Shimla Akter sumi

Shimla Akter sumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shimla Akter sumi, Digital creator, Mymensingh, Bhaluka.

"সফল ব্র্যান্ড একটা লোগো না — এটা একটা অনুভূতির নাম।"একটা লোগো হতে পারে একটা চিহ্ন, একটা রঙ, একটা নাম।কিন্তু একটা ব্র্যা...
10/06/2025

"সফল ব্র্যান্ড একটা লোগো না — এটা একটা অনুভূতির নাম।"
একটা লোগো হতে পারে একটা চিহ্ন, একটা রঙ, একটা নাম।
কিন্তু একটা ব্র্যান্ড গড়ে ওঠে মানুষের মনে জায়গা করে নিয়ে।
তোমার ক্রেতা যখন তোমার প্রোডাক্ট দেখে, পরিধান করে বা ব্যবহার করে —
যে আত্মবিশ্বাস, সেই আনন্দ, সেই ‘ভালো লাগা’ অনুভব করে —
সেইটাই আসল ব্র্যান্ডিং।
বাজারে হাজারো ব্র্যান্ড আছে, কিন্তু মানুষ মনে রাখে সেই ব্র্যান্ডকে
যে তাদের গল্পের অংশ হয়ে ওঠে।
যে ব্র্যান্ড ভরসা দেয়, প্রতিশ্রুতি রাখে, আর প্রতিবার কিছু "বিশেষ" অনুভব করায়।
তাই শুধু একটা সুন্দর লোগো বানিয়ে থেমে যেও না —
তোমার ব্র্যান্ড যেন মানুষের হৃদয়ে ঠাঁই পায়, সেটাই আসল জয়।
💫

সেলস তখনই আসে, যখন প্রোডাক্ট শুধু প্রয়োজন মেটায় না, বরং কাস্টমারের মনে বিশ্বাস ও আকর্ষণ তৈরি করে।অনেকেই মনে করেন, ভালো এ...
18/03/2025

সেলস তখনই আসে, যখন প্রোডাক্ট শুধু প্রয়োজন মেটায় না, বরং কাস্টমারের মনে বিশ্বাস ও আকর্ষণ তৈরি করে।

অনেকেই মনে করেন, ভালো একটা পণ্য বা সঠিক দাম থাকলেই সেলস আসবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু প্রয়োজনীয়তা থাকলেই কেউ আপনার পণ্য কিনবে না, যদি না তারা আপনার ব্র্যান্ডের ওপর বিশ্বাস স্থাপন করে এবং সত্যিকারের আকর্ষণ অনুভব করে।

একটি সফল সেলসের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে—

•প্রয়োজন – আপনার পণ্য কি সত্যিই কোনো সমস্যার সমাধান দিচ্ছে?

• বিশ্বাস – কাস্টমার কি আপনার ব্র্যান্ডকে নির্ভরযোগ্য মনে করে?

•আকর্ষণ – শুধু ভালো পণ্য থাকলেই হবে না, সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে কাস্টমার আগ্রহী হয় এবং কেনার সিদ্ধান্ত নেয়।

কাস্টমার কখনো শুধু লজিক দিয়ে কেনে না, তারা ইমোশন ও বিশ্বাসের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। এজন্য সেলস বাড়াতে হলে শুধু অফার নয়, কাস্টমারের সাথে সংযোগ গড়ে তুলতে হবে, তাদের মনের ভাষা বুঝতে হবে।

আপনার পণ্য কি শুধু প্রয়োজন মেটাচ্ছে, নাকি কাস্টমারের মনে বিশ্বাস ও আকর্ষণ তৈরি করছে? যদি সঠিকভাবে এই তিনটি দিক নিশ্চিত করতে পারেন, তাহলে সেলস আসবেই!

"কাস্টমার লজিক দিয়ে বিচার করে, কিন্তু ইমোশন দিয়ে কিনে—আপনার ব্র্যান্ড কি সেই ইমোশন তৈরি করতে পারছে?"আপনার পণ্য বা সেবা য...
18/03/2025

"কাস্টমার লজিক দিয়ে বিচার করে, কিন্তু ইমোশন দিয়ে কিনে—আপনার ব্র্যান্ড কি সেই ইমোশন তৈরি করতে পারছে?"

আপনার পণ্য বা সেবা যখন কাস্টমারের কাছে পৌঁছায়, তখন তারা প্রথমে যুক্তি দিয়ে বিচার করে—পণ্যের দাম, গুণগত মান, এবং কার্যকারিতা। কিন্তু পৃথিবীজুড়ে সবচেয়ে সফল ব্র্যান্ডগুলোর শক্তি লুকিয়ে থাকে তাদের কাস্টমারের অনুভূতিতে।

একটি ব্র্যান্ড যদি কাস্টমারের অন্তরের স্পর্শে আসতে পারে, তাহলে তা শুধু একটি পণ্য হয়ে থাকে না, বরং এটা হয়ে ওঠে তাদের জীবনের অংশ। যেমন, আপনি একটি স্নান স্যাবন কিনতে পারেন শুধু ভালো গন্ধ এবং পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু যখন ব্র্যান্ডটি আপনাকে একটি রিল্যাক্সিং অভিজ্ঞতা উপহার দেয়, তখন আপনি তার সঙ্গে আবেগের যোগসূত্র স্থাপন করেন।

এটি তখনই সম্ভব, যখন আপনি কাস্টমারের অনুভূতিকে বোঝেন এবং তাদের জীবনের একটা অমূল্য অংশ হয়ে ওঠেন। একটি ব্র্যান্ডের ইমোশনাল কানেকশন তাকে শুধুমাত্র “একটি পণ্য” থেকে “একটি অভিজ্ঞতা” হিসেবে প্রতিষ্ঠিত করে, যা মানুষ বারবার কিনতে ফিরে আসে।

তাহলে প্রশ্ন হলো, আপনার ব্র্যান্ড কাস্টমারের মনে কোন অনুভূতি তৈরি করছে?
এটা কি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে?
আপনার ব্র্যান্ড কি তাদের বিশ্বাস এবং আবেগ জয় করতে পারছে?

এমন এক ব্র্যান্ড তৈরি করুন, যা কাস্টমারের হৃদয়ে জায়গা করে নেয়—এবং একদিন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
এটা যখন সফলভাবে করতে পারবেন, তখনই আপনার ব্র্যান্ড আসল সাফল্য পাবে।

"ব্যবসায় সফল হতে হলে আপনাকে কৌশল করা শিখতে হবে।"শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না, দরকার সঠিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তা। অনে...
18/03/2025

"ব্যবসায় সফল হতে হলে আপনাকে কৌশল করা শিখতে হবে।"

শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না, দরকার সঠিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তা। অনেকেই মনে করেন, ব্যবসার সফলতা কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে কৌশল ছাড়া পরিশ্রম আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে না। আপনাকে জানতে হবে, আপনার গ্রাহক কী চায়, বাজার কীভাবে পরিবর্তিত হচ্ছে, প্রতিযোগীরা কী করছে এবং আপনি কীভাবে সবার থেকে আলাদা হতে পারেন।

সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি, ভালো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং সময়োপযোগী সিদ্ধান্তই একজন উদ্যোক্তাকে সফল করে তোলে। বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে, প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই শুধু কঠোর পরিশ্রম নয়, কৌশল ও পরিকল্পনাই হতে হবে আপনার আসল শক্তি।

কাস্টমাররা কেন আপনার পণ্য কিনতে আগ্রহী হবে? কীভাবে তাদের মনের ভাব বুঝে তাদেরকে ক্রেতায় পরিণত করবেন? এই প্রশ্নের উত্তর ল...
17/03/2025

কাস্টমাররা কেন আপনার পণ্য কিনতে আগ্রহী হবে? কীভাবে তাদের মনের ভাব বুঝে তাদেরকে ক্রেতায় পরিণত করবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কাস্টমার সাইকোলজিতে!

আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার কাস্টমার। তাদের মন বুঝতে পারা এবং ঠিক কীভাবে তারা সিদ্ধান্ত নেয়, সেটা জানলে আপনার ব্যবসার সাফল্য অনেকটাই নিশ্চিত। এই জন্যই কাস্টমার সাইকোলজি জানা খুবই দরকার।

কাস্টমার সাইকোলজি ব্যবহারের কয়েকটি কৌশলঃ-

১. আবেগময় সংযোগ সৃষ্টি করুন:

মানুষ অনেক সময় আবেগের বশে কেনাকাটা করে। যেমন, যদি আপনি শিশুদের জন্য কোনো পণ্য বিক্রি করেন, তাহলে পণ্যের বিজ্ঞাপনে মায়ের ভালোবাসা এবং শিশুর যত্নের কথা তুলে ধরতে পারেন। এতে করে মা-বাবারা সেই পণ্য কিনতে আগ্রহী হবে।

২. সীমিত অফারের প্রভাব:

মানুষ সাধারণত যে জিনিসটি সীমিত বা দুর্লভ, সেটি পাওয়ার জন্য আগ্রহী হয়। আপনি যদি আপনার প্রোডাক্টের উপর "লিমিটেড এডিশন" বা "স্টক শেষ হয়ে যাচ্ছে" এরকম কিছু উল্লেখ করেন, তাহলে গ্রাহকরা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

৩. সোশ্যাল প্রুফ:

মানুষ সাধারণত অন্যদের অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়। যদি আপনার পণ্য নিয়ে ভালো রিভিউ বা গ্রাহকের সন্তুষ্টি থাকে, তাহলে নতুন ক্রেতারা আপনার পণ্যের ওপর বিশ্বাস রাখতে পারবে।

৪. গ্যারান্টি প্রদান:

মানুষ সাধারণত ঝুঁকি নিতে চায় না। একটি পণ্যের সাথে যদি "মানি ব্যাক গ্যারান্টি" বা "সন্তুষ্টি গ্যারান্টি" দেওয়া হয়, তাহলে ক্রেতারা ঝুঁকি কম মনে করে সেই পণ্যটি কিনতে আগ্রহী হবে।

৫. ছাড় দিন:

আপনি যদি কিছু কিছু প্রোডাক্টে মূল্যছাড় (ডিসকাউন্ট) বা অফার দেন, তাহলে অনেক সময় ক্রেতারা তাদের মূল চাহিদার বাইরেও অতিরিক্ত পণ্য কিনে থাকে। উদাহরণস্বরূপ, "একটি কিনুন একটি ফ্রি" বা "দুইটি কিনলে তৃতীয়টি অর্ধেক দামে" এরকম অফার ক্রেতাদের আকৃষ্ট করে।

কাস্টমার সাইকোলজি শুধু বিক্রি বাড়ায় না, বরং কাস্টমারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আপনি যদি কাস্টমারের মন বুঝতে পারেন এবং তাদের জন্য সঠিক কৌশল ব্যবহার করেন, তাহলে আপনার ব্যবসা দ্রুত বাড়বে।

ঈদের এড দিচ্ছেন, কিন্তু সেল হচ্ছে না? কারণটা জানেন? ঈদ আসছে, আর ব্যবসায়ীরা পুরোদমে ফেসবুকে এড চালাচ্ছেন। কিন্তু অনেকেই হ...
17/03/2025

ঈদের এড দিচ্ছেন, কিন্তু সেল হচ্ছে না? কারণটা জানেন?

ঈদ আসছে, আর ব্যবসায়ীরা পুরোদমে ফেসবুকে এড চালাচ্ছেন। কিন্তু অনেকেই হতাশ – এডে লাইক-কমেন্ট আসছে, ইনবক্সেও লোকজন ভিজিট করছে, তবু সেল হচ্ছে না! আসলেই কেন এমন হচ্ছে?

কারণ, শুধু এড চালালে সেল হবে না। আপনার অফার, টার্গেটিং আর সেলস প্রসেস ঠিক না থাকলে, যতই টাকা ঢালেন, ততই টাকা অপচয় হবে।

ধরুন, আপনি একটা এড দিলেন –

নতুন ডিজাইনের ঈদ স্পেশাল পাঞ্জাবি! দেরি না করে অর্ডার করুন! এখন প্রশ্ন হলো, এই পোস্ট দেখেই কাস্টমার কেন কিনবে? আপনার প্রতিযোগীরাও তো একইরকম এড দিচ্ছে। মানুষ কেন আপনাকে বেছে নেবে?

অন্যদিকে, যদি আপনার এডে লেখা থাকে –
ঈদের দিন স্টাইলিশ আর কমফোর্ট দুটোই চান? আমাদের এক্সক্লুসিভ কটন পাঞ্জাবি এত আরামদায়ক যে গরমেও আরাম পাবেন, আর ডিজাইন এমন যে সবাই জিজ্ঞেস করবে – কোথা থেকে কিনলেন?

এখন কাস্টমার নিজেকে কল্পনা করতে পারছে, সে এই পাঞ্জাবি পরে কেমন লাগবে। সে অনুভব করছে, ঈদের দিন সে সবাইকে চমকে দিতে চায়, আর আপনার পাঞ্জাবিটা সেটা সম্ভব করতে পারে। এখানে ডিসকাউন্টের কোনো কথা নেই, শুধু একটা অনুভূতি তৈরি করা হয়েছে।

এডে শুধু প্রোডাক্ট না দেখিয়ে, কাস্টমারের ইমোশন ধরতে হবে।
অনেকে আবার শুধু "বুস্ট" দিয়ে বসে থাকেন। কিন্তু সেল আসছে না দেখে হতাশ হয়ে যান। আসলে ফেসবুক এড একটা ধাপে ধাপে প্রসেস। প্রথমে মানুষের আগ্রহ তৈরি করতে হয়, এরপর তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, তারপর একটা অফার দিতে হয়, যা দেখে তারা অর্ডার করতে বাধ্য হয়।

কাস্টমার অনেক সময় এড দেখে, লাইক দেয়, ইনবক্স করে, তারপর ভুলে যায়। কারণ, আপনি তাকে ফলোআপ করছেন না, তাকে কিনতে উৎসাহ দিচ্ছেন না।

এখানেই আসে সেলস প্রসেসের ব্যাপার। যদি ইনবক্সে কাস্টমার মেসেজ করে, সাথে সাথে রিপ্লাই দিন। শুধু "হ্যাঁ ভাই, দাম ১২৯৯ টাকা" বললে হবে না।
তাকে বুঝিয়ে বলুন –
ভাই, এটা ১০০% কটন, ফ্রিতে একটা ম্যাচিং মাস্ক পাচ্ছেন, আর ঈদের জন্য স্পেশাল ডিজাইন করা হয়েছে। মাত্র ১২৯৯ টাকায়, আজই অর্ডার করলে ডেলিভারি পাবেন ঈদের আগেই!
এখন কাস্টমার ভাববে, আরে, এটা তো মিস করা যাবে না!
এমনভাবে অফার সেট করেন, তাহলে সেল আপনা-আপনিই আসবে। ফেসবুক এড একটা টুল মাত্র, কিন্তু আসল খেলা হলো অফার আর সেলস প্রসেসের। এগুলো ঠিক না থাকলে শুধু এড বাজেট বাড়িয়ে লাভ নেই।

ঈদে সেলস বাড়াতে হলে সঠিকভাবে মার্কেটিং করুন, দেখবেন রেজাল্ট কত ভালো আসে।

𝙎𝙢𝙖𝙧𝙩 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜, 𝙎𝙢𝙖𝙧𝙩 𝘽𝙪𝙨𝙞𝙣𝙚𝙨𝙨🚀আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিতে চান? স্মার্ট মার্কেটিং-এর মাধ্যমে আমরা আপনাকে দিবো সঠিক ...
17/03/2025

𝙎𝙢𝙖𝙧𝙩 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙞𝙣𝙜, 𝙎𝙢𝙖𝙧𝙩 𝘽𝙪𝙨𝙞𝙣𝙚𝙨𝙨🚀

আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিতে চান? স্মার্ট মার্কেটিং-এর মাধ্যমে আমরা আপনাকে দিবো সঠিক স্ট্র্যাটেজি ও কার্যকর ব্র্যান্ডিং ও রেজাল্ট-ড্রিভেন মার্কেটিং সলিউশন!

◼️ বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি
◼️ ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং
◼️ স্মার্ট অ্যাড ক্যাম্পেইন (Meta & Beyond)
◼️ কাস্টমার এনগেজমেন্ট & লিড জেনারেশন

🔥 সঠিক স্ট্র্যাটেজি, নিশ্চিত সফলতা

[email protected]
01710934344

Grow Your Business with Smart Marketing Today!

মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর সবচেয়ে কার্যকর কৌশল হলো সেলস ফানেল।একটি ভালোভাবে পরিকল্পিত সেলস ফানেল কাস্টমারদের যা...
17/03/2025

মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর সবচেয়ে কার্যকর কৌশল হলো সেলস ফানেল।একটি ভালোভাবে পরিকল্পিত সেলস ফানেল কাস্টমারদের যাত্রা সহজ করে, আর ব্যবসার জন্য আনে আরও বেশি কনভার্সন।স্মার্ট কাজ করুন, সঠিক টুল ব্যবহার করুন, এবং সাফল্যের শিখরে পৌঁছান। 🚀

মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর সিক্রেট কৌশল: সেলস ফানেল! 💥সেলস ফানেল কী?ধরুন, আপনি একদল বন্ধুর সাথে আছেন এবং হঠাৎ করে ...
17/03/2025

মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর সিক্রেট কৌশল: সেলস ফানেল!

💥সেলস ফানেল কী?

ধরুন, আপনি একদল বন্ধুর সাথে আছেন এবং হঠাৎ করে এক সুন্দরীকে দেখে ফেললেন। আপনি দৌড়ে গিয়ে তাকে প্রেমের প্রস্তাব দিলেন। কিন্তু... ফলাফল? নিশ্চিতভাবেই আপনার একেবারে হতাশা। কেন? কারণ, সোজা প্রেমের প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়া সম্ভব নয়!

এখন কল্পনা করুন, আপনি প্রথমে তার সাথে আলাপ করছেন, তারপর তাকে ইমপ্রেস করছেন, একটু একটু করে সম্পর্ক গড়ে তুলছেন, এবং শেষে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। এবার ভাবুন, সফলতার সম্ভাবনা কতটা বেড়ে গেল? এই ধাপগুলোই সেলস ফানেল। সেলস ফানেল হল আপনার ক্রেতাদের নিয়ে কাজ করার একটি অসাধারণ পদ্ধতি, যা তাদের ধাপে ধাপে প্রস্তুত করে এবং শেষ পর্যন্ত সেলসে রূপান্তরিত করে।

💥সেলস ফানেলের ধাপগুলো:

◾প্রথম পরিচয়: এখানে আপনার লক্ষ্য হল, সেলস প্রস্তাব না দিয়ে প্রথমে ক্রেতাকে ইমপ্রেস করা। চমৎকার ও মানসম্মত কনটেন্ট তৈরি করুন যা তাদের আকৃষ্ট করবে।

◾সম্পর্ক গড়ুন: আপনার কনটেন্ট শেয়ার করুন, আলোচনা করুন, এবং তাদের সাথে সম্পর্কের গভীরতা বাড়ান। এখানেই তাদের প্রতি আপনার বিশ্বস্ততা এবং আগ্রহ তৈরি হবে।

◾সেলস প্রস্তাব দিন: সম্পর্ক তৈরি হলে, এখন সেলস প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত। আপনি তাদের প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী প্রস্তাব করুন।

এই তিনটি ধাপ মেনে চললে আপনার সেলস বাড়বে এবং মার্কেটিং খরচও কমে যাবে।

💥সেলস ফানেল ছাড়া কি মার্কেটিং সম্ভব?

অবশ্যই সম্ভব! কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে। ধরুন, আপনার পণ্য যদি খুবই জনপ্রিয় হয় বা ক্রেতারা দ্রুত কেনার সিদ্ধান্ত নিতে পারেন—তাহলে সেলস ফানেল ছাড়াও সেলস আসতে পারে। তবে সাধারণত, সেলস ফানেল হল সফলতার জন্য এক অমূল্য টুল।

💥ক্রেতার শ্রেণী ; মার্কেটে আপনার সম্ভাব্য ক্রেতাদের তিনটি শ্রেণী রয়েছে:

◾প্রথম শ্রেণি: যারা আপনার পণ্যটি প্রয়োজন এবং তারা দ্রুত কিনতে প্রস্তুত। (সর্বোচ্চ ১০%)

◾দ্বিতীয় শ্রেণি: যারা কিছুটা আগ্রহী, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। (সর্বোচ্চ ৩০%)

◾তৃতীয় শ্রেণি: যাদের পণ্য বা সার্ভিস সম্পর্কে ধারণা নেই বা নেগেটিভ ধারণা রয়েছে। (সর্বোচ্চ ৬০%)

প্রত্যেক শ্রেণির জন্য আলাদা কনটেন্ট তৈরি করতে হবে, তাহলেই সেলস বৃদ্ধি সম্ভব।

💥সেলস ফানেলের উদাহরণ:

ধরি, আপনি অর্গানিক ফুড ব্যবসা করছেন—চিয়া সিড, সরিষা তেল, মধু ইত্যাদি।

সেলস অ্যাড তৈরির সময়, আপনি সেলসম্যান হিসেবে নয়, একজন এক্সপার্ট হিসেবে পরিচিত হন। যেমন, “১ মাসে ৫ কেজি ওজন কমানোর ট্রিকস” বা “ঘরে বসেই কিভাবে ওজন কমাবেন”—এমন প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করুন।

যারা এই কনটেন্ট দেখবেন, তারা আপনাকে একজন বিশেষজ্ঞ হিসেবে গ্রহণ করবেন। এরপর আপনি তাদের জন্য সেলস প্রস্তাব দিতে পারবেন, এবং সেলস বাড়বে।

💥কখন সেলস ফানেল দরকার নেই?

◾সস্তা এবং দৈনন্দিন ব্যবহৃত জিনিস, যেমন সিগারেট বা টি-শার্ট।
◾কিছু মৌসুমি পণ্যের জন্য যখন চাহিদা খুব বেশি।
◾জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য যেখানে কম্পিটিশন কম।

📈সেলস ফানেলের গুরুত্ব:

বর্তমান বাজারে প্রতিযোগিতা বাড়ছে, তাই সেলস ফানেল ছাড়া সফলতা অর্জন করা কঠিন। দীর্ঘমেয়াদী সফলতার জন্য সেলস ফানেল ডিজাইন করা একমাত্র সেরা উপায়।

শেষ কথা:

◾অডিয়েন্সের জন্য কনটেন্ট = সেলস বৃদ্ধি।
◾ফেসবুকের জন্য কনটেন্ট = অ্যাড খরচ বৃদ্ধি।

সুতরাং, সেলস ফানেল ব্যবহার করুন এবং আপনার ব্যবসার সেলসকে আকাশে তুলে ধরুন! সঠিক কৌশল ব্যবহার করে আপনি শুধু খরচ কমাতে পারবেন না, বরং সেলসও বাড়াতে পারবেন।

ফেসবুক অ্যাডসে সফল হতে চাইলে ফানেলিং (Funneling) একটি অপরিহার্য কৌশল। এটি শুধু আপনার কনভার্শন রেটই বাড়ায় না, বরং আপনার ম...
17/03/2025

ফেসবুক অ্যাডসে সফল হতে চাইলে ফানেলিং (Funneling) একটি অপরিহার্য কৌশল। এটি শুধু আপনার কনভার্শন রেটই বাড়ায় না, বরং আপনার মার্কেটিং খরচও অপ্টিমাইজ করে।
ফানেলিং হলো মার্কেটিং ফানেলের বিভিন্ন স্টেজে টার্গেটেড অ্যাডস ব্যবহার করে কাস্টমারকে ধাপে ধাপে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দিকে নিয়ে যাওয়া। ফানেলের প্রতিটি স্টেজে আলাদা টাইপের কন্টেন্ট এবং অ্যাডস ব্যবহার করা হয়।

ফানেলের মূল স্টেজগুলো হলো:
টপ অব ফানেল (TOFU): Awareness (সচেতনতা তৈরি)
মিডল অব ফানেল (MOFU): Consideration (বিবেচনা)
বটম অব ফানেল (BOFU): Conversion (কনভার্শন)
🚀 Facebook Ads Funnel গুরুত্বপূর্ণ:

✅ Cold Audience থেকে Hot Buyer তৈরি করে 🎯
✅ Ads Budget Waste না করে সঠিক Buyer টার্গেট করা যায় 💰
✅ Lead Collection & Retargeting সহজ হয় 🔄
✅ Brand Trust & Loyalty বাড়ে ❤️
✅ Conversion Rate & ROI (Return on Investment) বাড়ে 🚀

Facebook Ads-এর সর্বশেষ আপডেট এবং অ্যালগরিদম পরিবর্তন সম্পর্কে আপডেট থাকা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য অত্যন্ত গুর...
17/03/2025

Facebook Ads-এর সর্বশেষ আপডেট এবং অ্যালগরিদম পরিবর্তন সম্পর্কে আপডেট থাকা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Facebook Business Help Center নিয়মিত আপডেট এবং পরিবর্তন সম্পর্কে তথ্য পাওয়া যায়।
Facebook Ads Guid বিভিন্ন ফরম্যাট এবং প্লেসমেন্টের জন্য ডিজাইন স্পেসিফিকেশন এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যা আপডেট সম্পর্কে ধারণা দিতে পারে।

নিয়মিতভাবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ব্লগ পড়া এবং নিউজলেটার সাবস্ক্রাইব করা আপনাকে ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে দ্রুত জানাতে সাহায্য করবে।

ফেসবুক প্রায়ই তাদের নতুন ফিচার এবং আপডেট সম্পর্কে ট্রেনিং সেশন এবং ওয়েবিনার আয়োজন করে। এগুলোতে অংশগ্রহণ করে আপনি সরাসরি ফেসবুকের পক্ষ থেকে আপডেট সম্পর্কে জানতে পারবেন।

ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখুন- অনেক ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ফেসবুক অ্যাডসের আপডেট সম্পর্কে ভিডিও তৈরি করে থাকেন।

Facebook Ads-এ Audience Overlapping তখন ঘটে, যখন আপনার একাধিক Ad Set একই ধরনের  অডিয়েন্সকে টার্গেট করে। এতে আপনার Ads এক...
17/03/2025

Facebook Ads-এ Audience Overlapping তখন ঘটে, যখন আপনার একাধিক Ad Set একই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে। এতে আপনার Ads একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে, যা ফলস্বরূপ CPM Cost Per 1000 Impressions বাড়িয়ে দেয় এবং পারফরম্যান্স কমায়।

Audience Overlap চেক করতে-
Facebook Ads Manager Audiences ট্যাব-এ ক্লিক করুন
যেসব Custom বা Saved Audience চেক করতে চান, সেগুলো সিলেক্ট করুন উপরে Actions থেকে Show Audience Overlap অপশনটি সিলেক্ট করুন > দেখুন কত শতাংশ অডিয়েন্স একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছে।

Audience Overlapping আপনার অ্যাডসের পারফরম্যান্সকে নষ্ট করতে পারে। সঠিক টার্গেটিং এবং নিয়মিত চেক করে এই সমস্যা এড়ানো সম্ভব।

Address

Mymensingh
Bhaluka
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimla Akter sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share