Mohammad Ahmod

Mohammad Ahmod Alhamdulillah

🔲 রমাদ্বান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় ইন শা আল্লাহ। তাই রমাদ্বান মাসের প্র...
05/03/2026

🔲 রমাদ্বান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় ইন শা আল্লাহ। তাই রমাদ্বান মাসের প্রতিটি মুহূর্তে অধিক পরিমানে নেক আমল করার চেষ্টা করুন, আমলের পাল্লাকে ভারী করুন এবং জান্নাতটাকে উত্তমরূপে সুসজ্জিত করুন ইন শা আল্লাহ।

১) দৈনিক কিছু সময় নিয়ে কুরআন তিলাওয়াত করুন, হোক তা সামান্য সময়ের জন্য, তবুও নিয়মিত কুরআন তিলাওয়াত করা অব্যাহত রাখুন।

২) সর্বদা “সুবহা-নাল্ল-হ, আলহামদুলিল্লাহ, লা- ইলাহা ইল্লাল্ল-হ, আল্ল-হু আকবর” তাসবীহ পাঠ করুন।

৩) সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে দান-সদকা করার চেষ্টা করুন, কেননা রাসূল স. অন্য মাসের তুলনায় রমাদান মাসে খুব বেশি পরিমানে দান-সদকা করতেন।

৪) আমাদের আমলনামা সওয়াবের পরিবর্তে গুনাহ দ্বারা ভরপুর, তাই রমাদান মাসের প্রতিটি মূহুর্তকেই কাজে লাগানোর চেষ্টা করুন, সর্বদা অন্তর থেকে অনুতপ্ত হয়ে তওবা এস্তেগফার করুন,

«اَسْتَغْفِرُوا اللهَ اللَّذِى لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ»

উচ্চারণঃ- “আসতাগফিরুল্ল-হাল্লাযি লা- ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতুবু ইলাইহ”।

৫) অতঃপর সর্বদা বেশি বেশি করে দোয়া করুন, জান্নাত লাভের জন্য এবং জাহা-ন্নাম থেকে মুক্তি লাভের জন্য,

«اَللهُمَّ انَّ نَسْئَلُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ»

উচ্চারণঃ- “আল্ল-হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া না'ঊজুবিকা মিনান নার”

অর্থঃ- “হে আল্লাহ! আমরা আপনার নিকট জান্নাত চাই এবং জাহা-ন্নামের আ-গু-ন থেকে মুক্তি চাই”।

⭕ মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এই ফজিলত পূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন 💝✅

বিনা কষ্টে তিন মিলিয়ন দিয়ে দাও!!?সম্মানিত একজন শিক্ষিকা বোন বলেন, আমি স্কুল থেকে ফিরে  রান্নাঘরের কাজ শেষ করে বের হতে   ...
22/02/2026

বিনা কষ্টে তিন মিলিয়ন দিয়ে দাও!!?
সম্মানিত একজন শিক্ষিকা বোন বলেন, আমি স্কুল থেকে ফিরে রান্নাঘরের কাজ শেষ করে বের হতে প্রায় অর্ধ রাত হয়ে যায়।
একদিন আমার ভাই এসেছিল।
সে এসব দেখে বলল, আমি তো সবসময়ই তোমাকে রান্নাঘরে দেখি!
আমি বিরক্তির সুরে বললাম, তাহলে কেন তুমি লাইলাতুলকদরে আমার জন্য দোয়া কর না যে, আল্লাহ যেন আমাকে রান্নাঘরের জালা থেকে মুক্তি দান করেন!

এই বলে আমি কিছু সময় চুপ রইলাম কিন্তু মাথায় ইমাম আহমাদ (রাহি)-এর ঘটনাটি ঘুরপাক খেতে শুরু করল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, "আয় আল্লাহ! আমাকে হাদিস হিফজ করার মতো সময় দাও।"
কিন্তু তিনি আফিয়াতের কথা বলতে ভুলে যান। ফলে তিনি সুযোগ তো পেয়েছিলেন তবে তা বন্দি অবস্থায় জেলখানায়। তাই তো কেউ যখন আল্লাহর কাছে কিছু চাইবে তার তো আফিয়াত ও উত্তম বস্তুটি চাওয়া উচিত।

তাই ঝটপট করে ভাইকে বললাম, "দেখ, আমার রান্নাঘরের ঝামেলা থেকে মুক্তির দোয়া যদি তোমার করতেই হয়, তবে এই দোয়া করবে, যে আল্লাহ যেন আমাকে আফিয়াতের সাথে মুক্তি দান করেন। "
.
পরেরদিন ছাত্রীদেরকে এই বিষয়টি আমি বুঝিয়ে বলছিলাম এবং সতর্ক করছিলাম।৷ তাদেরকে ইমাম আহমাদের গল্পও শুনালাম।

তাদের মধ্য থেকে এককজন ছাত্রী দাঁড়িয়ে পড়ল এবং বলা শুরু করল, উস্তাদ! আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে। আমি তাকে চিনি। সে সবসময় দোয়া করেন,

" আয় আল্লাহ! আমাকে বিনা পরিশ্রমে ঘরে বসে বসে তিন মিলিয়ন টাকার মালিক বানিয়ে দাও। "

সে যেকোন সম্মানিত জায়গায় যেতেন বা যেকোন বরকতময় রজনীতে এই একি দোয়া করতেন, " তিন মিলিয়ন টাকা বিনা পরিশ্রমে ঘরে বসে বসে। "

উস্তাদ, আল্লাহর শপথ! এভাবে দোয়া করার ফলে কিছুদিন পর তার দোয়া অনুযায়ী ৩ মিলিয়ন টাকা ঘরে বসে বসে কাছে তো আসল কিন্তু-----

কিন্তু কি?!

কিন্তু ম্যাডাম, তার যেহেতু এ পরিমাণ টাকা কামানোর যোগ্যতা ছিল না। আর তার দোয়া ছিল তার লাগবেই। তাই তো তার ছেলেকে যখন কিছু ব্যক্তি হত্যা করে তার দিয়াত হিসেবে সে ৩ মিনিয়ন পেয়ে যায়।

উস্তাদ- এইজন্যই আমি তোমাদেরকে সতর্ক করেছি। অর্থাৎ যখন দোয়া করবা তখন আফিয়াত ও খায়েরও চাইবা।

যদি সম্পদ চাও তাহলে বলবা, আয় আল্লাহ! আমাকে এতটুকু সম্পদ দেন যেন সে সম্পদ আমার দুনিয়া ও আখিরাতে আফিয়াত ও কল্যাণময় জীবন কাটানোর জন্য যথেষ্ট হয়।

যদি পাত্র/পাত্রী কামনা কর তাহলে বলবা, আয় আল্লাহ! আমাকে এমন ভাল ছেলে/মেয়ে মিলিয়ে দিন যাকে পেয়ে আমি দুনিয়া ও আখিরাত আফিয়াত এবং কল্যাণের সাথে কাটিয়ে দিতে পারি। এবং সে আমার চক্ষু শীতলকারী হওয়ার পাশাপাশি আমার সাহায্যকারীও হতে পারে।

শায়েখ রাতিব নাবুলুসী (হাফি)
অনুবাদ - আব্দুর রহমান

নোটঃ দু'টি বিষয় বুঝলাম,

১ দোয়ার সাথে অবশ্যই আফিয়াত ও খায়েরের শব্দ যোগ করা উচিত।

২ সব বস্তুর যোগ্য আমরা নয়। তাই তো এটা মনে রাখা যে, আমার যোগ্যতার মধ্যে যেটা সবচেয়ে উত্তম ও সুন্দর আল্লাহ আমাকে সেটাই দিবেন। তাই নিজের আমলী যোগ্যতা যত বাড়াতে পারব দোয়াও তত বড় করতে পারব।

#সংগৃহীত

18/02/2026
18/02/2026

নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমাদান। আহলান, সাহলান শাহরু রমাদান।

আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কুরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।

মহান আল্লাহ আমাদের সবাইকে রমাদানের গুরুত্ব অনুধাবন করে একটি সার্থক রমাদান কাটাবার তওফীক দান করুন।

26/01/2026
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
17/01/2026

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

15/12/2025

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

আমাকে গোসল করাবে,

(তারপর) আমাকে কাফন পড়াবে,

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

আমার চাবির গোছাগূলো,
আমার বইপত্র,
আমার ব্যাগ,
আমার ‍জুতোগুলো,

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,।

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না...,।

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়।

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

১. সৌন্দর্য্য
২. ধনসম্পদ
৩. সুস্বাস্থ্য
৪. সন্তান-সন্তদি
৫. বসতবাড়ি
৬. প্রাসাদসমূহ
৭. জীবনসঙ্গী

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,

এজন্য ‍তুমি যত্নবান হও,

১. ফরজ ইবাদতগুলোর প্রতি
২. নফল ইবাদতগুলোর প্রতি
৩. গোপন সাদাকাহ’র প্রতি
৪. ভালো কাজের প্রতি
৫. রাতের নামাজের প্রতি

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))


তারা বলবে না,
উমরাহ পালন করতাম,
অথবা, সালাত আদায় করতাম,
অথবা, রোজা রাখতাম,

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
। জাযাকাল্লাহ

Address

Bhairabpur. Natalmor
Bhairab Bazar
2350

Opening Hours

Monday 06:00 - 10:00
Tuesday 04:00 - 09:00
Wednesday 03:00 - 06:00
Thursday 04:00 - 11:00
Friday 08:00 - 10:00
Saturday 05:30 - 08:00
Sunday 06:00 - 10:00

Telephone

+8801876999716

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Ahmod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Ahmod:

Share