সারাদিন হাজারো ব্যাস্ততায় আপনি যেখানে নিজেকে নিয়ে এক মুহূর্ত ভাবার সময় পাননি, সেখানে রাতের বেলা দেখবেন সব ভাবনা যেন আপনাকে নিয়ে। আপনি একনকি ডিপ্রেশনের শেষ মুহূর্তেও পৌছে যেতে পারেন।
৩. ঘুমাতে পারেন না রাতে; অথচ ঘুমানোর ওষুধ খাওয়া যাবে না যাতে নেশা না হয়ে যায়। তবে মোবাইলটা ঠিকই রাত ১১ থেকে ৪/৫ অব্দি হাতে। এটা নেশা না।
৪. রাত ১১ টায় রাতের খাবার/ভাত খেলেন পেট ভরে; কিন্তু ২ ঘন্টা যেতে না যেতেই শুরু হয় হাবিজাবি খাওয়ার পালা। সারারাত বাসায় যা যা হাবিজাবি খাওয়ার আছে সব কিছু দিয়ে অল্প অল্প খেয়েও তৃপ্তি মেটে না। এর পরে ২/৩ বাজলেই শুরু হয় বিরিয়ানি, কাবাব, আইসক্রিম, পিজ্জা, দই, মিস্টি, পায়েস এগুলা খাওয়ার ইচ্ছা।
একদিন তো আমি ভোররাত ৫ টার সময় ফিরনী রান্না শুরু করে অর্ধেক রান্না করে ঘুমিয়ে পরেছি। খেতে আর পারিনি।
৫. রাত ৯-১১ টা পর্যন্ত চোখে ঘুমের লাই থাকবে। ১১-৩ টা পর্যন্ত ঘুম আসে না। রাত ৩-৫ পর্যন্ত অনেক ঘুম আসে। কিন্তু এর মধ্যেও যারা না ঘুমায় তারা দিব্বি সকাল ৯-১০ পর্যন্ত চোখ টনটন রাখতে পারবে। ততক্ষণে মেজাজ আর মেজাজ থাকে না।
৬. সারা রাত না ঘুমিয়ে সকালে নিজেকে মনে হয় রাজা। আর আসে পাশের সবাইকে মনে হয় প্রজা। তাই কেই যদি সকাল বেলা অকারনে ভালো কথাও বলে ইচ্ছে হয় তারে সপাং সপাং চাবুকাঘাত করি। তাই সকাল বেলা আমি সহজে কার সামনে যাই না বা কথা বলি না।
***সারারাত যেগে থাকলে দেখবেন সকালে আপনার ব্রেইন ২/৩ সেকেন্ড স্লো কাজ করতেছে।
৭. রাতে জেগে থাকলে দেখবেন আপনার মাথায় প্রচুর আইডিয়া জেনারেট হবে। সেল্ফ ডেভেলপিং আইডিয়া, বিজনেস আইডিয়া, ভালা-খারাপ আইডিয়া, ধান্দার আইডিয়া, প্রেমের আইডিয়া, চুরির আইডিয়া ইত্যাদি ইত্যাদি। মানে যে যেমন তার তেমন আইডিয়া জেনারেট হবে। মুহূর্তেই সেই আইডিয়া বাস্তবায়ন করারও প্রচেষ্টা শুরু হয়ে যাবে। কিন্তু এরপরে ঘুম দিয়ে যখন উঠবেন সব ভুলে যাবেন। এটা মাথায় ই আসবে না যে কালকে কি নিয়ে ভেবেছিলেন।
যাই হোক, আরো অনেক কিছু আছে। আপাদত একটু ইন্সটাগ্রাম থেকে ঘুরে আসি। গুড মিডনাইট।
রাত - ৩:২৩
মাজহার জামিল।