08/07/2026
ভবিষ্যৎ কে জানে? উত্তর হলো, শুধু আল্লাহ জানেন। তাই নিজের সেরাটা দাও, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। চাকরি হারিয়েছো, কিছু হারিয়েছো — এটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নাও। বিনিময়ে আল্লাহ তোমাকে আরও সুখী ঘর আর পরিবার দেবেন।যে সব দোয়া আমাদের মতো করে কবুল হয় না, কিন্তু প্রতিটা দোয়া আল্লাহ শোনেন। তাকদিরে যা লেখা আছে তা কখনো মিস হবে না, আর যা মিস হয়েছে তা কখনো তোমার জন্য ছিল না। এটা তাওয়াক্কুল — বিশ্বাস করা যে আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারো না। কষ্টের সময়েও খুশি থাকো, চেষ্টা চালিয়ে যাও, আর আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখো।