Shuvo's Diary

Shuvo's Diary অন্যের গল্পের নায়ক নয়,
নিজের গল্পের রাজা হতে চাই! �

04/07/2026

একসময় আমি খুব হাসতাম, ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিতাম।
রাত জেগে গল্প করতাম, মানুষকে বিশ্বাস করতাম, মন খুলে ভালোবাসতাম।
কিন্তু কিছু মানুষ আর কিছু ঘটনা আমাকে বদলে দিয়েছে।
এখনও আমি হাসি, কথা বলি, সবার সামনে নিজেকে ঠিক রাখার অভিনয় করি—কিন্তু সেই পুরনো হাসিখুশি মানুষটা আর নেই।
জীবনের সবচেয়ে বড় আফসোস হলো, আমি নিজেকেই হারিয়ে ফেলেছি... আর জানি, আগের সেই আমিটাকে কখনোই ফিরে পাব না। 🖤🥀

31/05/2026

আমি মাঝে মাঝে ভাবি, ভালোবাসা কি সত্যিই খুব সুন্দর-নাকি এটা একটা মরীচিকা.!
যা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়.?
আমি তাকে ভালোবেসেছিলাম আমার অস্তিত্বের সবটুকু দিয়ে, আমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি ভাবনায় শুধু সেই ছিল.!
নিজের ভালো-মন্দের চেয়েও তার হাসিটা আমার কাছে বেশি দামী ছিল.!
কিন্তু বিনিময়ে আমি কী পেলাম-অবহেলা আর একরাশ শূন্যতা.!
আমি তাকে আগলে রেখেছিলাম পৃথিবীর সমস্ত ঝড় থেকে, ভেবেছিলাম আমার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন না একদিন তার পাথুরে হৃদয়টাকেও গলাতে পারবে-কিন্তু আমি ভুল ছিলাম.!
যার হৃদয়ে আমার জন্য কোনো জায়গাই ছিলো না, তাকে ভালোবাসা দিয়ে জয় করা যায় না.!
সে আমাকে কোনোদিন মানুষ হিসেবেই গণ্য করেনি, আমি ছিলাম কেবল তার প্রয়োজনে ব্যবহৃত হওয়া একটা খেলনা মাত্র.!
দরকার শেষ হয়েছে, সেও তার চেনা পথে হাঁটা দিয়েছে.!
আজ যখন পেছন ফিরে তাকাই, তখন নিজের প্রতি নিজেরই করুণা হয়.!
কষ্ট এটা নয় যে সে আজ আমার পাশে নেই কষ্টটা হলো এই ভেবে যে-আমি বিশ্বাস করেছিলাম সে একদিন আমাকে বুঝবে.!
আমি বিশ্বাস করেছিলাম যে আমার চোখের জল তার মনে একটু হলেও দাগ কাটবে.!
কিন্তু সে ঠান্ডা চোখে আমার ধ্বংস দেখে গেছে, এক
বিন্দু মায়া কাজ করেনি তার মনে.!
অতিরিক্ত ভালোবাসা যে একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে, সেটা আমার জানা ছিলো না.!
কারো কাছে 'সময় কাটানোর মাধ্যম' হয়ে বেঁচে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো.!
আজ বুঝেছি, যে হৃদয় আমাকে সম্মান দিতে জানতো না, তাকে নিজের হৃদয়ের সিংহাসনে বসানোই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল.!
এখন আর কোনো আক্ষেপ নেই, কোনো আশা নেই.!
শুধু আছে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার এক কঠিন লড়াই.!💔🥹

শুভ হাওলাদার

24/05/2026
12/05/2026

তোমাকে ভুলতে পারবো না এটা আমি জানি, তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, এটা আমি কারে বলি!
মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়, কিন্তু আমি জানি-তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই!
হয়তো জীবন আমাকে সামনে এগিয়ে যেতে বলছে, কিন্তু যখনই তোমার নাম মনে আসে, তোমার ছবি সামনে আসে তখন বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে! তুমি আমার কাছে শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসার সবচেয়ে সত্যি রূপ! আজ তুমি নেই, আমি একা! চারপাশে যত হাসি, যত ভিড় থাকুক না কেন, আমার ভেতরে শুধু শূন্যতা।
তুমি জানো না- তোমাকে মনে পড়লে সেই নিঃশব্দ কান্নাটা কতটা যন্ত্রণাদায়ক! আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখাতে পারি না!
শুধু নিজের ভেতরেই বুকভরা কষ্ট জমিয়ে রাখি, হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো আমার কথা তোমার মনে পড়ে না, কিন্তু আমি এখনো তোমার সেই স্মৃতিগুলোর মধ্যে আটকে আছি! যতদিন বাঁচবো, তোমাকে ভুলতে পারবো না-কারণ ভুলতে গেলে তো নিজের হৃদয়টাকেই অস্বীকার করতে হবে!
তুমি হয়তো জানবে না কোনোদিন, কিন্তু সত্যিটা এই-আমি তোমাকে ভুলতে পারিনি, আর মনে পড়লে যন্ত্রণা হয়... তা কাউকে বলার মতো সাহস আমার নেই!!!!

শুভ হাওলাদার

02/05/2026

প্রতি নিয়ত চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখছি তার পরেও কিছুই করতে পারিনি .....🥲
আর হয়তো তোমাকে এই জন্মে নিজের করে পাওয়া হলো না।
দুঃখ শুধু একটাই তোমাকে আমি আমার মায়ায় বেঁধে রাখতে পারলাম না-------
তোমার সাথে আমার আবারো দেখা হবে,কোনো এক দিন,কোনো এক অচেনা শহরে,সে দিন তোমার হাত টা ধরে থাকবে অন্য কেউ।---তোমাকে দেখে বুকটা ফেটে যাবে,কিন্তু সে দিন আর তোমাকে বুঝতে দেবো না ------যে এখনো তোমার জন্য কষ্ট পাই।
তোমাকে এখনো আগের মতই ভালোবাসি।......🥺❤️‍🩹🥀
তোমার আর তোমার প্রিয়তমা কে যখন এক সাথে দেখবো
~তখন চিৎকার করে বলতে ইচ্ছে করবে "আমাকে কেনো ভালোবাসলে না?

26/04/2026

প্রিয় তুমি,

তোমাকে কখনো “আমার” বলা হয়নি, তবুও জানো—মনের ভেতর তুমি ঠিকই আমার হয়ে আছো।
কিছু মানুষ জীবনে আসে না পাওয়ার জন্য, শুধু অনুভব করার জন্য… তুমি ঠিক তেমনই একজন।

তোমার সাথে হয়তো কোনো গল্প লেখা হলো না, কোনো স্মৃতি জমলো না হাতে ছোঁয়ার মতো—
তবুও তোমাকে ভাবলেই মনটা কেমন নরম হয়ে যায়।

আমি জানি, তুমি আমার নও… আর হয়তো কখনোই হবে না।
তবুও দূর থেকে তোমার ভালো থাকা দেখে শান্তি পাই।
কারণ ভালোবাসা সবসময় পাওয়া নয়—কখনো কখনো নিঃশব্দে ছেড়ে দেওয়াও ভালোবাসা।

যদি কোনোদিন হঠাৎ মনে পড়ে,
জেনে রেখো—কেউ একজন ছিল, যে নিঃশব্দে তোমাকে খুব আপন করে রেখেছিল।

ভালো থেকো, সবসময়।

12/04/2026

তোমাকে ভুলতে ও পারবো না, আবার নিজের করেও পাবো না। ভাবতে পারছো কি সুন্দর ও ভয়ংকর আমার সুখ। কিন্তু তোমার মায়া ফুরিয়ে গেলে.. তোমাকে ভুলে যাবো। কিন্তু তোমার মায়া ফুরাতে ফুরাতে হয়তো একদিন আমার জীবন ফুরিয়ে যাবে। তোমার বিষাক্ত মায়া আমাকে তিলে তিলে পুড়িয়ে ছার কার করে দিচ্ছে, তুমি চলে যাওয়ার পর তোমাকে ভুলার জন্য কি না করেছি, কিন্তু তোমার মায়া যখনই ভুলতে চাই তখনই তোমার কিছু কথা মনে পড়ে যায়। মনে হয় তুমি আমার কানে কানে এসে বলতেছ ভুল না আমায়..কখনো মনে হয় এমন কোনো জগতে হারিয়ে যাই যে জগতে গেলে আর তোমার কথা মনে হবে না। মনে হবে না তুমি নামক কেউ আমার জীবনে ছিলে,সেই জগতে গেলে হয়তো চিরকাল আর তোমার কথা মনে পড়বে না। কিন্তু আমি পারি নি মনে হয় অধিষ কোনো মায়া কিছুতেই আমার পিছু ছাড়ে না। ধীরে ধীরে আমি যেনো কেমন হয়ে গেছি। নীরব একা কারো সঙ্গে কথা বলতে মন চায় না, মন চায় সব সময় একা থাকি। একা থাকলে হয়তো আমি ভালো থাকব। কিন্তু আমার মনে হয় আমি যেনো কোথায় হারিয়ে যাচ্ছি সব কিছু অন্ধকার মনে হয়।

আমি সব সময় একটা দোয়া করি আমি যেনো তোমার মায়া
ভুলে যাই, আর নয়তো আমি যেনো চিরকালের মতো হারিয়ে যাই।

শুভ হাওলাদার

05/04/2026

তোমার সুখের জন্যই আমি চুপ হয়ে গেলাম..!

নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো মনে হলো। হয়তো আমার উপস্থিতিটাই তোমার জন্য বিরক্তিকর ছিল, তাই আর তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। অনেক কথা ছিল, বলা হলো না, অনেক অনুভূতি ছিল, প্রকাশ করা হলো না। সবকিছু বুকের ভেতরই রেখে দিলাম চুপচাপ, শুধু তোমার ভালো থাকার কথা ভেবে..!

এখন আর বিরক্ত করিনা তোমাকে, না কোনো মেসেজ, না কোনো অপেক্ষা। তোমার মতো করে ভালো থেকো তুমি, তোমার সুখের জন্য আমি তোমাকে আর বিরক্ত করবো না, এটাই তোমার জন্য আমার দেওয়া শেষ উপহার..!

শুভ হাওলাদার

26/03/2026

পাওয়া না পাওয়ার হিসাবটা সত্যিই একসময় তুচ্ছ হয়ে যায়…
কিন্তু কিছু মানুষ থাকে, যাদের ভুলে যাওয়ার হিসাবটা কোনোদিনই মেলানো যায় না।
তোমাকে না পাওয়ার কষ্টটা হয়তো একদিন মেনে নিতে পারবো,
কিন্তু তোমাকে ভুলে যাওয়া—ওটা তো আমার নিজের অস্তিত্ব ভুলে যাওয়ার মতো।
কারণ তুমি শুধু একটা মানুষ নও,
তুমি আমার অভ্যাস, আমার প্রতিদিনের চিন্তা, আমার নিরবতারও সঙ্গী।
রাতের নীরবতায় যখন সব শব্দ থেমে যায়,
তখনও তুমি ঠিকই কথা বলো আমার মনে—
হয়তো কোনো পুরোনো স্মৃতির ভাঁজে,
হয়তো কোনো অপূর্ণ ইচ্ছের আড়ালে।
বলতে পারো, কিভাবে ভুলবো তোমাকে?
যেখানে আমার প্রতিটা অনুভূতির ভেতর তোমার ছোঁয়া লেগে আছে,
যেখানে চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে ওঠে,
সেখানে ভুলে যাওয়া কি এত সহজ?
হয়তো সময় অনেক কিছু বদলে দেয়,
কিন্তু কিছু ভালোবাসা থাকে—
যা সময়ের সাথেও বদলায় না,
শুধু নীরবে বেঁচে থাকে… হৃদয়ের এক কোণে,
অপ্রকাশিত, অথচ অমলিন।

শুভ হাওলাদার

Address

Barishal
8285

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share