17/07/2026
(স্পষ্ট স্বীকারোক্তি)
মাত্র ১৭ বছরের নওমুসলিমা বোন উমামা (প্রিয়ন্তি রাজবংশী)। ইসলাম গ্রহণের কারণে বাবা মা প্রচুর শারীরিক ও মানসিক নির্যাতন করে একপর্যায়ে বলিদানের কথাও বলে। বোন জীবননাশের আশংকায় ঢাকা চলে আসেন (মেয়ের ভিডিওবার্তা দেয়া হল)। এ ব্যাপারে তার বাবা মা সিরাজগঞ্জের বেলকুচি থানায় অভিযোগ জানালে নওমুসলিম বোন আইনি ভাবে ঢাকা লিগ্যাল এইড অফিসে এসে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এর নিকট অভিযোগ জানায়। লিগ্যাল এইড থেকে আবেদন গ্রহণ করে আইনিভাবে নিষ্পত্তির জন্য মামলা হিসেবে ফাইলিং নেয় এবং ওই বোনের মা বাবার নিকট নোটিশ পাঠায় (ছবি-১)। আগামী ১০/০৮/২০২৬ তারিখে এই মামলার হিয়ারিং হবে।
স্থানীয় থানার পরামর্শক্রমে হিয়ারিং এর আগ পর্যন্ত মেয়েটিকে আরেক নওমুসলিম বোন মারিয়াম আমাতুল্লাহ (বংশাল বীকন স্কুলের শিক্ষিকা)-এর তত্ত্বাবধানে সাভারে নওমুসলিমদের মাদরাসা ভবনে রাখা হয়। কিন্তু গতরাতে বেলকুচি থানার এক হিন্দু আইও মাদরাসায় এসে সেখানে অবস্থানকারী ৪ জন নওমুসলিমা বোন এবং একই ভবনে সপরিবারে বসবাসকারী নওমুসলিম ডেসকো অফিসার আব্দুল্লাহ আল আমিন সুজিতকে গ্রেপ্তার করে বংশাল থানায় নিয়ে যায়। সেখান থেকে এখন তারা সিরাজগঞ্জের বেলকুচি থানার পথে রয়েছে বলে জানা গেছে।
আইনী সহায়তা দানকারী একজন আইনজীবীর মারফতে জানা গেছে, তাকে উক্ত হি [ন্দু] আইও বলেছেন: আপনি এসবে জড়াবেন না, এটা উপরের নির্দেশে হচ্ছে, বিপদে পড়বেন। আরও জানা গেছে, অত্যাচারী হিন্দু পরিবারটিকে একজন মন্ত্রীর বোন (?) এবং সিরাজগঞ্জের এসপি আশ্বস্ত করেছে মেয়েকে আবার তাদের হাতে তুলে দেবে (মেয়ের জবানবন্দির ভিডিও দেয়া হল)। সংশ্লিষ্টরা ধারণা করছেন বিষয়টিকে জঙ্গি মামলার সাথে জড়িয়ে জটিল করে তোলা হচ্ছে সম্প্রতি গাইবান্ধায় হরিদাস পাল-কে আটকের বিপরীতে।
কুড়িগ্রামের এমপি ড.আতিক মুজাহিদ ভাইকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলার অফিসারের সাথে যোগাযোগ করেছেন। সিরাজগঞ্জ ও বেলকুচির উলামায়ে কেরাম ও দীনসচেতন জনতাকে সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইন মেনে যথাযথ প্রতিবাদ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
Post two days ago by👇
- Hafiz Al Munadi