Jobs news

Jobs news only Jobs news.
আমরা সবর্দা সত্যের পথে চলি। Thanks for your Help

16/10/2024

চব্বিশের ছাত্রনাগরিক অভ্যুত্থান
৩০০+ বিষয়ভিত্তিক ভিডিও ক্লিপ সংকলন
(লিংক কমেন্টে)

01/08/2024

এক ভিডিওতে সকল তথ্য। এরকম একটি তথ্যবহুল গোছানো রিপোর্টের অপেক্ষাতেই ছিলাম।

"ফাগুন বোধহয় চলে এসেছে!!!
তৈরি তোহ সবাই??"

14/03/2024

মাহে রমজানে, আপনার অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে?

a. ৯ টা - ৪ টা
b. ৯ঃ৩০ টা - ৪ঃ৩০ টা
c. ১০ টা - ৪ঃ৩০ টা
d. কমেন্ট বক্সে লিখেছি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা এনটিআরসিএ মাধ্যমে শিক্ষক হতে চান,  তাদের জ্ঞাতার্থে মেহেরপুর জেলার বিষয় ভিত্তিক  শূন্...
12/02/2024

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা এনটিআরসিএ মাধ্যমে শিক্ষক হতে চান, তাদের জ্ঞাতার্থে মেহেরপুর জেলার বিষয় ভিত্তিক শূন্য পদ। প্রস্তুতি নিন আবেদন করুন।

27/11/2023

অবশেষে চূড়ান্ত হলো আগামী বছরে ইপিএস এর আওতাধীন ১৬টি দেশ থেকে কোরিয়ায় প্রবেশ কোটা। মোট ১লক্ষ ৬৫হাজার জন ইপিএস কর্মী প্রবেশ করবে বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে।
ম্যানুফ্যাকচারিং খাতে ৯৫,০০০ জন
শিপবিল্ডিং খাতে ৫,০০০ জন
কৃষি ও পশুপালন ১৬,০০০ জন
নির্মাণ খাত ৬,০০০ জন
সার্ভিস খাত ১৩,০০০ জন
কোটা শেষ হলে অতিরিক্ত ২০,০০০ জন।

📛নিউজ📛টানা ৮ সেমিষ্টারে জিপিএ 4.00 (Out of 4.00) পাওয়া সেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির মেধাবী ছাত্র...
25/11/2023

📛নিউজ📛

টানা ৮ সেমিষ্টারে জিপিএ 4.00 (Out of 4.00) পাওয়া সেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির মেধাবী ছাত্রী তামান্না খাতুন জয়া তার প্রথম ভাইবা পরীক্ষাতেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে উত্তীর্ণ হয়েছেন। তামান্না খাতুন জয়া আপুর জন্য Polytechnic Notice এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, দোয়া ও শুভকামনা রইল।

© Polytechnic Notice

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ-২০২৩পদের নাম: অফিস সহায়কপদ সংখ্যা: ৪০ টি✅আবেদন করতে https://www.facebook.com/mehedihasann31...
24/11/2023

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ-২০২৩
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪০ টি
✅আবেদন করতে https://www.facebook.com/mehedihasann3114/ আইডিতে মেসেজ দিন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
আবেদন শুরুর সময়: ২৩ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

24/11/2023


স্কুল পর্যায়: ২৭, ৫২
স্কুল পর্যায়-২: ২৮, ৩৬, ৫৩
কলেজ পর্যায়: ৩৪, ৩৫, ৫৭, ৫৮
সাধারণত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা সকালে হয়। তাই দুই বা ততোধিক পদে আবেদন করলেও; আপনি একটিমাত্র পদে পরীক্ষার সুযোগ পাবেন। এক পদে পরীক্ষা দিলে, বাকি পদের জন্য গণ্য হবেন না। বর্তমানে ৬৪০টি মাধ্যমিক স্কুলে ভোকেশনাল কোর্স চালু রয়েছে, প্রতি স্কুলে মাত্র ২টি ট্রেড চালু আছে। সব স্কুলে অন্তত ২জন করে (প্রতি ট্রেডে একজন)টিচার আছেন। সর্বোচ্চ পদ খালী প্রতি ট্রেডে একটি করে। অপরদিকে ভোকেশনাল স্কুলগুলোতে ট্রেডের সংখ্যা ৭-৮টি পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থী ও টিচার সংখ্যাও বেশি। তাই ১৮তম শিক্ষক নিবন্ধনে কম্পিউটার ব্যতিত অন্যান্য ডিপার্টমেন্টকে আমি ৫৩ নাম্বারে আবেদনের জন্য সাজেস্ট করব। কম্পিউটারের জন্য ২৭ এবং ৩৪/৩৫ হতে পারে বেস্ট চয়েজ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েটদের জন্য ২৭ এবং ৫৭নং পদ বেস্ট চয়েজ।
উল্লেখ্য, সরকার পর্যায়ক্রমে সব স্কুলে ভোকেশনাল কোর্স চালু করবে। তবে ভোকেশনাল কোর্স চালু করার জন্য এখন কোন প্রকল্প বিদ্যমান নেই।

23/11/2023

🔃NTRCA
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর।

23/11/2023

নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডের প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এসব প্রার্থীর ভাইভা শুরু করা হতে পারে।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভূমি কর্মকর্তা, বিভিন্ন টেকনিক্যাল স্কুলের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। এসব প্রার্থীদের ভাইভা ডিসেম্বরের মাঝামাঝি শুরুর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল পিএসসি

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এর পর প্রায় ১১ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীদের ভাইভা শুরু হতে পারে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১২তম গ্রেড থেকে নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হয়। এ ধরনের প্রায় ১১ হাজার প্রার্থীর ভাইভা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু করা হবে।’

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Jobs news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jobs news:

Share