Chormonai media

Chormonai media পেইজটিতে লাইক, ফলো দিয়ে পাশে থাকুন

10/08/2026
বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকে...
09/03/2026

বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব হুমায়ুন কবীরের ওপরে হামলা জাতিকে শংকিত করেছে।

আজ ৯ মার্চ দুপুরে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, সেচ্চাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল ও কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ একদল মাস্তান চেয়ারম্যানের ওপরে হামলা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আজ এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জন সম্পৃক্ততার কারণে দল-বল ও দেহরক্ষী নিয়ে চলেন না। এটা তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরল ও সাধারণ চলাচলকে যদি কেউ সুযোগ হিসেবে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তোলে তাহলে সেই হানাদার হাত প্রতিরোধ করা হবে; ইনশাআল্লাহ। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অপরাধীদের বিষয়ে শক্ত আইনী অবস্থান গ্রহণ করুন। একই সাথে বিএনপি নেতৃত্বকে বলবো, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হতে পারে।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

24/01/2026

বরিশালে হাতপাখার জোয়ার স্লোগানে প্রকম্পিত রাজপথ | মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই ৷

22/01/2026

এক বাক্স ভোট নিয়ে যা বললেন শায়েখে চরমোনাই ৷

22/01/2026

বাকেরগঞ্জে নির্বাচনী পথসভায় শায়খে চরমোনাইর ঐতিহাসিক বক্তব্য।

22/01/2026

১২ তারিখ সারাদিন
হাতপাখাতে ভোট দিন

ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন -গাজী আতাউর রহমান ইসলামী...
16/01/2026

ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন
-গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৬ জানুয়ারি, শুক্রবার বিকালে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই কারণে যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীতা টিকেছে সেই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২ আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিবেচনায় কোন না কোন প্রার্থীকে সমর্থন জানাবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে জামায়াতের আমীর বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সকল মানুষ একমত যে, দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমরা শংকিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয় তখন তাদের সাথে সমঝোতায় থাকার কোন সুযোগ নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সাথে বৈঠক করে বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন, খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপরে কাজ করার কথা বলেছেন। তার এই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশংকা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করে নাই।

গাজী আতাউর রহমান বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না একই সাথে এর রাজনৈতিক লক্ষও পরিস্কার না। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না।

গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করুন।    #গণভোট  #হ্যা
13/01/2026

গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করুন।

#গণভোট
#হ্যা

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে ঝালকাঠি নেছারাবাদ মাদরাসা মাহফিলের শেষ দিন জাতীয় প্রতিনিধি সম্মেলনে ব...
22/11/2025

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে ঝালকাঠি নেছারাবাদ মাদরাসা মাহফিলের শেষ দিন জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।

২২ নভেম্বর ২০২৫

17/11/2025

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান ও তার প্রধান সহযোগী সম্পর্কে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

১৭ নভেম্বর ২০২৫

Address

Hizla
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chormonai media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chormonai media:

Shortcuts

Share