07/11/2022
রাগের বশবর্তী হয়ে আমরা নিজেরা নিজেদের উপর লা’নত ডেকে আনছিনা তো????
লা’নত সম্পর্কে দুটি কথা:
লা’নত কি?
লা’নত বা অভিশাপ দেওয়া হল কারো জন্য আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত ও অপসারিত হওয়ার প্রার্থনা।
কোন মুমিনকে লা’নত বা অভিশাপ দেয়া জঘন্য পাপ।
কারণ যাই হোক না কেন, যত গুরুতরই হোকনা কেন, কোনো মুসলিমের জন্য তার মুসলিম ভাইকে অভিশাপ দেওয়া জায়েজ নয়।
ফাতাওয়া আল-লাজনাহ আল-দাইমাহ (19/240) এ উল্লেখ আছে, “কোন মুসলমানকে অভিশাপ দেওয়া একটি বড় গুনাহ, এটি সাবিত ইবনুল দাহহাক রা. কর্তৃক হাদীছে প্রমাণিত হয়েছে যে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন: "মুমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার শামিল।" -আল-বুখারী (6105) এবং মুসলিম (110).
এটা কোন গোপন বিষয় নয় যে, একজন মুমিনকে হত্যা করা সবচেয়ে বড় পাপের মধ্যে একটি, আর মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাউকে অভিশাপ দেওয়া কে তাকে হত্যা করার সাথে তুলনা করেছেন। এ থেকে অভিশাপের ভয়াবহতা বুঝা যায়। (প্রশ্নের উত্তর দেখুন : 83390)
কোন মানুষ বা কোন বস্তুর উপর লা’নত করলে সেই লা’নত নিজের উপরেই ফিরে আসতে পারে।
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا، ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالًا، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ، فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلًا وَإِلَّا رَجَعَتْ إِلَى قَائِلِهَا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ঐ অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। কিন্তু তার সামনে আকাশে উঠার পথ বন্ধ করে দেওয়া হয়। তখন তা পুনরায় দুনিয়ায় প্রত্যার্বতনের জন্য রওয়ানা হয়, কিন্তু দুনিয়াতে আসার পথও বন্ধ করে দেওয়ায় সে ডানে-বামে(এদিক-ওদিক) যাওয়ার চেষ্টা করে। অবশেষে অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তার নিকট ফিরে আসে। তখন সেই বস্তু যদি ঐ অভিশাপের যোগ্য হয়, তাহলে তার উপর তা(অভিশাপ) পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর উপরই তা পতিত হয়"। (সুনান আবু দাউদ: হা:4905, আলবানী হাসান বলেছেন।)
অভিশাপ কেবল তারই উপর অবতীর্ণ হয় যে এর যোগ্য। যেমন, অবিশ্বাসী-কাফের, বিদআতী এবং কবীরা গুনাহে লিপ্ত ফাসেক শ্রেণী। নিরাপরাধ মুখলিস – মুহসিনীনদের উপর কারো অন্যায় লা’নত পতিত হয়না।
আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল হওয়ার তাওফীক দান করু্্ক