29/08/2026
*যশোর বিমানবন্দরে আনসারের পেশাদারিত্ব: প্রবাসীর পাসপোর্টসহ হারানো ব্যাগ উদ্ধার করে হস্তান্তর*
২৯ আগস্ট ২০২৬ (শনিবার):
যশোর বিমানবন্দরে দায়িত্বশীলতার নজির স্থাপন করেছেন আনসার সদস্যরা। ২৯ আগস্ট, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দরের ০২ নং টার্মিনালের পুরুষ ওয়াশরুমে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন দায়িত্বরত এপিসি আব্দুল আলিম। তিনি তাৎক্ষণিকভাবে ব্যাগটি ক্যাম্প কমান্ডার পিসি মোঃ হাসান আলী ও নিরাপত্তা সুপারভাইজার ইফতেখার উদ্দিনের নিকট হস্তান্তর করে পেশাদারত্বের পরিচয় দেন।
পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মাইকে ঘোষণা করা হলে সিঙ্গাপুর প্রবাসী মোঃ রাসেল কবির ব্যাগটির মালিকানা দাবি করেন। অসাবধানতাবশত ওয়াশরুমের বেসিনের পাশে সেটি ফেলে গিয়েছিলেন বলে জানান তিনি। আনসার সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে ব্যাগে থাকা পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ২ হাজার ৭০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলের বিবরণ এবং পাসপোর্টের ছবির সাথে তার চেহারা নিখুঁতভাবে যাচাই করেন।
তথ্য ও প্রমাণ মিলে যাওয়ায় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাগটি প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। নিজের অতিপ্রয়োজনীয় নথিপত্র ও মালামাল অক্ষত অবস্থায় ফেরত পেয়ে প্রবাসী রাসেল কবির আনসার বাহিনীর সততা, সময়োপযোগী দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের নিরাপত্তা ও নিবিড় সেবায় আনসার সদস্যদের এই নিষ্ঠা ও পেশাদারিত্ব বাহিনীর প্রতি গণমানুষের আস্থা বৃদ্ধি করছে।
#যশোর_বিমানবন্দর #আনসার_বাহিনী #সততার_দৃষ্টান্ত #প্রবাসী_সেবা