Jewel Howlader

Jewel Howlader Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jewel Howlader, Digital creator, Barishal.

আমি, জুয়েল হাওলাদার । পেশায় ব্যাংকার ও কনটেন্ট ক্রিয়েটর। আমি বাংলাদেশী । ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি আমার প্রতিদিনের অভিজ্ঞতা, ভাবনা ও মুহূর্তগুলো ব্লগের মাধ্যমে তুলে ধারার চেষ্টা করি। দৈনন্দিন জীবনের গল্পকে প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তোলাই আমার কাজ।💟

21/04/2026

এস এস সি পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ❤️

20/04/2026

সারাদিন অফিস করে এসে রাতে শান্তি করে একটু ঘুমানোও যাচ্ছে না... 😔

বাবাইর নববর্ষ 💟💟💟
14/04/2026

বাবাইর নববর্ষ 💟💟💟

সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা 💟শুভ নববর্ষ - ১৪৩৩
14/04/2026

সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা 💟
শুভ নববর্ষ - ১৪৩৩

একটু একটু করে বড় হওয়া 💟God bless you dear 💟
04/04/2026

একটু একটু করে বড় হওয়া 💟
God bless you dear 💟

       প্রিমিয়ার ব্যাংক💟 সেবাই প্রথম 👍
31/03/2026



প্রিমিয়ার ব্যাংক💟
সেবাই প্রথম 👍

হাম কী, রোগটি কীভাবে ছড়ায়, কাদের ঝুঁকি বেশি এবং কেন হঠাৎ এর প্রাদুর্ভাব বাড়ছে—এই সম্পর্কে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ ও...
30/03/2026

হাম কী, রোগটি কীভাবে ছড়ায়, কাদের ঝুঁকি বেশি এবং কেন হঠাৎ এর প্রাদুর্ভাব বাড়ছে—এই সম্পর্কে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ শিমুল।

ডা. আবু সাঈদ শিমুল বলেন, হাম মারাত্মক ছোঁয়াচে ভাইরাসজনিত একটি রোগ, যা মূলত ‘মিজেলস’ ভাইরাসের মাধ্যমে ছড়ায়। রোগটি বায়ুবাহিত, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত কারো সর্দি, হাঁচি, কাশি, কথা বলা বা শ্বাস নেওয়ার সময় হামের জীবাণু বা ভাইরাসযুক্ত কণা বাতাসে ছড়ায় এবং অন্যদের সংক্রমিত করে।

সাধারণত মিজেলস ভাইরাস শরীরে ঢোকার ১০ থেকে ১৪ দিন পর লক্ষণ প্রকাশ পায়। র‌্যাশ বের হওয়ার ৪ দিন আগে থেকে পরবর্তী ৪ থেকে ৫ দিন পর পর্যন্ত ভাইরাস ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্তের হাঁচি, কাশি, শ্বাস নেওয়া ও কথা বলার মাধ্যমে ছড়ানো জীবাণু বাতাসে ২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

শিশু হামের ভ্যাকসিন পেয়েছে কি, টিকা-কার্ড দেখে জানবেন যেভাবে
আরও পড়ুন
শিশু হামের ভ্যাকসিন পেয়েছে কি, টিকা-কার্ড দেখে জানবেন যেভাবে
কোন বয়সীরা আক্রান্ত হয়
যেকোনো বয়সেই হাম হতে পারে। তবে ৫ বছর বয়সের নিচে শিশু এবং ২০ বছরের বেশি যাদের বয়স তাদের বেশি হয়।

লক্ষণ

মিজেলস ভাইরাস সংক্রমণে জ্বর হয়। জ্বর ১০০ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এর সঙ্গে খুব ছোট ছোট র‌্যাশ দেখা দেয় মুখে, কানের পেছন থেকে, গলা ও বুকের দিকে। নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয় এবং কাশি হয়।

হাম হলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে অন্যান্য জটিলতা তৈরি হয়। এই রোগ হলে শিশু নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়, কানে সংক্রমণ, অপুষ্টি দেখা দেয়। অর্থাৎ হামের পাশাপাশি এসব রোগের লক্ষণও প্রকাশ পায়, যা শিশুর জন্য জটিল পরিস্থিতির কারণ হয়ে হয়ে দাঁড়াতে পারে।

ভিটামিন ‘কে’ কেন প্রয়োজন, মিলবে কোন খাবারে, শিশুদের জন্য কেন জরুরি
আরও পড়ুন
ভিটামিন ‘কে’ কেন প্রয়োজন, মিলবে কোন খাবারে, শিশুদের জন্য কেন জরুরি
এসময় হামের রোগী বাড়ছে কেন
ডা. আবু সাঈদ শিমুল বলেন, টিকা না দেওয়ার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। টিকা না দেওয়ার পেছনে রয়েছে টিকার স্বল্পতা, বিশেষ ক্যাম্পেইন না হওয়া ও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে অনীহা।

দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৫ বছর বয়সী শিশুদের দুই বার এমএমআর, এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হয়। শিশুর ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় ১৫ মাস বয়সে।

শিশুর ৯ মাস বয়সে টিকা দেওয়ার কথা অনেক অভিভাবকই ভুলে যান। শিশুর জ্বর, সর্দি-কাশি বা অসুস্থতা থাকলে টিকা দেওয়া যায় না। সেকারণেও অনেক সময় দেরি হয়। আবার অনেকে ৯ মাস বয়সের টিকা শিশুকে দিলেও ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভুলে যান। যে কারণে শিশু হামে আক্রান্ত হয়।

এ ছাড়া গত একবছরে দেশের কিছু কিছু জায়গায় টিকার অপ্রতুলতা থাকার কারণেও অনেক শিশু টিকাবঞ্চিত হয়েছে।

করণীয়
হাম আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করতে হবে। হাম যেহেতু ভাইরাসজনিত রোগ, তা নিজে থেকেই ভালো হয়ে যায়। পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার খেতে হবে, শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে, জ্বর থাকলে প্যারাসিটামল ও সর্দির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। লোক সমাগম এড়িয়ে চলতে হবে। হাম হলে শিশুকে স্কুলে পাঠানো যাবে না।

যদি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়, বারবার বমি হয়, শিশু যদি নেতিয়ে পড়ে, জ্বরের সঙ্গে খিঁচুনি থাকে—তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি
আরও পড়ুন
ছড়াচ্ছে হাম: আতঙ্ক নয়, যেসব তথ্য জানা জরুরি
হাম ভাইরাস শিশু রোগ ।


👉 হাল ছাড়ো না।✨ গতি কম হতে পারে, কিন্তু থেমে যেও না।✨ ভরসা রাখো নিজের ওপর। 💐🎁🎊
26/03/2026

👉 হাল ছাড়ো না।
✨ গতি কম হতে পারে, কিন্তু থেমে যেও না।
✨ ভরসা রাখো নিজের ওপর। 💐🎁🎊

আপনার পরিবার কোনটি?
26/03/2026

আপনার পরিবার কোনটি?

ফেরিতে ওঠার সময় গাড়িতে বসে থাকবেন না।পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গে...
26/03/2026

ফেরিতে ওঠার সময় গাড়িতে বসে থাকবেন না।

পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।

লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।

ট্রেনের ছাদে উঠবেন না।

লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।

মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।

সাবধানতা অবলম্বন করবেন। জীবনের দাম অনেক।

কখনোই না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jewel Howlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share