04/10/2026
ঝালকাঠিতে সিএনজি-ট্রাক মুখো'মুখি সং'ঘ'র্ষে আ'হ'ত-৪
BJR News | ডেস্ক রিপোর্ট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬
ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংরী এলাকায় সিএনজি ও ট্রাকের মুখো'মুখি সং'ঘ'র্ষে সিএনজি চালকসহ অন্তত চারজন আ'হ'ত হয়েছেন। এ দুর্ঘ'ট'নায় সিএনজিটি দু'ম'ড়ে-মু'চ'ড়ে যায়।
রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘ'টনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি পিংরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে মুখো'মুখি সং'ঘ'র্ষ হয়।
আ'হত'রা হলেন, রাজাপুর উপজেলার উত্তর বাঘরী এলাকার চান্দে আলীর ছেলে সিএনজি চালক মো. সুজন খান (৪০), ভান্ডারিয়া উপজেলার গাজীপুর এলাকার আব্দুস সালাম তালুকদারের ছেলে মো. রুবেল (৩০) এবং একজন অ'জ্ঞা'ত নারী যাত্রী।
দুর্ঘ'ট'নার পর স্থানীয়রা আহ'ত'দের উ'দ্ধা'র করে রাজাপুর উপজেলা স্বা'স্থ্য কমপ্লেক্সের জ'রু'রি বিভাগে নিয়ে যান। সেখানে কর্ত'ব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরু'তর আ'হ'ত সিএনজি চালক ও অ'জ্ঞা'ত না'রী যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডি'কেল কলেজ হাস'পা'তালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে রাজাপুর থা'না পুলি'শের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরি'দ'র্শন করে।