IP.The Little traveller

IP.The Little traveller এই ভূমন্ডলে আমি এক বান্ডুলে❤️🇧🇩❤️
Our life is like a drop of dew in the morning

আমরা যাইনি ম’রে আজো— তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,প্রস্তরযুগের সব...
18/08/2026

আমরা যাইনি ম’রে আজো— তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন— এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর ’পরে।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায়;
বিষণ্ণ খড়ের শব্দ ঝ’রে পড়ে ইস্পাতের কলে;
~ জীবনানন্দ দাশ

17/08/2026

নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ
তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর
ফুসফুস-ভরা হাসি
দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা
এসব এখন তোমারই, তোমার হাত ভরে নাও আমার অবেলা
আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ
নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ
জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে
বালিকার প্রতি বারবার ভুল
পরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস্
গুঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মত আর যা কিছুর
বুক চিরে দেখা
আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহঙ্কারের দ্রুত পদপাত
একখানা নদী, দু’তিনটে দেশ, কয়েকটি নারী —
এ সবই আমার পুরোনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে
আঁট হয়ে বসে, মানায় না আর
তোমাকে দিলাম, নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও
অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার
তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় সাধ হয়।

~ সুনীল গঙ্গোপাধ্যায়

বাংলার থাইল্যান্ড 💙
14/08/2026

বাংলার থাইল্যান্ড 💙

আমার যে বন্ধুটি কোনদিন গ্রেট ব্যারিয়ার রিফ দেখেননি এবং সেখানে ডুব দিবেন না তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ...
13/08/2026

আমার যে বন্ধুটি কোনদিন গ্রেট ব্যারিয়ার রিফ দেখেননি এবং সেখানে ডুব দিবেন না তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি মাউন্ট এভারেস্টের চকচকে চূড়া দূর থেকে দেখেননি তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি বিস্তীর্ণ প্রেইরীর তেপান্তরের মাঠ আর সেখানে চরে বেড়ানো বাইসনের পাল দেখবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি আকাশ ঝলমল করা সবুজ অরোরার (মেরুজ্যোতি) আলোর নিচে বসে হতবাক গগন পানে তাকিয়ে থাকবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জিনিস কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।।

আমার যে বন্ধুটি সুন্দরবনের গভীর নিস্তব্ধতা চিরে ঈগলের তীক্ষ ডাক আর বাঘের ছমছমে গর্জন শুনবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি সাহারা মরুভূমির বালিয়াড়িতে বিমুগ্ধ বিস্ময়ে আরোহণ করবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি আন্দেজের ইনকা শহর মাচু পিচুর চাতালে দাঁড়িয়ে মেঘের চাদরে নিজেকে জড়াবেন না কোনদিন, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি উত্তরের পাতাঝরা বনের শরতের রঙবেরঙের ক্যানভাসে শুয়ে শরতকে অনুভব করবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি আফ্রিকার মারা নদীর তীরে লক্ষ লক্ষ হরিণ, জেব্রার গ্রেট মাইগ্রেশন দেখবেন না, তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

আমার যে বন্ধুটি নীল নদের জলে পা ভিজিয়ে পিরামিডের দিকে মানুষের সৃষ্টিশীলতায় বোবা বিস্ময় নিয়ে তাকায় নাই তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই এই জায়গাটা কোনদিন দেখবে না। এটা আসলেই অনেক দূরের যাত্রা। এটা দেখতে পারা অপূর্ব একটা ব্যাপার, কিন্তু না দেখেও জীবন বেশ সুন্দর ভাবেই আনন্দ নিয়ে কাটানো যায়।

কিন্তু আমার যে বন্ধুটা সূর্যোদয় দেখেনি, দেখেনি কী করে পূর্ব দিগন্ত থেকে বিন্দু বিন্দু আলো জমে তীরের মত তারা দিগন্ত দখল করে নেয়, কিভাবে অন্ধকার এক জগত অপূর্ব আলোয় হেসে ওঠে- তার জন্য আমার মন খারাপ হয়।

কারণ সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, একটু ভোরে উঠলেই দিনের সবচেয়ে সুন্দর সময়টা দেখতে পারত। একটা নতুন দিনের জন্ম দেখতে পারত।

তার এবং তাদের জন্য আমার মন খারাপ হয়।

এই মূহুর্তে আকাশের কপালে পূর্ণ টিপ হয়ে জাম্বিয়ার অরণ্যে সূর্যোদয় দেখে মনে হলো জিজ্ঞাসা করি আপনি কবে শেষবারের মতো সূর্যোদয় দেখেছেন?
~ লেখাটি অনু তারেক ভাইয়ের পোস্ট থেকে নেওয়া
** এই অসম্ভব সুন্দর সূর্যাস্তের ফটো গুলো তোলা হয়েছে - সিলেট বাইশ টিলা থেকে।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when IP.The Little traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IP.The Little traveller:

Shortcuts

Share