CBF Media

CBF Media সৃষ্টির সেবায় রক্তদানে স্রষ্টার সন্তুষ্টি CBF

29/07/2026

দোয়া চাই আল্লাহ যেন তারাতাড়ি সুস্থ করেন

⚠️ প্রতারক থেকে সাবধান।🚫ফেক আইডি, ফেক ছবি ও মিথ্যা পরিচয়ের আড়ালে মেয়েদের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদে ফেলাই ছিল ...
28/07/2026

⚠️ প্রতারক থেকে সাবধান।🚫

ফেক আইডি, ফেক ছবি ও মিথ্যা পরিচয়ের আড়ালে মেয়েদের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদে ফেলাই ছিল তার কাজ, সে হলো নোমান খান। নোমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অন্যতম হলো নিজের স্বার্থ হাসিলের জন্য কারও জীবন, কারও সংসার, কারও সম্মান ও সম্পদ নষ্ট করতেও দ্বিধা করে না—এমন অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে।

আজ আইন তার নিজস্ব গতিতে চলছে। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৮, বরিশাল তাকে গ্রেপ্তার করেছে। এখন পরবর্তী বিচার হবে আদালতে।

সবাইকে অনুরোধ—বাহ্যিক রূপ দেখে কাউকে বিশ্বাস করবেন না। মানুষের কথার চেয়ে তার কাজকে মূল্যায়ন করুন। বিশেষ করে মা-বোনদের সচেতন করুন। অনলাইনে পরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করার আগে শতবার ভাবুন।

মনে রাখবেন, অন্যের সম্মান করতে না জানলে একদিন নিজের সম্মানও হারাতে হয়। জীবনে কোথায় থামতে হবে, কাকে বিশ্বাস করতে হবে এবং কতটুকু সীমা বজায় রাখতে হবে—এগুলো জানা খুবই জরুরি।

সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

যতদিন আপনার প্রয়োজন আছে,ততদিন আপনি অনেকের কাছেই প্রিয়।প্রয়োজন ফুরিয়ে গেলে, অনেক সম্পর্কওনীরবে ফুরিয়ে যায়।এটাই আজকে...
27/07/2026

যতদিন আপনার প্রয়োজন আছে,
ততদিন আপনি অনেকের কাছেই প্রিয়।
প্রয়োজন ফুরিয়ে গেলে, অনেক সম্পর্কও
নীরবে ফুরিয়ে যায়।

এটাই আজকের নির্মম বাস্তবতা। 🤍

ছবির স্মৃতিগুলো আজ বড্ড বাস্তব মনে হয়। দেয়ালে টানানো ছবিতে আব্বুর এই বক্তব্য দেওয়ার সময় ক্যামেরাবন্দি তিনজন মানুষকে ...
26/07/2026

ছবির স্মৃতিগুলো আজ বড্ড বাস্তব মনে হয়। দেয়ালে টানানো ছবিতে আব্বুর এই বক্তব্য দেওয়ার সময় ক্যামেরাবন্দি তিনজন মানুষকে স্পষ্ট দেখা যায়।মরহুম মামা আনসার উদ্দিন চুন্নু শিক্ষক ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, ফুফাতো ভাইপ্রিয় শিক্ষক ফিরোজ স্যার—আপনাদের স্মৃতিগুলো আজো এই ছবির মধ্যে উজ্জ্বল। মসজিদ ছাড়া যখনই বাসায় ফজরে নামাজের জন্য দাঁড়াই, তখন আপনাদের সাথে দেখা হয় বলে মনে হয়। আপনারা তো আমার বর্তমান সময়ের সবচেয়ে বড় অভাব।

আব্বুর আমাকে দিয়া কয়েকটি বাণীর মধ্যে সেরা বাণী ছিল এটি,,বলেছিলেন তুই তো আমার এমন ছেলে তুই কাউকে"ঠকাতে পারবি না।যেও, কিন্তু চোখে আসবি মানুষের কাছে তোর ভালোবাসা এবং উদার বিশ্বাসের কারণে" আব্বু, আজ আপনার প্রতিটা কথা, প্রতিটা লাইন আমার বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে। আপনি আমাকে শিখিয়েছেন, নিজের নৈতিকতা বা মানবিকতা কখনও টাকার জন্য নষ্ট করা উচিত না। আপনি হয়তো শারীরিক ভাবে আমার সাথে নেই, কিন্তু আপনার আদর্শ আমার প্রতিটা পদক্ষেপে পথ দেখাচ্ছে। ছোট্ট ছোট্ট উদাহরণ ছোট্ট ছোট্ট চুটকি স্টাইলে দুই একটি শব্দেই বুঝে নিতাম আপনি কি চান। ইনশাআল্লাহ মনে হয় না আমি জন্মের পরে আপনার সামনে কখনো বেয়াদবি করেছি। কোন কিছুর দরকার বলে বায়না করেছি।ইনশাআল্লাহ, আপনার দেখানো পথে চলেই আমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারব এটা আমার ভরসা আছে মহান রাব্বুল আলামিনের উপরে এবং আপনার দোয়া এবং মায়ের দোয়ার উপরে আমি এগিয়ে যাবই। আপনি আপনার নাতিদের জন্য দোয়া করবেন ওদের জন্য মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সদা সত্য কথা বলার সাহসিকতা তৈরি করতে পারি।

আপনি ভালো কিছু করলে...অনেকে চুপ থাকবে। কিন্তু একটা ছোট ভুল করলেইসমালোচনার ঝড় উঠবে। এটাই বাস্তবতা। তাই...প্রশংসার জন্য ন...
25/07/2026

আপনি ভালো কিছু করলে...
অনেকে চুপ থাকবে। কিন্তু একটা ছোট ভুল করলেই
সমালোচনার ঝড় উঠবে। এটাই বাস্তবতা। তাই...
প্রশংসার জন্য নয়, সঠিক থাকার জন্য কাজ করুন।🫡

শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে।শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট ক্লান্ত। পারিবারিক বিভিন্ন চিন্তা মাথায় ন...
25/07/2026

শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে।
শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট ক্লান্ত। পারিবারিক বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে যখন বাইক চালাচ্ছিল। হঠাৎ মোবাইল ফোন এবং সাথে থাকা ব্যাক ফিরে পাওয়ার জন্য এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুবিদখালীর বৃদ্ধ দারিয়ালা কাকা যে ব্যক্তিগত মোটরসাইকেলে আগায় নিয়ে এসে আমাকে ব্যাকে ফেরত দেয় এবং মাঝপথে মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার মাধ্যমে মোবাইল ফোনটি একঘন্টা পরে এই দোকানদার ভাইয়ের মাধ্যমে ভালো মানুষ পৃথিবীতে আছেন দুনিয়াতে তবে খারাপের পরিমাণ দিন দিন এত প্রখর হচ্ছে যা ভবিষ্যতে ভালো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। সহযোগিতা করতে না পারলে সরে দাঁড়ান রাস্তা দেখান কিভাবে সহযোগিতা মানবিকতা দেখাতে হয় আমরা সেটা দেখিয়ে দেব মানবতাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।

25/07/2026

মানুষ স্বাধীন, তবুও বন্দি।
ইচ্ছের কাছে নয়, দায়িত্বের কাছে।
স্বপ্নের কাছে নয়, বাস্তবতার কাছে। তাই...
সব ইচ্ছে পূরণ না হলেও, বেঁচে থাকার কারণ খুঁজে নিন। সেটাই জীবনের সৌন্দর্য। 🤍

ভুল করলে মানুষকে লজ্জা দেবেন না। কারণ...ভুলটা হয়তো এক মুহূর্তের, কিন্তু সবার সামনে অপমানের স্মৃতি সারাজীবনের।সংশোধনের স...
25/07/2026

ভুল করলে মানুষকে লজ্জা দেবেন না। কারণ...
ভুলটা হয়তো এক মুহূর্তের, কিন্তু সবার সামনে অপমানের স্মৃতি সারাজীবনের।
সংশোধনের সুযোগ দিন, বিচারের নয়। 🤍

সেয়ার করে ছড়িয়ে দিন সচেতন করি বাংলাদেশ।।
24/07/2026

সেয়ার করে ছড়িয়ে দিন সচেতন করি বাংলাদেশ।।

Address

Barishal

Telephone

+8801609464040

Website

Alerts

Be the first to know and let us send you an email when CBF Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CBF Media:

Shortcuts

Share