Linkers in Barishal University

Directions Contact the business

Linkers in Barishal University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Linkers in Barishal University, News & Media Website, University of Barishal, Barishal.

💪 The largest community for BU students. 💪

📢 Stay updated, 🗣️ share your voice, and 🤝 connect with students, alumni, and well-wishers.

📩 Send campus news, videos, events, and updates via inbox or share in our group to get featured on the page. 🎓

27/09/2026

মেডিকেল সেন্টার ৮ টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও গায়ের জোরে ৪ টাই অফিসে তালা লাগিয়ে চলে যায় সবাই।

27/09/2026

পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আজমাইন সাকিবের তত্বাবধানে সাংস্কৃতিক সন্ধা 🙆‍♂️

27/09/2026

সতর্কতা 🚫
ইনবক্স থেকে -

একটা সতর্কবার্তা :

অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মনে হলো এই বিষয়ে সবাইকে সতর্ক করা উচিত। তাই বিস্তারিত লিখছি.....

টিউশন থেকে বের হয়ে টিউশনের বাসা থেকে কিছুটা দূরে আসার পর হঠাৎ একটা রিকশা পাশে এসে দাঁড়ালো । পোশাক আশাক দেখে মনে হলো একজন বুজুর্গ ব্যক্তি ( পোশাক মেনশন করতে চাচ্ছিনা।) তারপর আমাকে জিগ্গেস করলেন কোথায় যাবেন? আমি বললাম জেলা স্কুল। বললো ইজি বাইকে যাবেন? আমি বল্লাম হ্যাঁ ( আমি সাধারণত জেলা স্কুল থেকেই বাসে উঠি)। ওনী বললো , চলেন ২০ টাকা দিয়েন। আমি বললাম না । ইজি বাইকেই যাবো । পুনরায় আবার বললেন " আচ্ছা তাহলে দশ টাকা ই দিয়েন। আমি প্রথমে বললাম না । যাবো না আপনি যান। কারন আমার গ্যাসের সমস্যার জন্য কিছুটা পেট ব্যথা করছিলো । তাই ভাবছিলাম ঔষধ কিনে তারপর ইজি বাইকে ই চলে যাবো। পরে আবার ভাবলাম পপুলারের ওখানে প্রচুর জ্যাম পড়ে । রিকশায় গেলে কিছুটা তাড়াতাড়ি যেতে পারবো। তাই বললাম মামা আমার তো একটু ঔষধ কেনা‌ লাগবে। আপনি যান । আমার দেরি হবে। এই বলে আমি ফার্মেসিতে গেলাম ঔষধ কিনতে। রিকশাওয়ালা ও ওখানে গিয়ে দাঁড়ালেন। ফার্মেসিতে গিয়ে দেখি দোকানদার আবার কার সাথে যেন ফোনে কথা বলছেন। আমি ভাবলাম পরে ঔষধ চাবো যেহেতু ওনী ফোনে কথা বলছেন। আবার দেখলাম রিকশাওয়ালা মামা দাঁড়িয়ে আছেন তাই দোকানদারের কথা বলার মধ্যে ই বললাম, " দুটো গ্যাসের ঔষধ দিন।" দোকানদার হয়তো জরুরি কথা বলতে ছিলেন তাই রেসপন্স করেন‌ নি। আমি তখন কিছুটা অপেক্ষা করলাম । কথা শেষ করে ওনী ঔষধ দিলেন। পানি চাইলাম ঔষধ খাওয়ার জন্য। ওনী বললেন, এখানে পানি নেই। আপনি চায়ের দোকান থেকে খেয়ে নেন। আমি ঔষধ নিয়ে চায়ের দোকানে গেলাম এবং ঔষধ খেয়ে নিলাম। এতকিছু বলছি কারন ততক্ষণে ৫/৬ মিনিট এর মতো সময় লাগছে প্রায়। কিন্তু তাকিয়ে দেখি রিকশাওয়ালা আমার জন্য তখন ও অপেক্ষা করছে! আমার খুব অবাক লাগলো আর কিছু অস্বাভাবিক মনে হলো। তারপরও ভাবলাম লোকটা এতক্ষণ দাঁড়িয়ে আছে । তাছাড়া আমার টিউশনের বাসা থেকে জেলা স্কুল পর্যন্ত রাস্তায় মোটামুটি সব সময় ই লোকসমাগম থাকে বা কখনো কখনো জ্যাম লেগে থাকে। তাই কিছুটা সাহস নিয়েই উঠলাম। এত লোকজন আর গাড়িঘোড়ার মধ্যে ওনী আর কি এমন করবে। কিন্তু তারপর যেটা ঘটলো সত্যি ই সেটার জন্য আমি একটু ও প্রস্তুত ছিলাম না। আমি রিকশায় উঠতেই ওনী অত্যন্ত দ্রুত গতিতে রিকশাটা ঘুড়িয়ে অন্যদিকে গলির দিকটাতে চলতে শুরু করলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। বললাম, মামা এদিকে কোথায় যাচ্ছেন ! আমি তো এই দিক দিয়ে যাবো না। আমি মেইন রোড দিয়ে যাবো । ঐদিক দিয়ে গেলে চলেন আর না হলে আমাকে নামিয়ে দেন। কিন্তু ওনি তখন বললেন মামা ঐদিকে অনেক জ্যাম‌ এইদিক দিয়ে গেলে ভালো হবে। এই বলে রিকশা চালিয়ে যেতেই লাগলেন। ততক্ষণে আমার বিষয়টি মোটেও সুবিধা জনক মনে হলোনা। আমি তাড়াতাড়ি রিকশা থেকে লাফ দিয়ে নেমে দ্রুত মেইন রোডের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম ওনী হয়তো ঐদিক দিয়েই যাবে কিন্তু আমার নিরাপদ মনে হয়নি তাই না যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে । কিন্তু এরপর যা দেখলাম তারপর আমার বুকটা কেঁপে উঠলো ।আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। দেখলাম ঐ রিকশাওয়ালা ঐদিক( যেদিকে আমাকে নিয়ে যাচ্ছিলেন) দিয়ে না গিয়ে আমার সামনে দিয়েই মেইন রোডের দিকে রিকশাটা অনেক দ্রুত গতিতে চালিয়ে চলে গেলন । তখন আমি ১০০ % সিওর হলাম যে , ঐ লোকটার উদ্দেশ্য মোটেও ভালো ছিলো না। আল্লাহ তায়ালা আমাকে হয়তো অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ , মহান আল্লাহ আমাকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। বিষয়টি সবাই কে শেয়ার করার উদ্দেশ্যে সবাইকে সচেতন করা । আশা করছি সবাই এখান থেকে শিক্ষা নিয়ে রাস্তাঘাটে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ❤️
27/09/2026

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ❤️

27/09/2026

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান হুমায়ুন কবিরের...

পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের সম্পদ। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।’

27/09/2026
27/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা'র উদ্যোগে মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী ও সুস্থ জীবনধারায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো "ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি"।📍 কীর্তনখোলা হল, বরিশাল বিশ্ববিদ্যালয়
📅 ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার

27/09/2026

তাপসী রাবেয়া বসরী হলে আসার পথের রাস্তার পাশেই এই ময়লার ভাগার! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

পাশাপাশি প্রশ্ন: হল প্রভোস্টদের কি দায়িত্বের মধ্যে এগুলো দেখভাল করার দায়িত্ব কি নেই?!

27/09/2026

চান্দাবাজি নিয়ে অনেকে অনেক রকম লেখা ছাড়তে অছে। বিশেষ করে সবাই আমার প্রিয় দলকে বলতেছে তারা নাকি চান্দাবাজ। তাদের মেয়াদ নাকি আওমিলিগের চাইতেও কম। এখানে আমার একটা কথা আছে -

২. প্রথম কথা হইতেছে, এক হাতে ত আর তালি বাজেনা। নাকি? নিশ্চয়ই তুমি কোনো একটা ভুল করছো, যার কারণে সে তোমার উপর রাগ করে চান্দা ডিমান করছে। তুমি এমন কাজ করো কেনো, যেটার জন‍্য তোমাকে চান্দা দিতে হয়। বিদেশ চলে যেতে পারোনা?

২. মনে করো একটা অটোরিকশায় যখন একটা পেরাইবেটকারের গায়ে লাগাইয়া দেছে। তখন মানুষে কি বলে? থাক ভাই ছেড়ে দেন গরিব মানুষ। বা ফুটপাতের উপর থেকে একটা পান দোকান উচ্ছেদ করার সময় মানুষ কি বলে? থাক ভাই ছেড়ে দেন গরিব মানুষ। চান্দাবাজ, ছি*নতাইকারী ওরাও তো সেম। নাকি? অভাব আছে দেইখাই তো এই কাজ করে। তাহলে ওদের উপর এত ক্ষোভ কেনো?

২. তাছাড়া এই জিনিসটা তো এমন না যে, আজকে নতুন হইছে। আগের আমলেও হইছে। এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে। তখনকার দিনে চান্দা না দেলে মা*ডার করে গুম করে দেত। এখনকার দিনে জাস্ট ভাংগাচুরা করে। তাই আমি মনে করি এখনকার চান্দাবাজরা মানুষিকভাবে অনেক নরম মনের মানুষ।

২. মসজিদে টাকা দিলে কিংবা ফকিরকে টাকা দিলে সেটা দান হয়। তাহলে চান্দাবাজকে টাকা দিলে সেটা চান্দাবাজি হবে কেনো? বাসে উঠলে ত হি*জলাদেরকেও বখশিশ দেওয়া লাগে। এবংকি বাচ্চা হইলেও এলাকার হি*জলারা দল বাইন্ধা আইসা বখশিশ দাবী করে। ভূমি অফিসে যাও কিংবা সরকারী হসপিটালে যাও, সবখানেই বখশিশ দেওয়া লাগে। তখন নীরব কেনো? আমার দলকে নরম পাইয়া যে যা খুশি বলতে আছো।

একটা দলকে রানিং রাখতে মাঠপর্যায়ে নেতাকর্মীর প্রয়োজন আছে। আর নেতাকর্মীকে পালাপোষার জন‍্য তো জনগণে পকেট থেকে দুই পয়সা দিয়েও সাহায‍্য করেনা। তাই চান্দা একটা গুরুত্বপূর্ণ অপশন। এটার বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা। আমার পছন্দের দল দেখে এটা বলতেছিনা। জাস্ট একটা হকহালালি কথা বললাম। যেটা মনের ভিতর পোষণ করি।

ওসমান গণি
সুইজারল্যান্ড প্রবাসী

27/09/2026

ছাত্রদল কিছু করে নাই... 🤘

Address

University Of Barishal
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Linkers in Barishal University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Linkers in Barishal University:

Shortcuts

Share