Barishal Crime Update

Barishal Crime Update বরিশাল ক্রাইম আপডেট একটি অনলাইন ফেইজবুক পেইজে আপনাদের যে কোন বিঞ্জাপন /নিউজ প্রচার করতে পারেন।
Barishal Crime Update

21/08/2026

বরিশালে নিখোঁজ ব্যক্তির সন্ধান চায় পরিবার!
#বরিশাল

21/08/2026
সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে?নিজস্ব প্রতিবেদনদুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও জ...
30/07/2026

সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে?

নিজস্ব প্রতিবেদন

দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ করাই একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে কোনো দুর্নীতিবাজ সরকারি বা বেসরকারি কর্মকর্তা সম্পর্কে সংবাদ প্রকাশিত হলেই সেই সংবাদকর্মীর বিরুদ্ধে শুরু হয় নানামুখী চাপ, হয়রানি, মামলা এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারের প্রক্রিয়া।

প্রশ্ন হলো?—সাংবাদিক কি অপরাধী, নাকি জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার একজন প্রতিনিধি?

বাংলাদেশের সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক, বাক ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে। একইসঙ্গে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি সাংবিধানিক কাঠামো তৈরি করেছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে প্রেস কাউন্সিলের প্রতিকারমূলক ব্যবস্থা অনুসরণ না করে সরাসরি ফৌজদারি মামলার পথ বেছে নিচ্ছে।

এটি শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নয়; এটি জনগণের তথ্য জানার অধিকারকেও প্রশ্নবিদ্ধ করে।

গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকের কলমকে হাতকড়া পরানো যায় না। কারণ ইতিহাস স্বাক্ষী, সত্যকে বন্দী করা গেলেও সত্যকে পরাজিত করা যায় না। সংবাদপত্র সমাজের আয়না। আয়নায় নিজের মুখ দেখে যদি কেউ অসন্তুষ্ট হয়, তবে আয়না ভাঙলে মুখের দাগ মুছে যায় না।

বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রথমে জবাবদিহিতা, ব্যাখ্যা চাওয়া, নোটিশ প্রদান এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। বাংলাদেশেও সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত অভিযোগের ক্ষেত্রে প্রেস কাউন্সিলকে অধিক কার্যকর করার দাবি দীর্ঘদিনের।

প্রশ্ন উঠছে, কোনো সংবাদ যদি মিথ্যা হয়, তবে তার প্রতিকার কি আইনগত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণের মাধ্যমে হবে, নাকি সাংবাদিককে গ্রেফতার করে?

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেই যদি সাংবাদিককে হয়রানি করা হয়, তাহলে ভবিষ্যতে অনুসন্ধানী সাংবাদিকতা নিরুৎসাহিত হবে। এতে লাভবান হবে দুর্নীতিবাজ চক্র, ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ও জনগণ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রে/প্তা/র ও জেলখানায় নেবার সময় হে/ন/স্তা করার অপরাধে  শা/স্তি পাচ্ছেন, তিন নার...
23/07/2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রে/প্তা/র ও জেলখানায় নেবার সময় হে/ন/স্তা করার অপরাধে শা/স্তি পাচ্ছেন, তিন নারী পুলিশ কর্মকর্তা।.. বিস্তারিত কমেন্টে..আলোকিত বরিশালঃ বর্তমানে সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও নৌপুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নিয়ে নথিতে উল্লেখ করা হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিঁচড়ে বাসা থেকে উচ্ছেদ করেন।
জেসমিনকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ও দুর্নীতিপরায়ণ হিসেবেতিন নারী পুলিশ কর্মকর্তার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার ও জেলখানায় নেবার সময় হেনস্তা করার অভিযোগ রয়েছে। বর্তমানে সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও নৌপুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নিয়ে নথিতে উল্লেখ করা হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিঁচড়ে বাসা থেকে উচ্ছেদ করেন।
জেসমিনকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ও দুর্নীতিপরায়ণ হিসেবে উল্লেখ করা হয়। তার সরকারি নম্বরে ফোন দিলে সেটা বন্ধ পাওয়া যায়।
রেবেকা সুলতানার বিষয়ে বলা হয়, তার মাধ্যমে রাষ্ট্রীয় গোপণীয় তথ্য পলাতক আওয়ামী লীগের নেতাদের কাছে যাচ্ছে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ফরিদা ইয়াসমিনের বিষয়ে নথিতে বলা হয়েছে২০১৮ সালের অবৈধ মামলার রায় ঘোষণার পর তার নিজ দায়িত্বে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি একই গাড়ির দ্বিতীয় সিটে অবস্থান করেন। এ বিষয়ে তৎকালীন ডিএমপির অফিসারদের কাছ থেকে বাহবা পান এবং সবাই তার প্রশংসা করেন।

*মির্জাগঞ্জে প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলা আপোষ-মীমাংসা, ভরণপোষণ ও জমি দেওয়ার শর্ত**মির্জাগঞ্জ, পটুয়াখালী:...
23/07/2026

*মির্জাগঞ্জে প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলা আপোষ-মীমাংসা, ভরণপোষণ ও জমি দেওয়ার শর্ত*

*মির্জাগঞ্জ, পটুয়াখালী:* প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার আসামি মির্জাগঞ্জের কলাগাছিয়া গ্রামের খোকন চাপরাশীর বিরুদ্ধে আপোষ-মীমাংসা হয়েছে। মীমাংসার শর্ত অনুযায়ী আসামি প্রথম স্ত্রী ও দুই কন্যার ভরণপোষণ, পৃথক বাসস্থান ও ৭ শতাংশ জমি দিতে বাধ্য থাকবেন।

বুধবার, ২৩ জুলাই ২০২৬ তারিখে মির্জাগঞ্জের ব্লাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে ভুক্তভোগী প্রথম স্ত্রী আসমা আক্তার খুকু একটি সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে আসমা আক্তার খুকু অভিযোগ করেন, তার স্বামী খোকন চাপরাশী দ্বিতীয় বিয়ে করায় তিনি বাধ্য হয়ে নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলার নম্বর জি.আর- ৫৬/২৬।

পরে উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়। লিগ্যাল এইডের চেয়ারম্যান মোঃ আল-আমীন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তিনামা অনুযায়ী ৫টি শর্ত দেওয়া হয়:
আসামি প্রথম স্ত্রী ও দুই কন্যার আইন ও শরীয়াহ সম্মত ভরণপোষণ দিবেন এবং তাদের জন্য পৃথক নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করবেন।
আসামি প্রথম পক্ষের দুইহ। কন্যা জামিলা আক্তার মর্মি (১৬) ও জান্নাত (০৩) কে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী মৌজার ৭ শতাংশ জমি নিঃশর্তভাবে প্রদান করবেন।
প্রথম স্ত্রীর নামে ব্যাংক হিসাব খুলে প্রতি মাসের ভরণপোষণের অর্থ জমা দিতে হবে এবং নিরাপত্তার জন্য ১০ লক্ষ টাকা ওই হিসাবে রাখতে হবে।
উভয় পক্ষ একে অপরকে ক্ষমা করে দিয়েছেন। প্রথম পক্ষ আগামী ২ মাসের মধ্যে জি.আর- ৫৬/২৬ মামলাটি আদালত থেকে প্রত্যাহার করবেন।
আসামি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে বর্তমান মীমাংসা বাতিল বলে গণ্য হবে এবং মামলাটি পুনরায় সচল করা যাবে।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আল-আমীন বলেন, "উভয় পক্ষের সম্মতিতে এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই আপোষ-মীমাংসা করা হয়েছে।"

চুক্তিনামায় প্রথম পক্ষ আসমা আক্তার খুকু, দ্বিতীয় পক্ষ খোকন চাপরাশী এবং সাক্ষীগণ স্বাক্ষর করেছেন।

30/06/2026

Barishal Crime Update
বিভাগীয় পাক-পাঞ্জাতন কল্যান সংস্থা, বরিশাল।

23/06/2026

ভাইগ্নার বিয়েতে কিছুক্ষণ আনন্দে মেতে উঠা।
Barishal Crime Update পোস্ট

Address

Barishal
8520

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Crime Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share