Dowa Media Group

Dowa Media Group Dowa Media Group Is A International Online Media Agency Company. They work with audio, video, article and IT publishing.

Under them are Online Record Label Company, Online EBook & Audiobook Publication, Online Article, Information & Video Content Blog. ‘Dowa Media Group Limited’ is a media company and news agency. The company launched a joint online business license in 2018. Later, in 2020, during the pandemic, it changed its name to a sole proprietorship and launched as ‘Dowa Media Group Limited’. This company basically collects various information from all over the world and publishes it in the form of news and articles in various news portals, blog sites, online magazines. In addition, this organization conducts online news agency activities, news Collections activities and news publishing activities. This company mainly produces its online content in three formats: articles, audio, video. This company produces content for online news portals, online TV and online radio. Moreover, they have their own online news portal, online TV and online radio. This company’s online content creation programs are designed for Bengali speaking people spread across the globe. Although ‘Dowa Media Group Limited’ started operations with an online business license in 2018, currently the company’s license is registered in the UK. At present, all the activities of ‘Dowa Media Group Limited’ are being conducted as per the guidelines approved by the UK Government. ‘Dowa Media Group Limited’ is mainly working with information and news in the global virtual world with these two languages, Bengali and English.

15/09/2026
ইউটিউবের চেয়ে ফেসবুক গুণ বেশি আয় দেয়!
02/08/2026

ইউটিউবের চেয়ে ফেসবুক গুণ বেশি আয় দেয়!

ফেসবুক ভিডিওতে কত আয় হয়?
02/08/2026

ফেসবুক ভিডিওতে কত আয় হয়?

৭৫ মিলিয়ন Ai গান ডিলেট করা হয়েছে।
01/08/2026

৭৫ মিলিয়ন Ai গান ডিলেট করা হয়েছে।

বর্তমান বাংলাদেশের অডিও বাজারের অবস্থা
01/08/2026

বর্তমান বাংলাদেশের অডিও বাজারের অবস্থা

বিল গেটসের এই কথাটা পড়লে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় প্রত্যাখ্যান মানে শেষ না, এটা প্রক্রিয়ার অংশ। ১২০০ জনের কাছে গিয়...
21/07/2026

বিল গেটসের এই কথাটা পড়লে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় প্রত্যাখ্যান মানে শেষ না, এটা প্রক্রিয়ার অংশ। ১২০০ জনের কাছে গিয়েছিলেন, ৯০০ জন "না" বলেছিল এই "না" শুনে যদি থেমে যেতেন, আজকের মাইক্রোসফট থাকত না। কিন্তু তিনি থামেননি। কারণ তিনি জানতেন, প্রতিটা "না" তাকে সেই "হ্যাঁ"র কাছাকাছি নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মাত্র ১১ জন তার জীবন বদলে দিয়েছে কিন্তু সেই ১১ জনকে পেতে হলে ১২০০ জনের কাছে যাওয়াটা দরকার ছিল।

বাস্তবতা হলো, সাফল্য একটা সংখ্যার খেলা তুমি যত বেশি চেষ্টা করবে, যত বেশি দরজায় কড়া নাড়বে, তত বেশি সুযোগ তৈরি হবে। একটা দরজা বন্ধ হলে ভেঙে পড়ো না, পরের দরজায় যাও। কারণ তোমার সেই একজন, সেই একটা সুযোগ, সেই একটা "হ্যাঁ" সেটা হয়তো আরেকটু সামনেই অপেক্ষা করছে। তাই প্রত্যাখ্যানকে ভয় পেও না এটাকে দেখো পথের অংশ হিসেবে, বাধা হিসেবে না।

১০০ বছরের পুরাতন দলিল হারিয়ে গেছে? হতাশ হবেন না—এভাবেই খুঁজে দেখুন।অনেকেই আমাকে প্রশ্ন করেন, "১০০ বছরের পুরাতন দলিল কি ...
21/07/2026

১০০ বছরের পুরাতন দলিল হারিয়ে গেছে? হতাশ হবেন না—এভাবেই খুঁজে দেখুন।

অনেকেই আমাকে প্রশ্ন করেন, "১০০ বছরের পুরাতন দলিল কি এখনো খুঁজে পাওয়া সম্ভব?"

আমার উত্তর—হ্যাঁ, সম্ভব। তবে সঠিক জায়গায় এবং সঠিক পদ্ধতিতে খুঁজতে হবে। শুধু একটি অফিসে গিয়ে না পেলেই ধরে নেবেন না যে দলিলটি আর নেই।

আমি সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করার পরামর্শ দিই—

১️⃣ উপজেলা ভূমি অফিসের সার্ভার

যদি জমিটি পরবর্তীতে কেনাবেচা, নামজারি বা অন্য কোনোভাবে রেকর্ডভুক্ত হয়ে থাকে, তাহলে উপজেলা ভূমি অফিসের সার্ভারে সেই জমির সূত্র পাওয়া যেতে পারে। অনেক সময় এখান থেকেই পরবর্তী দলিলের তথ্য বা মালিকানার ধারাবাহিকতা জানা যায়।

২️⃣ দলিল লেখকের ডায়েরি বা কম্পিউটার

যদি জানা থাকে কোন দলিল লেখক (Deed Writer) দলিলটি লিখেছিলেন, তাহলে তাঁর সংরক্ষিত ডায়েরি বা কম্পিউটার রেকর্ডে দলিল নম্বর, নিবন্ধনের তারিখ কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এই তথ্য পরবর্তী অনুসন্ধানকে অনেক সহজ করে দেয়।

৩️⃣ সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিস

যে সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধিত হয়েছিল, সেখানে দলিল তল্লাশির আবেদন করুন। প্রয়োজনীয় তথ্য থাকলে অনেক পুরাতন দলিলও রেকর্ড থেকে শনাক্ত করা সম্ভব।

৪️⃣ জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুম

সাব-রেজিস্ট্রি অফিসে না পেলে জেলা রেজিস্ট্রার অফিসে অনুসন্ধান করুন। সেখানে সাধারণত নিচের রেকর্ডগুলো পরীক্ষা করা হয়—

✅ সূচি বই-১ (Index Book-1)
দাতা (বিক্রেতা) ও গ্রহীতার (ক্রেতা) নাম দিয়ে দলিল অনুসন্ধান করা হয়।

✅ সূচি বই-২ (Index Book-2)
মৌজার নাম ও দাগ নম্বরের ভিত্তিতে দলিল খোঁজা হয়।

✅ দাতার টিপসই বই
প্রয়োজনে দলিলদাতার টিপসই (আঙুলের ছাপ) মিলিয়ে দলিল শনাক্ত করার চেষ্টা করা হয়।

এত কিছুর পরও যদি দলিল না পাওয়া যায়?

তাহলে বিষয়টি মৌখিকভাবে না রেখে সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিস থেকে লিখিত প্রত্যয়ন (Written Certificate/Report) সংগ্রহ করুন যে, রেকর্ড অনুসন্ধান করেও দলিলটি পাওয়া যায়নি এবং কী কারণে পাওয়া যায়নি।

এই লিখিত প্রত্যয়ন ভবিষ্যতে আদালত, রেকর্ড সংশোধন, নামজারি বা অন্যান্য আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

একটি গুরুত্বপূর্ণ কথা

অনেকেই একটি অফিসে খুঁজে না পেয়ে ধরে নেন দলিলটি আর নেই। কিন্তু বাস্তবে বিভিন্ন দপ্তরে সংরক্ষিত রেকর্ড মিলিয়ে অনুসন্ধান করলে বহু বছরের পুরাতন দলিলও উদ্ধার করা সম্ভব। তাই ধৈর্য ধরে প্রতিটি ধাপ অনুসরণ করুন এবং প্রয়োজনে লিখিত প্রত্যয়ন সংগ্রহ করুন। অনেক সময় একটি পুরাতন দলিলই জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়ায়।

 # AI মিউজিক কন্টেন্ট পলিসি — প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)! # # মূলনীতিআন্তর্জাতিক অধিকাংশ ডিস্ট্রিবিউশন প্ল্যাটফ...
15/07/2026

# AI মিউজিক কন্টেন্ট পলিসি — প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)!

# # মূলনীতি
আন্তর্জাতিক অধিকাংশ ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের নীতি অনুযায়ী, কোনো ট্র্যাক তৈরিতে AI টুল ব্যবহৃত হলে — তা যত সামান্যই হোক না কেন — সেই AI মডেলকে অবশ্যই **সম্পূর্ণ হিউম্যান লাইসেন্সপ্রাপ্ত ডেটাসেটের** উপর প্রশিক্ষিত হতে হবে। যোগ্যতা নির্ভর করে অন্তর্নিহিত মডেল কীভাবে প্রশিক্ষিত হয়েছে তার উপর, শুধু চূড়ান্ত আউটপুটের মালিকানার উপর নয়।

**প্রশ্ন: আমি তো ট্র্যাকের খুব অল্প অংশেই AI ব্যবহার করেছি — তাতে কী আসে যায়?**
শিল্পীদের অধিকার সুরক্ষিত রাখতে, ব্যবহারের পরিমাণ যাই হোক না কেন, AI-এর যেকোনো ব্যবহার সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত ডেটাসেটের উপর নির্ভরশীল হতে হবে।

**প্রশ্ন: AI ট্র্যাকের স্বত্ব আমার কাছে থাকা সত্ত্বেও কেন বিতরণ করতে পারছি না?**
মালিকানা নয়, মডেলটি কীভাবে প্রশিক্ষিত হয়েছিল সেটাই বিবেচ্য। ট্রেনিং ডেটা অস্পষ্ট বা লাইসেন্সবিহীন হলে রিলিজটি অযোগ্য বলে গণ্য হবে।

**প্রশ্ন: AI শুধু গানের কথা লিখতে সাহায্য করেছে — অডিও কেন ফ্ল্যাগ হলো?**
লিরিক্সের জন্য নয়, অডিও নিজেই ফ্ল্যাগ হয়েছে — কারণ সেটি এমন টুল দিয়ে তৈরি, যার সাবস্ক্রিপশন পেইড হলেও হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত ট্রেনিং ডেটাসেট নেই।

**প্রশ্ন: রিলিজ ডিস্ট্রিবিউট করতে কী করতে হবে?**
ব্যবহৃত সব AI টুল যেন কঠোরভাবে সম্পূর্ণ হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত ডেটাসেটের উপর নির্ভর করে, তা নিশ্চিত করতে হবে। শুধু সাবস্ক্রিপশন থাকলেই ডেটাসেট লাইসেন্সপ্রাপ্ত বলে গণ্য হয় না।

**প্রশ্ন: সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাই (Suno, Udio, ElevenLabs)।**
টুলটি হিউম্যান লাইসেন্সিং শর্ত পূরণ করে তা প্রমাণে সাবস্ক্রিপশন বা ক্রয়ের ইনভয়েস জমা দিয়ে আপিল করা যায় (বর্তমানে শুধু Udio ও ElevenLabs-এর ক্ষেত্রে প্রযোজ্য)। কিছু ছোট পরিবেশক ছাড়া Suno-নির্ভর ডিস্ট্রিবিউশন এখনও নিষিদ্ধ।

**প্রশ্ন: Suno-র পেইড সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও ডিস্ট্রিবিউশন প্রত্যাখ্যাত কেন?**
Suno তাদের ট্রেনিং ডেটাসেট হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত কিনা তা প্রকাশ করেনি, তাই Suno ট্র্যাক এখন আপিলের অযোগ্য। শুধু থার্ড-পার্টি সাবস্ক্রিপশন যথেষ্ট নয়; ডিস্ট্রিবিউশনের জন্য সম্পূর্ণ হিউম্যান লাইসেন্স নিশ্চিত হওয়া আবশ্যক।

**প্রশ্ন: কোনো AI-নির্মিত সঙ্গীত কি বিতরণ করা যায়?**
হ্যাঁ — তবে শুধু তখনই, যখন সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য নিশ্চিত করে যে ব্যবহৃত ডেটাসেট হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত। লাইসেন্সিং অস্পষ্ট বা অপ্রকাশিত হলে তা বিতরণযোগ্য নয়।

**প্রশ্ন: আমি কোনো AI টুল ব্যবহার করিনি, তবু কন্টেন্ট প্রত্যাখ্যাত হলো কেন?**
কন্টেন্ট তৈরির প্রক্রিয়ায় শনাক্তকরণ প্রযুক্তি লাইসেন্সবিহীন টুলের ব্যবহারের চিহ্ন খুঁজে পেয়েছে। ব্যবহৃত সব টুলের ডেটা পলিসি পর্যালোচনা করা উচিত — যেমন, Suno-র ভয়েস টোন ও কিছু ইনস্ট্রুমেন্ট লাইসেন্সবিহীন ডেটাসেটের অন্তর্ভুক্ত হওয়ায় তা নিষিদ্ধ।

**প্রশ্ন: রিলিজকে যোগ্য করতে কী করা যায়?**
হয় অডিওটি সম্পূর্ণ AI ছাড়াই নতুন করে তৈরি করতে হবে, অথবা শুধুমাত্র সম্পূর্ণ হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত ডেটাসেট-নির্ভর টুল দিয়ে আপডেট করতে হবে। মনে রাখতে হবে, শুধু Suno সাবস্ক্রিপশন থাকা মানেই লাইসেন্সপ্রাপ্ত ডেটাসেট নয় — Suno এখনও নিশ্চিত করেনি তাদের ডেটাসেট হিউম্যান-লাইসেন্সপ্রাপ্ত কিনা, তাই বর্তমানে Suno ট্র্যাক ব্যবহার ঝুঁকিপূর্ণ

©®Dowamediagroup

আপনার মনে কেন শান্তি নেই... ২০টি অদৃশ্য কারণ নীরবে আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে…   আপনার জীবনে হয়তো বড় কোনো বিপদ ন...
01/07/2026

আপনার মনে কেন শান্তি নেই... ২০টি অদৃশ্য কারণ নীরবে আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে…
আপনার জীবনে হয়তো বড় কোনো বিপদ নেই, তবু ঘুমানোর সময় মথায় এক রাজ্যের চিন্তা ভর করে। কাজের মধ্যে মন বসে না। ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয় কাজ করে। কখনো মনে হয়, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা ঠিক নেই।

আমরা সাধারণত এই অবস্থাকে শুধু দুশ্চিন্তা বলে এড়িয়ে যাই। কেউ নিজেকে ব্যস্ত রাখে, কেউ মোটিভেশনাল ভিডিও দেখে, আবার কেউ সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকে। সাময়িকভাবে মন অন্যদিকে চলে গেলেও অস্থিরতা আবার ফিরে আসে।

কারণ অ্যাংজাইটি সব সময় চিন্তার পরিমাণ থেকে তৈরি হয় না। অনেক সময় এটি মনের ভেতরে জমে থাকা আনরিজলভড কনফ্লিক্ট, ডিলেইড ডিসিশন এবং ইমোশনাল প্রেশার এর সম্মিলিত ফল।

শুধু অ্যাংজাইটি কে কমানোর চেষ্টা করা মানে কেমন উপসর্গ নিয়ে কাজ করা। কিন্তু এই মানসিক অবস্থা কেন তৈরি হচ্ছে, সেই সিস্টেম বুঝতে পারলে মূল সমস্যার আইডেন্টিফাই করে তা সমাধনা করা যাবে।

১. স্ট্রেস আসলে কাজের চাপ নয়

একটি লোহার দণ্ডকে যদি একই সময়ে দুই বিপরীত দিকে বাঁকানো হয়, তাহলে তার ভেতরে স্ট্রেস তৈরি হয়। মানুষের মনের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটে। যখন আমরা একই সঙ্গে বিপরীত দুটি জিনিস চাই, তখন মনের ওপর তীব্র চাপ পড়ে।

আপনি চাকরি ছাড়তে চান, কারণ কাজটিতে আনন্দ পাচ্ছেন না। আবার চাকরি ছাড়তে ভয় পান, কারণ নিয়মিত আয় হারাতে চান না। আপনি নিজের মতো করে বাঁচতে চান, আবার পরিবারের প্রত্যাশাও ভাঙতে চান না। আপনি বিজনেস শুরু করতে চান, আবার ব্যর্থ হয়ে মানুষের সামনে ছোট হতে চান না। আপনি বিশ্রাম চান, কিন্তু কাজ না করলে পিছিয়ে পড়ার ভয় হয়।

এখানে সমস্যা হলো, আপনার ভেতরে দুটি ডিজায়ার একই সময়ে দুটি বিপরীত দিকের নির্দেশ দিচ্ছে।

এই অবস্থাকে একটি সহজ সমীকরণ দিয়ে বোঝা যায়।

স্ট্রেস তৈরি হয় যখন কনফ্লিক্টিং ডিজায়ার এর সঙ্গে ডিসিশন ডিলে যোগ হয়।

অর্থাৎ আপনার ইচ্ছার দ্বন্দ্ব যত বেশি হবে এবং সিদ্ধান্ত যত দীর্ঘ সময় ঝুলে থাকবে, মানসিক চাপ তত বাড়বে।

অনেক মানুষ মনে করেন, তারা অতিরিক্ত কাজের কারণে ক্লান্ত। কিন্তু বাস্তবে তারা অনেক সময় কাজের চেয়ে ডিসিশন ফ্যাটিগ এ বেশি ভোগেন। কাজটি করবেন কি করবেন না, চাকরি ছাড়বেন কি ছাড়বেন না, সম্পর্কটি রাখবেন কি রাখবেন না, নতুন কিছু শুরু করবেন কি করবেন না, এসব অসম্পূর্ণ সিদ্ধান্ত মস্তিষ্কের ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে।

মোবাইলে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসঙ্গে চালু থাকলে ব্যাটারি দ্রুত কমে যায়। আপনি সব অ্যাপ্লিকেশন ব্যবহার না করলেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে এনার্জি খরচ করে।

ঠিক একইভাবে আনরিজলভড ডিসিশন আপনার মেন্টাল এনার্জি খরচ করে, যদিও আপনি সচেতনভাবে সেই বিষয়টি নিয়ে সব সময় ভাবছেন না।

২. অ্যাংজাইটি হলো বহু আনরিজলভড প্রবলেমের জমে থাকা ধোঁয়া

স্ট্রেসের কারণ অনেক সময় স্পষ্ট বোঝা যায়। পরীক্ষা সামনে, টাকা দরকার, ডেডলাইন কাছাকাছি, বিজনেস সেল কমে গেছে অথবা কারও সঙ্গে সমস্যা হয়েছে। কিন্তু অ্যাংজাইটির ক্ষেত্রে মানুষ প্রায়ই বলে, কেন অস্থির লাগছে বুঝতে পারছি না।

এর কারণ হতে পারে, অ্যাংজাইটি একটি বড় সমস্যার ফল নয়। এটি বহু ছোট ছোট আনরিজলভড ইস্যু জমে তৈরি হওয়া এক প্রকার মেন্টাল প্রেশার।

একটি ঘরের মধ্যে প্রতিদিন অল্প অল্প করে অপ্রয়োজনীয় জিনিস রাখার কথা ভাবুন। প্রথমে ঘরটি ঠিকই থাকে, পরে হাঁটার জায়গা কমে যায়। একসময় ঘরে ঢুকলেই অস্বস্তি লাগে। কিন্তু নির্দিষ্ট কোনো একটি জিনিসের কারণে সমস্যা হচ্ছে, তা বলা কঠিন। কারণ সমস্যা কোনো একক বস্তু নয়, সমস্যা হলো জমে থাকা এই বিশৃঙ্খলা।

আমাদের মনেও ঠিক এমন ইমোশনাল ক্লাটার জমে।

কেউ আপনাকে অপমান করেছে, কিন্তু আপনি বিষয়টি নিয়ে কথা বলেননি। কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে, কিন্তু নিজেকে ক্ষমা করেননি। নিজের প্রয়োজন বহুবার চাপা দিয়েছেন, পূরণ করেন নি। এমন একটি সম্পর্ক ধরে রেখেছেন, যেখানে বারবার নিজের সম্মান হারাচ্ছেন। ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েছেন, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল প্ল্যান তৈরি করেননি। কাজ পছন্দ হচ্ছে না, কিন্তু সমস্যাটি কাজের ধরন, পরিবেশ নাকি নিজের এক্সপেকটেশন, সেটি বিশ্লেষণ করেননি।

প্রতিটি ঘটনা আলাদাভাবে ছোট মনে হতে পারে। কিন্তু সবগুলো একসঙ্গে মনের ভেতরে কগনিটিভ লোড তৈরি করে। এই লোড একসময় এমন পর্যায়ে পৌঁছে যায়, যখন মানুষ শুধু অনুভব করে সে ভালো নেই, কিন্তু কেন ভালো নেই তা নির্দিষ্ট করে বলতে পারে না।

তাই অ্যাংজাইটিকে শত্রু মনে করার আগে একে সিগন্যাল হিসেবে দেখা দরকার। এটি হয়তো বলছে, আপনার জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো দীর্ঘদিন ধরে আপনার মনোযোগ বা অ্যাটেনশন চাইছে।

৩. সমস্যা থেকে পালানোর জন্য ব্যস্ত থাকা প্রোডাক্টিভিটি নয়

অনেকেই নিজের অস্থিরতা এড়াতে অতিরিক্ত ব্যস্ত হয়ে যান। সারাদিন কাজ করেন, ফোন দেখেন, মানুষের সঙ্গে কথা বলেন, ভিডিও দেখেন এবং নতুন নতুন পরিকল্পনা করেন। বাইরে থেকে তাকে প্রোডাক্টিভ মনে হলেও ব্যস্ততা সব সময় প্রোগ্রেস নয়।

কখনো কখনো ব্যস্ততা হলো একটি সফিস্টিকেটেড এস্কেপ।

দিনের মধ্যে যতক্ষণ নয়েজ থাকে, ভেতরের অস্বস্তি বোঝা যায় না। কিন্তু রাতে আলো বন্ধ হলে, ফোন সরিয়ে রাখলে অথবা একা বসলে সেই অস্বস্তি আবার ফিরে আসে। কারণ দিনের ব্যস্ততা সমস্যার সমাধান করেনি, শুধু সিগন্যালটি শোনার সুযোগ দেয়নি।

একজন উদ্যোক্তা হয়তো সারাদিন ছোট ছোট অপারেশনাল টাস্ক নিয়ে ব্যস্ত। কিন্তু আসল সমস্যা হলো তার বিজনেস মডেল কাজ করছে না। সেই কঠিন সত্যের মুখোমুখি না হয়ে তিনি ইমেইল, মিটিং এবং ডিজাইন চেঞ্জ নিয়ে ব্যস্ত থাকছেন। দেখতে তাকে হার্ডওয়ার্কিং মনে হলেও বাস্তবে তিনি কোর প্রবলেম নিয়ে কাজ করছেন না।

একজন শিক্ষার্থী প্রতিদিন অনেক সময় বইয়ের সামনে বসে থাকতে পারে। কিন্তু যে অধ্যায়টি সবচেয়ে কঠিন, সেটি এড়িয়ে সে সহজ বিষয়গুলোই বারবার পড়তে পারে। সে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু প্রোগ্রেসের বদলে কমফোর্ট বেছে নিচ্ছে।

একজন চাকরিজীবী প্রতিদিন কর্মক্ষেত্র নিয়ে অভিযোগ করতে পারেন, কিন্তু নিজের স্কিল গ্যাপ, কমিউনিকেশন প্রবলেম অথবা ক্যারিয়ার ডিরেকশন নিয়ে কাজ নাও করতে পারেন। এখানে অভিযোগ সাময়িক ইমোশনাল রিলিজ দেয়, কিন্তু কোনো দীর্ঘস্থায়ী রিজল্যুশন দেয়না।

প্রকৃত প্রোডাক্টিভিটি হলো এমন কাজ করা, যা সমস্যার মূল কারণকে পরিবর্তন করে।

৪. রিফ্লেকশন এবং রুমিনেশন এক বিষয় নয়

নিজেষ সমস্যা নিয়ে ভাবা প্রয়োজন, কিন্তু সব ধরনের ভাবনা সমাধান তৈরি করে না।

রিফ্লেকশন হলো সমস্যাকে পর্যবেক্ষণ করা, তার কারণ বোঝা এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করা। অন্যদিকে রুমিনেশন হলো একই ঘটনা বারবার মনে করে ইমোশনাল পেইন পুনরায় অনুভব করা।

একজন মানুষ যদি কোনো ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করেন, কোথায় ভুল হয়েছিল, কোন অ্যাসাম্পশন ভুল ছিল এবং পরেরবার কী পরিবর্তন করা দরকার, তাহলে এটি রিফ্লেকশন।

কিন্তু যদি তিনি বারবার ভাবেন, আমি কেন এমন করলাম, সবাই এখন আমাকে কী ভাববে, আমার দ্বারা কিছু হবে না, তাহলে এটি রুমিনেশন।

রিফ্লেকশন আপনাকে ইনসাইট দেয়, আর রুমিনেশন আপনাকে একই মেন্টাল লুপের মধ্যে আটকে রাখে।

এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংকশন আছে। কোনো বিষয় নিয়ে অনেকক্ষণ ভাবা মানেই ডিপ থিংকিং নয়। চিন্তা তখনই ভ্যালুয়েবল, যখন সেটি ক্ল্যারিটি, ডিসিশন অথবা অ্যাকশন তৈরি করে। যে চিন্তা আপনাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনে, সেটি অ্যানালাইসিস নয়, সেটি একটি লুপ।

৫. অ্যাংজাইটি কমানোর প্রথম ধাপ হলো সমস্যাটির সঠিক নাম দেওয়া

অস্পষ্ট ভয় সবচেয়ে শক্তিশালী হয়, কারণ মস্তিষ্ক জানে না কোন সমস্যার বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে।

আপনি যখন বলেন, আমার ভবিষ্যৎ নিয়ে ভয় হচ্ছে, তখন সমস্যাটি অনেক বড় এবং অস্পষ্ট থাকে. কিন্তু যদি বলেন, আগামী ছয় মাসের মধ্যে চাকরি হারালে তিন মাসের খরচ চালানোর মতো সেভিংস নেই, তখন ভয়টি একটি মেজারেবল প্রবলেমে রূপ নেয়।

একজন ব্যবসায়ী যদি বলেন, বিজনেস ভালো যাচ্ছে না, তাহলে সমস্যাটি অস্পষ্ট। কিন্তু যদি বলেন, গত তিন মাসে রিপিট কাস্টমার ২০ শতাংশ কমেছে এবং মার্কেটিং কস্ট বেড়েছে, তাহলে সমস্যাটি অ্যাকশনেবল হয়।

একজন শিক্ষার্থী যদি বলেন, আমি পড়াশোনায় দুর্বল, তাহলে তার কনফিডেন্স কমে যায়। কিন্তু যদি সে বলে, ম্যাথমেটিকসের তিনটি চ্যাপ্টার বুঝিনি, তাহলে সমস্যাটি ম্যানেজেবল হয়ে যায়।

ক্ল্যারিটি অ্যাংজাইটি কমায়, কারণ ক্ল্যারিটি সরাসরি অ্যাকশনের দরজা খুলে দেয়।

নিজেকে চারটি প্রশ্ন করা যেতে পারে।
এই মুহূর্তে আমি কী নিয়ে ভয় পাচ্ছি?
আমি কী হারানোর আশঙ্কা করছি?
কোন সিদ্ধান্তটি আমি এড়িয়ে যাচ্ছি?
আজ আমি এমন কোন ছোট কাজ করতে পারি, যা আনসার্টেনটি কিছুটা কমাবে?

এই প্রশ্নগুলোর উত্তর মাথার মধ্যে না রেখে লিখে ফেললে বেশি উপকার হয়। কারণ মাথার মধ্যে চিন্তা ঘোরে, আর কাগজে চিন্তা স্থির হয়।

লেখাটি যদি আপনার ভাল লাগে এবং বাকি ১৫টি কারন জানতে চান তাহলে কমেন্ট বক্সে Second Part লিখুন। যদি অনেকেই আগ্রহ প্রকাশ করেন তবেই ২য় পর্ব লিখবো ইনশাআল্লাহ।

৬০০ কোটি রুপির তরুণ শিল্পপতি কেতন আগারওয়াল,,,টাকা, ক্ষমতা, প্রতিপত্তি সবই ছিলো কেতন আগারওয়ালের,,, দীর্ঘ ৩৫ বছরের পারিবার...
27/06/2026

৬০০ কোটি রুপির তরুণ শিল্পপতি কেতন আগারওয়াল,,,
টাকা, ক্ষমতা, প্রতিপত্তি সবই ছিলো কেতন আগারওয়ালের,,, দীর্ঘ ৩৫ বছরের পারিবারিক বন্ধুত্বের জের ধরেই,,, পারিবারিকভাবে কেতনের বিয়ে ঠিক হয়,,, ২০ বছর বয়সী সুন্দরী তরুণী সিয়ার সাথে,,, গত ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে,,, তাদের বাগদান সম্পন্ন হয়,,, আগামী নভেম্বরে বিয়ে,,, আর সেই বিয়েকে স্মরণীয় করে রাখতে,,, কেতন ১৭ কোটি রুপি দিয়ে আস্ত এক রাজকীয় মহল,, কিনে নিয়েছিলেন হবু স্ত্রী সিয়াকে।।।😌

সিয়া এই বিয়েতে মোটেও খুশি ছিলো না,,, সে মনেপ্রাণে ভালোবাসত 'চেতন' নামের অন্য এক যুবককে,,, কিন্তু পারিবারিক আভিজাত্যের বেড়াজাল ডিঙিয়ে,,, চেতনের কথা বাবা-মাকে বলার সাহস তার ছিলো না,,, ফলে সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়,,, কেতন ট্রেকিং ভালোবাসতেন,,, একবার সিয়াকে নিয়ে একটি উঁচু পাহাড়ি টিলায় বেড়াতে গিয়েছিলেন,,, ​সিয়া চাচ্ছিলো যত দ্রুত সম্ভব কেতনকে সেই পাহাড়ে নিয়ে যেতে,,, কিন্তু কেতন তাকে সারপ্রাইজ দিতে,,, বালি দ্বীপের টিকিট কাটেন,,, বালি যাওয়ার উদ্দেশ্যে যখন তারা গাড়িতে করে,,, বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন,,, তখনই সিয়া তার প্রথম চালটি চালে।।।😌

​বিমানবন্দরের কাছাকাছি পৌঁছানোর পর,,, সিয়া ওয়াশরুমে যাওয়ার বাহানায় গাড়ি থামাতে বলে,, গাড়ি থামলে সে কৌশলে,,, কেতনের পাসপোর্টটি নিজের ব্যাগে লুকিয়ে ফেলে,,, এরপর টয়লেটে গিয়ে সেই পাসপোর্টটি ছিঁড়ে কমোডে ফ্লাশ করে দেয়,,, পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে,,, স্বাভাবিকভাবেই বালি যাত্রা বাতিল হয়ে যায়,,, বালি যাত্রা বাতিল হতেই সিয়া আবারও,,, সেই পাহাড়ে যাওয়ার জন্য জেদ ধরতে শুরু করে,,, সরল বিশ্বাসে কেতন এবার আর না করতে পারেননি,,, দুজনে মিলে রওনা হন সেই দুর্গম পাহাড়ের উদ্দেশ্যে,,, ​পাহাড়ের চূড়ায় পৌঁছানোর ঠিক আধা ঘণ্টা পর,,, কেতনের পরিবারের কাছে,,, সিয়ার একটি কান্নাবিজড়িত ফোন আসে। সিয়া জানায়,,, সেলফি তোলার সময় পা পিছলে গভীর খাদে পড়ে গেছে কেতন।।। 😌

​খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়,,, প্রায় তিন ঘণ্টার এক অভিযানের পর,,, গভীর খাদ থেকে উদ্ধার করা হয় কেতনের নিথর দে'হ,,, ওপর থেকে আছড়ে পড়ার কারণে,,, তার শরীরের প্রায় প্রতিটি হাড় ভে'ঙে গুঁড়ো হয়ে গিয়েছিলো,,, প্রাথমিকভাবে সবাই এটাকে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল,,,
কিন্তুরখটকা লাগে কেতনের বোনের,,, ভাইয়ের আকস্মিক মৃ*ত্যু তিনি মেনে নিতে পারছিলেন না,,, তিনি সিয়াকে ঘটনার বিষয়ে,,, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে শুরু করেন,,, আর এখানেই ধরা খেয়ে যায় সিয়া,, একেকবার একেক রকম বয়ান দিতে গিয়ে,,, নিজের বোনা মিথ্যার জালে নিজেই জড়িয়ে পড়ে সে।।। 😌

​বোনের সন্দেহ তীব্র হলে,,, তিনি তার বাবাকে জানান,,, এবং পরিবার থেকে পুলিশকে আনুষ্ঠানিক তদন্তের অনুরোধ করা হয়,,, পুলিশ যখন সিয়ার কল রেকর্ড,,, এবং সেই পাহাড়ি এলাকার টাওয়ার লোকেশন ট্র্যাক করে,,, তখন থলের বিড়াল বেরিয়ে আসে,,, জানা যায়, ঘটনার সময় সেখানে শুধু কেতন আর সিয়া ছিলো না,,, উপস্থিত ছিলো চেতনও,,, ​জেরার মুখে পড়ে সব খুলে বলে সিয়া,,, বেরিয়ে আসে আসল সত্য,,, প্রেমিক চেতনকে সাথে নিয়ে,,, কেতনকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দিয়েছিলো সিয়া।।। 😌

সিয়ার ফোন জব্দ করার পর,,, সাইবার ক্রাইম ইউনিট দেখতে পায়,,, ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই সে গুগলে সার্চ করছিল,,, পাহাড় থেকে পড়ে গেলে মানুষের শরীরের কী ক্ষতি হয়,,, পোস্টমর্টেমে খু*নের আর দু'র্ঘটনার পার্থক্য কীভাবে ধরা পড়ে,,, এবং কোন বিষ শরীরে সহজে ধরা পড়ে না,,, সিয়া ও চেতনের মধ্যকার বেশ কিছু ডিলিট করে দেওয়া,,, হোয়াটসঅ্যাপ মেসেজ ফরেনসিক সফটওয়্যারের মাধ্যমে রিকভার করা হয়,,, যেখানে দেখা যায়, কেতনের বালি ট্রিপ বাতিল করার জন্য,,, পাসপোর্ট নষ্ট করার আইডিয়াটি চেতনই সিয়াকে দিয়েছিলো।।। 😌

ফরেনসিক রিপোর্টে দেখা যায়,,, কেতনের পিঠে এবং কাঁধে এমন কিছু কালশিটে বা টিস্যু ইনজুরি ছিলো,,, যা কেবল তখনই সম্ভব,,, যখন কেউ পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়,,, পা পিছলে পড়ে গেলে এই ধরনের ফোর্সড ইমপ্যাক্ট চিহ্ন পিঠে থাকার কথা নয়,,, কেতনের নখের নিচে চামড়ার কিছু অংশ পাওয়া যায়,,, পাহাড়ের চূড়ায় চেতন যখন তাকে ধাক্কা দিতে যায়,,, তখন কেতন বাঁচার জন্য চেতনকে খামচে ধরার চেষ্টা করেছিলেন,,, ডিএনএ টেস্টে সেই চামড়া চেতনের বলে প্রমাণিত হয়,,, ​পুলিশ যখন এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ চেক করে,,, তখন আরো একটি বড় সূত্র পায়,,, সিয়া যখন ওয়াশরুমে ঢুকেছিলো,,, তার ঠিক দুই মিনিট আগে চেতনও সেই এয়ারপোর্টের,,, পাবলিক ওয়াশরুমের এলাকায় ঘোরাঘুরি করছিলো।।। 😌

আসলে সিয়া পাসপোর্টটি কমোডে ফ্লাশ করেনি,,, কারণ আস্ত পাসপোর্ট ফ্লাশ করলে কমোড জ্যাম হয়ে যেতে পারে,,, তাই সে ওয়াশরুমের ভেতরে চেতনকে পাসপোর্টটি হ্যান্ডওভার করেছিলো,,, যাতে চেতন ওটা পু*ড়িয়ে ধ্বং'স করে দিতে পারে,,, কেতনের বোন সিয়াকে ধরার জন্য একটি ফাঁদ পেতেছিলেন,,, তিনি সিয়াকে বলেন,,, ভাবি, কেতন পড়ার আগে একটা লাইভ ভিডিও করছিলো,,, ক্লাউড স্টোরেজে সেই ভিডিওটা সেভ হয়ে গেছে,,, পুলিশ ওটা রিকভার করছে,,, এই কথা শোনার পর সিয়া প্রচণ্ড প্যানিকড হয়ে পড়ে,,, এবং মাঝরাতে চেতনকে ফোন করে বলে,,, সব শেষ, কেতন ভিডিও করে
রেখেছিলো।।। 😌

পুলিশ আগে থেকেই সিয়ার ফোন ট্যাপ করছিলো,,, ফলে এই একটি ফোনেই তাদের অপরাধ পুরোপুরি প্রমাণিত হয়ে যায়,,, ​যে পুরুষের জীবনে কোনো কিছুর অভাব ছিলো না,, অঢেল সম্পত্তি, ভালোবাসা দেওয়ার মতো পরিবার,,, উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল,,, শুধু একজন বিশ্বস্ত সঙ্গীনীর অভাবে,,, ২০ বছরের এই তরুণী ২০ মাসও সময় নেয়নি,,, একটি সাজানো গোছানো জীবনকে ধ্বংস করে দিতে,,
অথচ এই তরুণীর জন্য কেতন,,, ১৭ কোটি রুপি দিয়ে রাজকীয় মহল কিনেছিলেন,,, সেই রূপসী নারীর নিখুঁত অভিনয়ের আড়ালে থাকা,, ক্রাইমিনাল মাইন্ডের বলি হতে হয় তাকে,,, শেষ পর্যন্ত সিয়া ও চেতন দুজনেরই ঠাঁই হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে,,, নারীর ছলনা সত্যি ভয়ংকর।।। 😌

অনলাইন থেকে সংগ্রহীত।

Address

Dhaka
Bhairab Town
2350

Alerts

Be the first to know and let us send you an email when Dowa Media Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category