Bright Habit

Bright Habit Love & Light ✨♥️
(1)

27/06/2025

আমাদের গাছের পেয়ারা মাশাআল্লাহ 😍

নানুদের গাছের মিষ্টি কাঁঠাল ☺️💗
26/06/2025

নানুদের গাছের মিষ্টি কাঁঠাল ☺️💗

26/06/2025

😌✨

24/06/2025

আল জাজিরার সর্বশেষ তথ্যানুসারে , ইরান ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হাম*লা করছে ।

হাম*লা করছে কাতারের Al Uhedid- তে ও । এটা রাজধানী দোহা থেকে ৩০ কি.মি দূরে । মধ্যপ্রাচ্যে এই ঘাঁটিতে মার্কিন সৈন্য আছে ১১ হাজারের মতো ।

গতকাল আল জাজিরার একটা এনালাইসিস পড়ছিলাম , একজন কলামিস্ট লিখছিলো ,

" ইরানের উচিত হবে এই মুহূর্তে আমেরিকাকে এড়িয়ে যাওয়া । জাস্ট ইগনর করা এবং হিজরা*য়েলে আক্র*মণের মাত্রা বাড়িয়ে দেওয়া ।

কারণ একই সাথে আমেরিকার এবং হিজরায়েলের সাথে লড়াই চালিয়ে যাওয়া বোকামি । "

আপনি বলতে পারেন ,

লাল চুলের পাগলা বো*মা মারছে , ইরান কেনো বসে থাকবে?

একটা জিনিস চিন্তা করেন , শুধুমাত্র হিজ*রায়েলের বিপক্ষেই কোনো দেশ যুদ্ধে যাইতে চাইতেছে না ।

তার সাথে সুপার পাওয়ার আমেরিকা?

তাও মুখোমুখি দাঁড়াইছে চীন না, উত্তর কোরিয়া না, রাশিয়া না , ইরান ।

যাদের পারমাণবি*ক বো*মা ও আছে কিনা সন্দেহ।

পারমা*ণবিক বো*মা পকেটে পুরে রাখা পাকিস্তান ও হিজরায়েলের ভয়ে ট্রাম্পের পকেটে চলে গেছে,
যখন হিজরা*য়েলের পররাষ্ট্র মন্ত্রী বলছে ,

" আমাদের নেক্সট টার্গেট পাকি*স্তান । "

আমি বলবো , ইরান যেটা করছে, এটা দুঃসাহস দেখাইছে । আমি এই দুঃসাহস শব্দটা পজিটিভলি বলছি ।

ওরা জাস্ট এটা দেখাইছে, ওরা মাথা নোয়াতে রাজি নয় । ওরা ভয়ে কারো পকেটে ঢুকতে রাজি নয় ৷

ওরা ভয়ে কারো সাথে চুক্তি করতে রাজি নয় ।

ইরান যেটা করছে , সাহসিকতার পরিচয় দিয়েছে অভিয়াসলি ।

আজকে হিজরায়েল এবং ট্রাম্পের স্টেটমেন্ট শুনে বোঝা গেলো , ওরা যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চায় না।

কারণ এই হ্যাডম দেখাইতে গেলে ওদের যে ক্ষতি হবে, সেটা পূরণ করা পসিবল না ।

কিন্তু ইরান বারবার বলে আসছে , শুরু তোমরা করছো, শেষ আমরা করবো ।

এবং সেটাই ইরান করে দেখাচ্ছে ।

কিন্তু একটা জিনিস দেখেন , ইরা*ন আমেরিকার বিরুদ্ধে হাম*লা চালাইলেও এতে মধ্যপ্রাচ্য জড়িয়ে যাবে সরাসরি ।

মুসলিমদের এখন যে শো' টা হবে, সেটা ইহুদীরা এনজয় করবে ।

এখন মুসলিমরা আরও কনফিউজড হয়ে যাবে ।

কারণ শিয়া*রা কাফের কাফের বইলা চিৎকার দিলেও এতদিন সবাই তাদের সাপোর্ট করছে কারণ তারা হিজ*রায়েলের বিরুদ্ধে লড়ছে ।

এবার যখন ইরা*ন থেকে কাতারে আক্র*মণ হবে , ইরান থেকে সৌদি*তে আক্রম*ণ হবে , সৌদি, কাতার থেকে পাল্টা আক্র*মণ হবে—

হিসেবটা হয়ে যাবে এরকম,

১. ইহুদীর সাথে শিয়াদের যুদ্ধ ( ইরানের সাথে হিজরায়েল আমেরিকা)

২. শিয়া সুন্নি যুদ্ধ (ইরান বনাম মধ্যপ্রাচ্য)

এখন এতোদিন যারা ইরানকে সাপোর্ট করতেছিলো, তাদের সিদ্ধান্ত কি হবে?

শুধু যে মার্কিন ঘাঁটি বনাম ইরান আক্রম*ণ হবে এমনটা না , আক্র*মণটা রাষ্ট্র ও দেশভিত্তিক হয়ে যাবে ।

কাতার বনাম ইরান । ইরাক বনাম ইরান । সৌদি বনাম ইরান ।

কেউ কেউ বলে, এটা ধর্মযু*দ্ধ না ,আমেরিকার সাম্রাজ্যবাদের যুদ্ধ । কিন্তু এটাও সত্য, আমেরিকা যখুনি কোনো মুসলিম কান্ট্রিতে সাম্রাজ্য ছড়াইতে গেছে , ঐখানেই ধর্ম'রে ইউজ করছে ।

মুসলিমদের ট্যাগ লাগাইছে ।

আমেরিকা*র মিডিয়ায় যতোবার মুসলিমদের স**ন্ত্রাস ট্যাগ লাগাইছে, পুরো বিশ্ব মিডিয়া একসাথে ও মুসলিমদের এত সন্ত্রা**সী ট্যাগ দেয় না ।

যখুনি তারা মধ্যপ্রাচ্যে ঢুকে , তখুনি ধর্মের ট্যাকটিকস নিয়াই ঢুকে ।

ট্রাম্প এখানে ট্যাকটিকসটা খেলছে কোথায় , এখন টের পাবেন ।

ইহুদী বনাম মুসলিমদের যুদ্ধ এখন ইহুদী বনাম শিয়া, শিয়া বনাম সুন্নী যুদ্ধতে পরিণত হবে এবং বিশ্বজুড়ে একদলের সমর্থকরা বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে যাবে।

মহিষের পালরে যেমন বিভক্ত কইরা —
একটা একটা মহিষ শিকার করে সিংহ নিজের উদরপূর্তি করে আর কি ।

( সরকারি তথ্যানুসারে , বাংলাদেশের ৩.৫০ লাখ প্রবাসী আছে কাতারে। সৌদিতে ২৬-২৭ লাখ । আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক )

21/06/2025

মাওয়া তে ঘটে গেল ভয়ংকর এক দূর্ঘটনা
১০+ বাইক এক্সিডেন্ট😓

রাতের মুসান্ডা ফুল 🌸🌸
15/06/2025

রাতের মুসান্ডা ফুল 🌸🌸

বোচাগঞ্জ উপজেলার জালগাঁও ধান ক্ষেত থেকে বোরকা পরা নারীর কঙ্কাল উদ্ধার।😥
13/06/2025

বোচাগঞ্জ উপজেলার জালগাঁও ধান ক্ষেত থেকে বোরকা পরা নারীর কঙ্কাল উদ্ধার।😥

মধ্যবয়স্ক এক লোক প্রায়ই স্ত্রীর সাথে হাসি তামাশা করতে চায়,স্ত্রীর সাথে গল্প করতে ইচ্ছে করে তার কিন্তু স্ত্রীর মনে তার জন...
13/06/2025

মধ্যবয়স্ক এক লোক প্রায়ই স্ত্রীর সাথে হাসি তামাশা করতে চায়,স্ত্রীর সাথে গল্প করতে ইচ্ছে করে তার কিন্তু স্ত্রীর মনে তার জন্য কোনো টান নেই, বরং সেই লোকের হাসি, গল্প বলা তার কাছে বিরক্ত লাগে।

এখন অবশ্য সবাই সেই লোকের স্ত্রীর দোষ দেখতে পাচ্ছেন কিন্তু তার এই ব্যবহারের কারণ তো অনেক আছে।কম বয়সী থাকতে কখনো কোথাও ঘুরতে নিয়ে যায়নি,শখ করে কিছু কিনে দেয়নি,সময় দেয়নি।সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে সে ধীরে ধীরে এতেই অভ্যস্ত হয়ে গেছে, স্বামী ছাড়াও তার চলে যায়। এখন আর স্বামীর জন্য তার মন কাঁদে না,স্বামীর শূন্যতা অনুভব করে না।

লোকটা কিন্তু সংসারের জন্যই কাজ করে গেছে কিন্তু সংসার যে শুধু স্ত্রীর ভরণপোষণ দিলেই হয়না,মনের যত্নও নিতে হয়, তা তিনি করেননি। ফলে এখন যখন বয়স হয়েছে, সময় পেলেই স্ত্রীর সঙ্গ চায় তখন আর পায় না।তাছাড়াও সময় পেলেই যার তার সামনে স্ত্রী এবং তার পরিবার কে ছোট করে কথা বলতে কখনো ভুলে যেত না,এতেই যেন সে পৈশাচিক আনন্দ পেত।সন্তান ভুল করলেও স্ত্রীকেই দোষারোপ করতো।

এবার বলুন এখানে দোষী কে?

এই পোস্ট তাদের জন্য, যারা পাসপোর্টে সিল পড়ার পরও দ্বিধায় ভোগে। যারা ভাবে, “আমি পারবো তো?”যারা চোখে স্বপ্ন নিয়ে আসে, কিন্...
13/06/2025

এই পোস্ট তাদের জন্য, যারা পাসপোর্টে সিল পড়ার পরও দ্বিধায় ভোগে। যারা ভাবে, “আমি পারবো তো?”
যারা চোখে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু বাস্তবতা দেখে অনেকসময় হতাশ হয়ে পড়ে।

১. প্রথম কয়েকমাস – আপনি ভাঙবেন। নতুন ভাষা, নতুন পরিবেশ, একা থাকা—সব কিছুই কাঁধে ভর দেয়। রুমে ঢুকে ফোন হাতে নেবেন, আম্মুর নাম্বার দেখে চুপ করে বসে থাকবেন। কিন্তু এটাই শুরু, ভাঙাটাই গড়ার প্রথম ধাপ।

২. কেউ বলবে না, “তুমি পারবা”— তবুও আপনাকেই পারতে হবে। বিদেশে সবাই ব্যস্ত। কেউ এসে বলবে না “চলো, আমরা একসাথে চলি।”
আপনাকে নিজের ছায়া হয়ে নিজের পাশে দাঁড়াতে হবে।

৩. আপনি কাজ শিখবেন, কিন্তু তার চেয়েও বেশি শিখবেন বিনয়। হয়তো আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু এখানে প্রথম কাজ হয়তো বাথরুম পরিষ্কার। কিন্তু বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা আপনাকে অভিজাত করে তুলবে—মনের দিক থেকে।

৪. টাকার হিসাব আপনি ক্যালকুলেটর ছাড়াই মুখস্থ শিখে ফেলবেন। কারণ ১টা ভুল হিসাব মানে একদিন না খেয়ে থাকা। বাংলাদেশে হয়তো মাসে ৫০০ টাকা উড়ালেও মনে হতো না, এখানে ৫ ডলার হিসাব করেও দম বন্ধ লাগে।

৫. আপনি বুঝবেন— “ঘুম” আর “আলসেমি” আসলে বিলাসিতা। প্রথম কয়েকমাস এমন হবে— ঘুমিয়েছেন ৩ ঘণ্টা,
দুইটা কাজ করছেন, তারপরও মনে হবে, "আরেকটু চালাতে হবে নিজেকে।"

৬. আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হবেন ছোট ছোট জিনিসের জন্য। এক কাপ হালকা গরম চা, একটা কল আসা দেশে থাকা কারো কাছ থেকে, রুমে কারো একটা হাসিমাখা কথা—
সবকিছু হিরার মতো দামী লাগবে।

৭. আপনি বদলাবেন, কিন্তু আপনার ভেতরের আগুনটা আরও জ্বলবে। কেউ হয়তো বলবে, "তুই অনেক চেঞ্জড!"
আপনি হাসবেন। কারণ আপনি জানেন, আপনার ভেতরের যুদ্ধগুলো কেউ জানে না।

এই প্রথম বছরটাই আসল। এই এক বছর যদি কাটিয়ে দিতে পারেন— আপনি শুধু প্রবাসী না, আপনি একজন বেঁচে থাকা যু*দ্ধা।
- সংগৃহীত
#জীবন_চক্র

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময়...
12/06/2025

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।

স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন — “একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।

✍️ডাঃ সপ্তদ্বীপা সাহা

12/06/2025

এক মিনিট এর বিশ্বাস নাই, আল্লাহ সবার গুনা মাফ করে দিক 💔 আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান 🥹

ইতিহাসের ভয়াবহ প্লেইন ক্রেস ৭৮৭ বোয়িং 😔৫০জন ডাক্তারও নাকি মারা গিয়েছেএই প্রথম এমন ভয়াবহ রকমের ক্র‍্যাশের শিকার হলো কোনো ...
12/06/2025

ইতিহাসের ভয়াবহ প্লেইন ক্রেস ৭৮৭ বোয়িং 😔
৫০জন ডাক্তারও নাকি মারা গিয়েছে

এই প্রথম এমন ভয়াবহ রকমের ক্র‍্যাশের শিকার হলো কোনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ১৪ বছর আগে এ মডেলের প্রোডাকশন শুরু হওয়ার পর থেকে এমন দেখা যায়নি। ভিডিও দেখে মনে হচ্ছে উভয় ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। পাইলট দক্ষ হলেও এখানে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না।

এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটটি যাত্রা করে আহমেদাবাদ থেকে, গন্তব্য ছিল লন্ডন। ২ জন পাইলট ও ১০ জন ক্রুসহ মোট ২৪২ জন ছিলেন প্লেনে। কিন্তু উড্ডয়নের ৫ মিনিটের মাথায় এয়ারপোর্টের কাছের আবাসিক এলাকায় ক্র‍্যাশ করলো বিমানটি।

অন্যদিকের অবস্থাও নাকি ভয়াবহ। বিমানটি আছড়ে পড়ে ডাক্তারদের একটি হোস্টেলে। ওখানে ৫০ জন মারা গেছেন বলে আশংকা, ১৫ জন ডাক্তার আহত।

Address

Basurhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Habit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share