04/06/2026
আসসালামু আলাইকুম.... 🌿
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখার ভর্তির বিজ্ঞপ্তি 📢
সরকারি ব্রজমোহন কলেজ অনার্স ১ম বর্ষ ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি সেনা শাখায় ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)কর্তৃক স্বল্প সংখ্যক পুরুষ ও মহিলা ক্যাডেট রিক্রুট করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের ফরম সংগ্রহের জন্য আহ্বান করা হলো।
ভর্তি যোগ্যতা:
(ক) উচ্চতা : ছেলে- ৫'৬"
মেয়ে- ৫'২"
(খ) বুকের মাপ: ৩০ ইঞ্চি(স্বাভাবিক অবস্থায়)
৩২ ইঞ্চি (প্রসারিত অবস্থায়)
(গ) ওজন: ন্যূনতম ৪০.৩৬ কিলোগ্রাম (৮৮.৯৮ পাউন্ড )উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত অযোগ্য বিবেচিত।
(ঘ) দৃষ্টি শক্তি:৬/৬
(ঙ) অবশ্যই সাঁতার জানতে হবে।
(চ)শিক্ষাগত যোগ্যতা :ন্যূনতম জিপিএ -৩.৫০ (এসএসসি/ এইচএসসি) প্রাপ্ত।
(ছ)বিশেষ যোগ্যতা:
নাচ, গান,অভিনয়, কবিতা, আবৃত্তি , উপস্থিত বক্তৃতা, খেলাধুলা ও ইংরেজিতে পারদর্শী শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
(জ) শৃঙ্খলা:
১। কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করা যাবে না।
২। প্লাটুনে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা।
৩। যে কোন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিবেচনা সাপেক্ষে অযোগ্য ঘোষনা।
৪। বিএনসিসি প্লাটুনের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা।
💎 মেধা: জিপিএ ৫.০০ প্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা।
বিঃদ্রঃ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সকল ক্যাডেট মানতে বাধ্য থাকিবে।
ক্যাডেটদের সুবিধা সমূহ:
(১) সামরিক বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ গ্রহণ করে নিজের আত্নবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা।
(২) সেনা, নৌ ও বিমানবাহিনীতে অফিসার পদে যোগদানের জন্য বিশেষ সুবিধায় সরাসরি ISSB তে অংশগ্রহণের সুযোগ।
(৩) সেনাবাহিনীতে সৈনিক পদে ৩০% কোটায় অগ্রাধিকারের ভিত্তিতে চাকুরীর সুযোগ।
(৪) বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ। যেমনঃ শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভূটান, সিঙ্গাপুর, ভারত।
(৫) বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ, প্রশিক্ষণ শেষে সনদ প্রদান।
(৬) দুঃসাহসিক অভিযান, খেলাধুলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণের সুযোগ।
(৭) দ্বিতীয় সারির সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দেশের শান্তি ও ক্রান্তিকালীন সময় নিজেকে প্রস্তুত করার সুযোগ।
(৮) নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কমান্ডিং, ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ।
(৯) কারিগরি প্রশিক্ষণের সুযোগ।
📄 ফরম সংগ্রহের তারিখ: ০৭/০৬/২০২৬ ইং থেকে ২০/০৬/২০২৬ ইং।
📄ফরম সংগ্রহ ও জমাদানের সময় : সকাল ১০:০০ ঘটিকা থেকে ১:০০ঘটিকা।
স্থান: জিরো পয়েন্ট, এবং বিএনসিসি প্লাটুন / মূল ভবন।
📞বিশেষ প্রয়োজনে:
পুরুষ➤
১। ক্যাডেট সার্জেন্ট রাকিবুল হাসান রাতুল ০১৪০১-২১৮৭৮১
২। ক্যাডেট সার্জেন্ট মো. ফাহিম মৃধা ০১৭৬৪-৯২৪৮৪৪
৩। ক্যাডেট কর্পোরাল মূর্তাজা মৃধা ০১৫৬৯-১৮১১২৭
৪।ক্যাডেট কর্পোরাল ঈমন হোসেন ০১৭৯৪-৭১৬১৫৭
মহিলা➤
১। ক্যাডেট সার্জেন্ট নন্দিনী মন্ডল ০১৩২৪-৫৬৮২০৬
২। ক্যাডেট কর্পোরাল সায়লা আক্তার দিপা ০১৭ ৮০-৭২৪২৪৩
WING
ধন্যবাদ।