07/05/2026
বিস্যুদবার🌿
কিছুটা মিনি ঈদের মতো এই রাত বিস্যুদবার!
কখনো বেশপতিবার,কখনো বৃহস্পতিবার।
যে যেভাবেই বলুক এই বারের বিশেষ কিছু আমেজ
আছে,মানুষের জীবনে।
উচ্চ বিত্তের জীবনে-- জরুরি কাজে কক্সবাজারে
মিটিংয়ে গিয়ে আটকে যান তারা।শুক্র,শনি নানা ব্যস্ততার বাহানায় কাটিয়ে রবিবার সকালে ফেরেন
নিজ গৃহে বা কর্মে।পরিবারের জন্য এই মেসেজ হলেও
বাস্তবতা কিন্তু ভিন্ন!
এবার আসি মধ্যবিত্ত --অফিসে অনেক কাজ,আসতে
দেরি হবে,তোমরা খেয়ে নিও।বসের সাথে ডিনার করে
বাসায় ফিরব।
নিজের মনের মতো একান্তে কয়েকটা ঘন্টা ধার করে
নেন,প্রিয় কলিগ/বান্ধবী বা অন্য কারো সাথে সময়
কাটানোর জন্য।
নিম্নবিত্ত - বেতন পেয়েছি,আজকে বাড়ি যাব,রবিবার
সকালে অফিসে আসতে একটু দেরি হবে,বস।
মাসের শেষ,,, এখন বাড়ি যাওয়া হবেনা।ভিডিও কলে
বাচ্চা ও বাচ্চার মায়ের সাথে কথা বলে নিব নে।
গরিব শ্রেণি- রাইতে এট্টু ভালো মন্দ রাইন্ধো,শান্তিমতো
খাইতে খাইতে অনেক সুখ দুখের কতা কইমু।দেরি কইরা ঘুমাইতে পারমু,কাইলগো ভোরে ভোরে ঘুম
থাইক্যা ওঠোন লাগব না।
সপ্তাহের একটি দিন/বার বিভিন্ন শ্রেণির মানুষের জীবনে বিভিন্ন মাত্রা যোগ করে এর নাম বিস্যুদবার।
#শুভ_বৃহস্পতিবার
#বিস্যুদবার
#বিস্যুদবারের_বিনোদন
#বৃহস্পতিবারের_আমেজ
#রিলাক্স_টাইম
#অবসরযাপন