26/01/2026
উপজেলা ছাত্রলীগ সভাপতি দু*র্ধর্ষ ক্যাডার সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা মাত্র ১ বছর অপেক্ষা সহ্য করতে না পেরে গলায় ফাঁ*স দিয়ে আ*ত্ম*হত্যা করেছে। ওর ৯ মাসের শিশুটাকে পাওয়া গেছে বালতির পানিতে ডু*বন্ত অবস্থায়। আর এত দ্রুত সাদ্দাম প্যারোলে মুক্তি না পাওয়াতে জেলগেটে নিয়ে ওর স্ত্রী-সন্তানকে দেখানো হয়েছে। নি:সন্দেহে হৃদয়বিদারক ঘটনা।
তবে এই ঘটনা নিয়ে অনেকেই এত মায়াকান্না জুড়ে দিয়েছেন যে অবিশ্বাস্য।
স্বর্ণালি জেনেশুনে একজন ছাত্রলীগ নেতাকে বিয়ে করেছিল, যার আয়-উপার্জন সবই অবৈধ আর ঝুঁ*কিকে ভরা।
সাদ্দাম চাইলেই স্ত্রী-সন্তানের দায়িত্ব নেয়ার জন্য কোন সৎ আর হালাল পেশা বেছে নিতে পারত কিন্তু সেটা ও করেনি।
স্বর্ণালি মাত্র এক বছর অপেক্ষা করতে পারেনি। অথচ বাংলাদেশের ৬০০+ পরিবার ১৫-১৬ বছর ধরে গু*মের শিকার যার কিছুটা দায় ছাত্রলীগেরও। যারা আর কখনোই ফিরে আসবে না।
১৭ বছর ধরে এই বাহিনী ইউনিভার্সিটিগুলোতে ত্রা*সের রাজত্ব কায়েম করেছে। সীট বাণিজ্য, ক্যান্টিনে ফ্রি খাওয়া, ছাত্রী ধ*র্ষ*ণ, টর্চার রুমে ছাত্র নি*র্যাতন, রাস্তায় ছাত্র পিটা*নো, চাঁদা*বাজি, টে*ন্ডারবাজি ইত্যাদি। জুলাই বিপ্লবে এরা অসংখ্য ছাত্র-ছাত্রীকে গু/লি করে মেরেছে। কয়েকজন ছাত্রী ধ*র্ষণের শিকারও হয়েছেন।
সাদ্দাম শেখ তন্ময়ের হয়ে অপরাধ জগতের নেতৃত্ব দিত আর গোপালগঞ্জ হতে এরেস্ট হয়।
সাদ্দাম একজন ক্রিমিনাল। ওর পাওনা সাজা ভোগ করছে। গত ১৬ বছর বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতের নির্দোষ হাজার হাজার কর্মী, আলেম প্রমুখ বিনা বিচারে জেল খেটেছে।
আজকের এই অশ্রুসিক্ত, হাউকাউ করা মিডিয়া আর সুশীল, ফ্যাসিবাদের দোসরগুলো তখন কই ছিল! এসব নাটক বন্ধ করেন!! 🙄
Atique UA Khan