Cap-Cut PC

Cap-Cut PC all news, adventar, binodan, live program, talk show, and etc

09/12/2021

সরকারি কে বি পাইলট হাই স্কুলের
শিক্ষার্থীরা বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে অদ্যপর্যন্ত লেখাপড়া করে পাশ করে আসছি। কিন্তু অষ্টম শ্রেণিতে পাশ করার পর যখন নবম শ্রেণিতে উঠবো তখন স্কুল কর্তৃপক্ষ আমাদের জানিয়ে দিয়েছে আমাদের থেকে ১৮০ জন নবম শ্রেণিতে ভর্তি করা হবে। আমরা ৪৫৫ জন পাশ করেছি মাত্র ২ জন অকৃতকার্য হয়েছে। এখন ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হলে আমরা বাকী শিক্ষার্থীরা কোথায় যাব। আমরা কি ভানের জলে ভেসে যাব? আমাদের সাথে কি এটা অন্যায় হচ্ছে না?

15/08/2021

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি রইল শ্রদ্ধা

04/08/2021

ভৈরবে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

24/07/2021

কিশোরগঞ্জের ভৈরবে লকডাউনের দ্বিতীয় দিনেও মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেইকরোনায় আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ...
23/07/2021

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

করোনায় আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। এর আগে, গত ১৫ জুলাই থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৪ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ১৫ জুলাই সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, ফকির আলমগীর একজন কণ্ঠযোদ্ধা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। অবশ্য এর আগে ষাটের দশক থেকেই গণসংগীত গেয়ে আসছিলেন তিনি। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য ভূমিকা রাখেন তিনি।

স্বাধীনতার পর ফকির আলমগীর পপ ঘরানার গানে যুক্ত হন। পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক প্রদান করে।

23/07/2021

আশুগঞ্জ থেকে ১৪কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা

র‍্যাবের হাতে ১৪ কেজি গাঁজাসহ একমাদক ব্যবসায়ী আটকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এ...
23/07/2021

র‍্যাবের হাতে ১৪ কেজি গাঁজাসহ এক
মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো .উজ্জল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেলসহ মো. উজ্জল মিয়া কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব।

নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন০১৮৫২৭৮৪৮৬০
23/07/2021

নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন
০১৮৫২৭৮৪৮৬০

23/07/2021

#কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার এতিমের পরিবারে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চণ্ডীবের এলাকার হাজী আসমত আলী এতিম শিশু বালিকা পরিবার ও জোবায়দা ওয়াজির এতিমখানার এক হাজার এতিম ও তাদের পরিবারের হাতে এই মাংস তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ব্যবস্থাপনায় এই মাংস বিতরণ করা হয়।

22/07/2021

কঠোর ‌বিধিনিষেধের আওতায় থাকছে:
# সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
# সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
# শপিং মল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।
# সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
# সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
# জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
# ব্যাংক-বিমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
# সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।
# আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন: কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন/বিক্রি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
# বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
# জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি/কাভার্ডভ্যান/নৌ-যান/পণ্যবাহী রেল/ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
# বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতা-বহির্ভূত থাকবে।
# কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
# অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
# টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে।
# খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।
# আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রমাণ প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
# স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
#‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
# জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি/কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনও কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগগুলো এ বিষয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

22/07/2021

মহামারিকে উপেক্ষা করে ভৈরবে ঈদের আমেজ
ড্রোন ক্যামেরা থেকে
ভিডিও- শফিকুল ইসলাম

Address

Bhairab Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cap-Cut PC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cap-Cut PC:

Share

Category