30/04/2019
বেলাব সহকারী ভুমি অফিস কর্ম দক্ষতা সহ
সহজে মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌছে দিতে সাজিয়ে দিয়ে গেল ..................ফয়জুন্নেছা আক্তার
আমিনুল হকঃ
নরসিংদীর বেলাব উপজেলা সহকারী ভুমি অফিসকে কর্ম দক্ষতাসহ সহজে মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌছে দিতে সাজিয়ে দিয়ে গেল সহকারী ভূমি কমিশনার ফয়জুন্নেছা আক্তার। তিনি গত ২০১৮ সনের ১৫ এপ্রিল বেলাবতে সহকারী ভূমি কমিশনার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই মানুষের দূরগোড়ায় সেবা পৌছে দিতে সংস্লিষ্ট সকলদের নিয়ে নানা আলোচনা সহ স্থাপন করেছে ফন্টডেস্ক, স্বচ্ছ ভাবে মতামত প্রকাশের সু-ব্যবস্থা, ভূমি অফিসের সামনে দিয়ে মনোরম ফুলের বাগান, সু-সজ্জিত রেকর্ডরোম, জনগনের হয়রানি দূরীকরণে সেবা গ্রহীতাদের পরামর্শদানের সু-ব্যাবস্থা। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার সব কয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ভূমি সম্পর্কে কৃষক-কৃষাণী, ছাত্র-শিক্ষক সহ সকল শ্রেণির মানুষের ১৫ টি ক্যাম্পের মাধ্যমে জমি খারিজ, ই-মিউটেশন ও ভূমি সেবা সপ্তাহের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন স্থানে মাইকিক এবং ঢোল সহরতের ভিন্ন আয়োজন ছিলো চোখে পড়ার মতো। তাছাড়া ভূমি উন্নয়ন কর হিসেবে আদায় করা হয় ১ লক্ষ ৯০ হাজার ৫‘শত ২৯ টাকা তাছাড়া মানুষের বিভিন্ন সমস্যার সমাধান গণসুনানীর মাধ্যমে সমাধান করেন তিনি। তিনি বদলীজনিত কারনে অন্যত্র চলে গেলেও এখনও ভূমি কমিশনারের সে নিয়ম নিতী ধারন করেই কাজ করে যাচ্ছে সহকারীগণ।
এ ব্যাপারে ভূমি কর্মকর্তা ফয়জুন্নেছা আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, আমরা সরকারের কর্মচারী। আমরা যেখানেই থাকি যেখানেই কাজ করি উদ্দ্যেশ্যে হলো সকল মানুষের দূরগোড়ায় সঠিক সেবা পৌছে দেয়া। এটাকে ধারন করে কাজ করলে সকলের কাছেই প্রিয় হওয়া অসম্ভবের কিছু নয়।
আমিনুল হক
০১৭১৬৩৬০৭৪৪