Daily Sabuj Biplob

Daily Sabuj Biplob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Sabuj Biplob, Media/News Company, office: Enon Villa, Kaji bari , C&B Road, Kajipara, Barishal, Barisal.

28/03/2026
12/03/2026
12/03/2026
11/03/2026

খুব ভালো সিদ্ধান্ত।

সাংবাদিক পরিচয়ে বিতর্কে মেহরাজ রাব্বি, চাঁদাবাজির অভিযোগনিজস্ব প্রতিবেদক:বরিশালে নিজেকে সাংবাদিক পরিচয়ে পরিচিত করা মেহরা...
11/03/2026

সাংবাদিক পরিচয়ে বিতর্কে মেহরাজ রাব্বি, চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে নিজেকে সাংবাদিক পরিচয়ে পরিচিত করা মেহরাজ রাব্বিকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার সাংবাদিকতার কোনো স্বীকৃত প্রশিক্ষণ বা সনদ নেই। তবে তিনি কিছুদিন একটি স্থানীয় পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছিলেন বলে জানা যায়।
এদিকে এলাকাবাসীর দাবি, মেহরাজ রাব্বির ছোট ভাই জিদনি বরিশালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খেটেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ করে জি-মরফিন সংক্রান্ত মামলাও রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
বর্তমানে তারা বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা আরও জানান, মাদক সংক্রান্ত নানা সমস্যার কারণে তাদের পরিবারের পৈত্রিক নিবাস বরিশালের কাউনিয়া এলাকায় থাকা জমিজমা বিক্রি করে দিতে হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, মেহরাজ রাব্বি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ না করে আত্মগোপনে থাকেন। এক পর্যায়ে এক সাংবাদিকের সহযোগিতায় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেয় বলে এলাকাবাসীর দাবি। পরবর্তীতে তিনি ঢাকা চলে গিয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন বলেও জানা গেছে।
অন্যদিকে মেহরাজ রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে বড় মাপের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, ২০২৪ সালের একটি পুরোনো ভিডিও দেখিয়ে মেহরাজ রাব্বি সাংবাদিক আজাদের কাছে চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, সাংবাদিক আজাদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে দেন মেহরাজ রাব্বি।
এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মেহরাজ রাব্বির বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতশান্ত ইসলাম :: বরিশাল পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল...
05/03/2026

বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্ত ইসলাম :: বরিশাল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বরিশাল নগরীর সি অ্যান্ড বি রোডস্থ শাহানারা আব্দুল্লাহ পার্কের পশ্চিমপাড়ে মুক্তা মেনশন চৌমাথায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের সভাপতি নওরোজ হীরা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক খান আরিফ, সাংগঠনিক সম্পাদক এস এম সিকদার আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নওরোজ হীরা বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। বরিশাল মডেল সাংবাদিক ক্লাব সবসময় পেশাদার সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক খান আরিফ বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানাই।”

সাংগঠনিক সম্পাদক এস এম সিকদার আল আমিন বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সমাজের সত্য ঘটনা তুলে ধরা আমাদের দায়িত্ব। বরিশাল মডেল সাংবাদিক ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে।”
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—এনায়েত হোসেন মোল্লা সিএনএন কিউ টিভি বাংলা বরিশাল প্রতিদিনের মোঃ নুরুল্লাহ সিকদার, দৈনিক বরিশালের চোখের নাছিম হোসেন, সময়ের ভাবনা নিউজের মোঃ রুহুল আমিন, দৈনিক বরিশালের চোখের আব্দুল জলিল, দৈনিক বরিশালের চোখের মোঃ মঞ্জু, জাতীয় দৈনিক ভোরের চেতনার মোঃ আজাদ হোসেন এবং আলোকিত সময় নিউজ বাংলার মোঃ পারভেজ সিকদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়

24/02/2026
24/02/2026

বরিশাল পুড়ান পারা এলাকায় দেলোয়ারের দোকানে আগুন লেগে ৫ লাখ টাকার মত মালামাল পুরে ছাই হয়ে গেছে। নিঃস্ব দেলোয়ার এখন সরকারের কাছে সাহায্য চেয়েছে। #বরিশাল

Address

Office: Enon Villa, Kaji Bari , C&B Road, Kajipara, Barishal
Barisal
8200

Telephone

+8801884850748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sabuj Biplob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Sabuj Biplob:

Share