ATR TV

ATR TV এটিআর.টিভি “সত্য প্রবর্তনে ঐক্য” শ্লোগান হৃদয়ে ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে।

‘এটিআর.টিভি’ ‘সত্য প্রবর্তনে ঐক্য’ শ্লোগান হৃদয়ে ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে। এটি অদূর ভবিষ্যতে অনলাইন ভিত্তিক টিভি সমূহের মধ্যে সেরা ও ভিন্নধর্মী হওয়ার পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে এগুচ্ছে। ইসলামের শান্তি, সৌন্দর্য, নৈতিকতা, উদারতা ও যুগোপযোগী দৃষ্টিভঙ্গি এটিআর.টিভির পাথেয়।
ইসলামের সাম্য-মৈত্রী ও অসাম্প্রদায়িকতার আহবান সকলের কাছে তুলে ধরা আমাদের একটি আবশ্যিক দায়িত্ব। সত্যের প্রতি এ আহবান জানানোর অন্যতম একটি মাধ্যম আধুনিক যুগে মিডিয়া। এটিআর.টিভি সত্যের দিকে দাওয়াত দেওয়ার সে ঐতিহাসিক মহান দায়িত্ব পালনে সচেষ্ট।
বর্তমানে চলছে মিডিয়ার মহাবিস্ফোরণ! মিডিয়াসমূহ কতটা দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ থেকে কার্যক্রম পরিচালনা করছে? কোন কোন মিডিয়া বরং অশ্লীলতা, সাম্প্রদায়িকতা, ধর্মদ্রোহিতার পক্ষালম্বন করছে। আর কিছু মিডিয়া শুধুই বাণিজ্যিক ধান্দা নিয়ে পরিচালিত হচ্ছে। মিডিয়ার অপব্যবহারে কখনো কখনো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য অথব্য সত্য-মিথ্যা মিশ্রিত হচ্ছে অহরহ। অবশ্য মিডিয়ায় ওপর হাজারো অনৈতিক চাপও রয়েছে। পরিশেষে বলা যায় সত্যের ধারক-বাহক মিডিয়ার সংখ্যা খুবই সীমিত! মিডিয়ার মধ্যেও রয়েছে বিভিন্ন ধরণ! অনলাইন ভিত্তিক টিভি মিডিয়ার একটি আধুনিকতম সংস্করণ! এটিআর.টিভি অধুনিক মাধ্যমকে ব্যবহার করে সেই সত্য প্রবর্তনে সাহসী ভূমিকা পালন করছে!

ইসলামী ভাব-ধারায় পরিচালিত মিডিয়া সমূহও প্রশ্নের উর্ধ্বে নয়। ইসলামের বিশুদ্ধ পথ-মতের প্রকৃত ধারক-বাহকও অনেকে নয়। কোন কোন ইসলামের নামে পরিচিত মিডিয়া বরং ইসলাম ও মুসলিম উম্মাহকে বিভক্ত করছে। ঐক্যবদ্ধ থাকা মানবজাতির জন্য জরুরি। অশুভ শক্তির বিরুদ্ধে মানবতার বিজয় ঐক্যের মাধ্যমেই সম্ভব। এসব কারনে অনেক মিডিয়া থাকলেও, এটিআর.টিভি-র প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা মানবজাতির কল্যান ও শান্তি প্রতিষ্ঠায় নিতান্তই জরুরী।

শান্তি, মুক্তি, সাম্য, সত্য, নৈতিকতা, অসাম্প্রদায়িকতার আলো বিশ^ময় ছড়িয়ে দিতে মুসলিম জনতার রাহবার নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্ট ঝালকাঠি-র মুহতারাম চেয়ারম্যান মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী (আমীর: বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন ও সাবেক অধ্যক্ষ: ঝালকাঠি এন এস কামিল মাদরাসা) ২০১৮ সনে অনলাইন ভিত্তিক ‘এটিআর.টিভি’-র উদ্যোগ গ্রহণ করেন। সম্মানিত উদ্যোক্তা ও উপদেষ্টা হিসেবে তিনি ‘এটিআর.টিভি’- পথচলায় কার্যকর ভূমিকা পালন করছেন।
নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্ট ঝালকাঠি এর প্রতিষ্ঠাতা দার্শনিক ও সমাজ সংস্কারক মরহুম মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী (কায়েদ ছাহেব হুজুর রহ.)। অসাম্প্রদায়িকতার মূর্তপ্রতীক কায়েদ ছাহেব হুজুর রহ. এর দর্শণ ও আদর্শ এটিআর.টিভি -র পাথেয়। অর্ধ শতাধিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নিয়ে গঠিত নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্ট ঝালকাঠি-র মুখপাত্র হিসেবে বহুমুখী ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে এটিআর.টিভি।
এটিআর.টিভি গত মার্চ মাস (১৯-০৩-২০২০) থেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে। এটিআর.টিভি-র প্রথম এবং বহুল জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ‘দোয়ায় শান্তি: বিপদে মুক্তি’। প্রতিদিন বাদ আছর ঝালকাঠির নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যান ও মুক্তি কামনায় অনুষ্ঠিত ‘দোয়া-মোনাজাত’ ভিত্তিক অনুষ্ঠান এটিআর.টিভি-র ফেসবুক ও ইউটিউব পেজে লাইভ সম্প্রচার হয়। যা এটিআর.টিভি-র ওয়েবসাইটেও পাওয়া যায়।

এটিআর.টিভি সমসাময়িক বিভন্ন বিষয়কে নিয়ে আলোচনামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে। মাহে রমযান, ঈদুল আযহা ও করোনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইসলামিক স্কলার, ডা: ও শিক্ষাবিদদের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।

এটিআর.টিভি-র একটি জনপ্রিয় অনুষ্ঠান হল ‘ইসলাহী তাকরীর’। অর্ধশতাধিক প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত ঝালকাঠি নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্টের- মাননীয় চেয়ারম্যান আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের ব্যক্তি, সমাজ ও জাতি সংস্কার মূলক বক্তব্য ‘ইসলাহী তাকরীর’ অনুষ্ঠানের আলোচ্য বিষয়। যা সকলকে আলোর পথে উদ্বুদ্ধ করে।

এটিআর.টিভি-ও আলোচিত আরেকটি অনুষ্ঠান হল ‘ছওতুল মুছলিহীন’। আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার রাত দশটায় মুসলিম উম্মাহর শান্তি-মুক্তি ও কল্যন কামনায় বিশেষ দিক-নির্দেশানমূলক আলোচনা পেশ করেন। দর্শকরা দেশ-বিদেশ থেকে হুজুরের সাথে মত-বিনিময় করার সুযোগ লাভ করে। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হয়।

‘ইসলামী জীবনের পাথেয়’ নামে এটিআর.টিভি-তে আরেকটি অনুষ্ঠান চালু হচ্ছে। অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ, আলোচক, মুফতী, মুহাদ্দিস, মুফাসসির ও খতিবগণ যুগোপযোগী আলোচনা পেশ করবেন।

‘আলোর ঝলক’ এটিআর.টিভি-র একটি সঙ্গীত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ‘দেশের গান’, ‘নজরুল সঙ্গীত’, ‘রবীন্দ্র সঙ্গীত’ ও লোক সঙ্গীত প্রচার হবে।
এছাড়াও ‘হেরার তোরণ’ নামে আরেকটি সঙ্গীত অনুষ্ঠান এটিআর.টিভি তে প্রচারিত হবে। এ অনুষ্ঠানে ‘আরজু-এ নবী’, ‘ইসলামী সঙ্গীত’, ‘উজ্জীবনী সঙ্গীত’, ‘না’তে রাসূল’, ‘পর্ব সঙ্গীত’, ‘মুছলিহীন সঙ্গীত’, ‘মুনাজাত সঙ্গীত’, ‘হামদে বারী তা’আলা’ পরিবেশিত হবে । এছাড়াও এটিআর.টিভি তে ‘মরসিয়া’ ও ‘জাগরণী সঙ্গীত’ পরিবেশিত হবে।

তেলাওয়াতুল কুরআন প্রোগ্রাম এটিআর.টিভি আরেকটি জনপ্রিয় প্রোগ্রামা। এ প্রোগ্রামে দেশ-সেরা ক্বারী সাহেবগণ সমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন।

এটিআর.টিভি- মাননীয় চেয়রম্যান হিসেবে দায়িত্বপালন করছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও সংগঠক আলহাজ্জ লায়ন একেএম সোহাগ।
এটিআর.টিভি- মাননীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট জনাব আলী আজগর ইমন।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটিআর-টিভি অদূর ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিশীল গণমাধ্যমের ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ।

08/10/2026

দ্বীন ইসলাম নেই কোথায়? | Din Islam Nei Kothay | ছওতুল মুছলিহীন-নভেম্বর’২৪ | নেছারাবাদী হুজুর | ATR TV

ছওতুল মুছলিহীন-নভেম্বর’২৪ অনুষ্ঠানে “দ্বীন ইসলাম নেই কোথায়?” এ বিষয়ে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা. গুরুত্বপূর্ণ করেছেন।

এই আলোচনায় রয়েছে—
দ্বীন ইসলাম নেই কোথায়?— যারা মনে করে, আমার জীবনের অমুক অংশে ইসলাম নাই, আমার এতটুকু ইসলাম, বাকিটা ইসলাম নয়—কেবল নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে, আমি বিশ্বাস করি, তাদের ইসলাম ও দ্বীন সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব রয়েছে।
আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন…।

অনুষ্ঠান: ছওতুল মুছলিহীন-নভেম্বর’২৪
বিষয়: দ্বীন ইসলাম নেই কোথায়?
আলোচক: আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা.
পরিবেশনায়: ATR TV

#দ্বীনইসলাম #নেছারাবাদীহুজুর #ছওতুলমুছলিহীন #হযরতনেছারাবাদীহুজুর #ইসলামীআলোচনা

ইসলামী জ্ঞান, গুরুত্বপূর্ণ বয়ান ও দীনী আলোচনা পেতে ATR TV চ্যানেলটি Subscribe এবং ফেসবুক পেজটি Follow করুন।

08/10/2026

দোয়ায় শান্তি বিপদে মুক্তি | ০৮ অক্টোবর ২০২৬ | Live Dua | ATR TV

নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিদিন বাদ আছর পঠিত দোয়া ও সম্মিলিত মুনাজাত কেন্দ্রিক লাইভ অনুষ্ঠান “দোয়ায় শান্তিঃ বিপদে মুক্তি” সরাসরি সম্প্রচার করা হচ্ছে—

🗓 তারিখ: ০৮ অক্টোবর ২০২৬
স্থান: নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ

📹 লাইভ সম্প্রচার: ATR TV স্টুডিও
আত্মার প্রশান্তি, বিপদ থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়ার এই মাহফিলে আপনিও শরিক হোন।

==============================

#দোয়ায়_শান্তি #বিপদে_মুক্তি
#নেছারাবাদ_কেন্দ্রীয়_জামে_মসজিদ #নেছারাবাদী_হুজুর
#ইসলামিক_দোয়া


✅ নিয়মিত দোয়া, ইসলামিক আলোচনা ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ATR TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

🔔 নতুন কোনো ভিডিও বা লাইভ মিস না করতে বেল আইকন অন করুন
📢 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরও যুক্ত করুন

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে খতমে ন...
08/10/2026

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে খতমে নবুয়ত সম্মেলনে উপস্থিত থাকবেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা.

আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা. প্রদত্ত গুরুত্বপূর্ণ আলোচনা “দ্বীন-ইসলাম নেই কোথায়?”দেখবেন-🗓️ আজ, বৃহস্পতিব...
08/10/2026

আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা. প্রদত্ত গুরুত্বপূর্ণ আলোচনা “দ্বীন-ইসলাম নেই কোথায়?”

দেখবেন-
🗓️ আজ, বৃহস্পতিবার
⏰ বাংলাদেশ সময় রাত ৮টা
📺 শুধুমাত্র ATR TV-এর পর্দায়।

07/10/2026

যোহদ | Zohod | নেছারাবাদী হুজুর | ATR TV

যোহদ (Zohod)— এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা.।

এই আলোচনায় রয়েছে—
যোহদ-এর মূল অর্থ হলো কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়া, লোভ-লালসা সংবরণ করা। ভালোবাসা থাকবে, তবে আসক্তি থাকবে না। আসক্তি থাকবে কেবল আল্লাহর জন্য।
যোহদ বলতে বোঝায়, সংসারের মিথ্যা মায়াজালে ও ভোগ-লিপ্সার প্রতি আসক্ত না হয়ে একমাত্র আল্লাহ তাআলার আসক্ত বা অনুরাগী হওয়া।
আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন…।

বিষয়: যোহদ
আলোচক: আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা.বা.
পরিবেশনায়: ATR TV

#যোহদ #যোহদেরগুরুত্ব #আত্মশুদ্ধি #দুনিয়ারমোহ #দুনিয়ারআসক্তি #নেছারাবাদীহুজুর #ইসলামীবয়ান

🔔 নিয়মিত ইসলামী বয়ান ও দীনী আলোচনা পেতে ATR TV চ্যানেলটি Subscribe ও ফেসবুক পেজটি Follow করুন।

07/10/2026

দোয়ায় শান্তি বিপদে মুক্তি | ০৭ অক্টোবর ২০২৬ | Live Dua | ATR TV

নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিদিন বাদ আছর পঠিত দোয়া ও সম্মিলিত মুনাজাত কেন্দ্রিক লাইভ অনুষ্ঠান “দোয়ায় শান্তিঃ বিপদে মুক্তি” সরাসরি সম্প্রচার করা হচ্ছে—

🗓 তারিখ: ০৭ অক্টোবর ২০২৬
স্থান: নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ

📹 লাইভ সম্প্রচার: ATR TV স্টুডিও
আত্মার প্রশান্তি, বিপদ থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়ার এই মাহফিলে আপনিও শরিক হোন।

==============================

#দোয়ায়_শান্তি #বিপদে_মুক্তি
#নেছারাবাদ_কেন্দ্রীয়_জামে_মসজিদ #নেছারাবাদী_হুজুর
#ইসলামিক_দোয়া


✅ নিয়মিত দোয়া, ইসলামিক আলোচনা ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ATR TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

🔔 নতুন কোনো ভিডিও বা লাইভ মিস না করতে বেল আইকন অন করুন
📢 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরও যুক্ত করুন

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ড. আ ফ ম খালিদ হোসে...
07/10/2026

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ড. আ ফ ম খালিদ হোসেন, সাবেক ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক।

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাও. আব্দুর রাজ্জাক...
07/10/2026

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাও. আব্দুর রাজ্জাক নদভী, পরিচালক, মাদ্রাসাতুল হুদা, বাসাবো, ঢাকা। উপদেষ্টা, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাওলানা হাবিবুল্লাহ...
07/10/2026

আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মুহতামিম, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর।

কিয়ামত পর্যন্ত ইখতেলাফ থাকবে। আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আল...
07/10/2026

কিয়ামত পর্যন্ত ইখতেলাফ থাকবে।
আল-ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য নীতি বিষয়ক বৈঠক 'ফিকরী মজলিস' এ গুরুত্বপূর্ণ আলোচনায় মুফতি মাহমুদুল হাসান মোমতাজী

Address

262, Hazrat Qayed Saheb Hujur Road, Nesarabad
Barishal
8400

Telephone

+8801324168978

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATR TV:

Shortcuts

Share

Category