The Field Stories

The Field Stories Your ultimate hub for all kind of sport's news, analysis, and epic moments! Welcome To The Heart Of Sports! Stay Connected!

পিএসজিতে নতুন অধ্যায় শুরু করলেন লা মাসিয়ার বিস্ময় বালক ড্রো ফার্নান্দেস। ইউরোপিয়ান ফুটবলের আড়ালে নীরবে বেড়ে ওঠা এক প্রতি...
26/01/2026

পিএসজিতে নতুন অধ্যায় শুরু করলেন লা মাসিয়ার বিস্ময় বালক ড্রো ফার্নান্দেস। ইউরোপিয়ান ফুটবলের আড়ালে নীরবে বেড়ে ওঠা এক প্রতিভা নাম ড্রো ফার্নান্দেস। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই তরুণ মিডফিল্ডার এবার নতুন চ্যালেঞ্জ নিতে যোগ দিলেন পিএসজিতে। চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত যেটা দেখলেই বোঝা যায়, পিএসজি তাকে সাময়িক সমাধান হিসেবে নয়, বরং লং টার্ম প্ল্যানের অংশ হিসেবেই দেখছে।

লা মাসিয়ার ‘শান্ত ঘাতক’ ড্রো, একাডেমির ভেতরে তার ডাকনাম ছিল "সাইলেন্ট কন্ট্রোলার। বল কন্ট্রোল, এক টাচে খেলা, লাইনের ফাঁকে জায়গা খোঁজা
এই তিনটি জায়গায় সে কোচদের চোখে ছিলো আলাদা। জাভি ও ইনিয়েস্তার ভিডিও বিশ্লেষণ করা ছিল তার দৈনিক রুটিনের অংশ, এটা ছিল একাডেমির ভেতরের কথা, এটা বাইরে খুব একটা শোনা যায়নি, কিন্তু লা মাসিয়ার কোচদের কাছে বিষয়টা পরিচিত।

বার্সেলোনায় প্রতিভার অভাব নেই, কিন্তু সুযোগের সংকট আছে। ড্রো তা ভালো ভাবেই বুঝেছিলেন, সিনিয়র দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন, ক্লাবের আর্থিক অনিশ্চয়তা, তরুণদের লোনে পাঠানোর প্রবণতা। অন্যদিকে পিএসজি তাকে দিয়েছে পরিষ্কার ডেভেলপমেন্ট প্ল্যান, ফার্স্ট টিমের সাথে ট্রেনিং গ্যারান্টি, নিজস্ব পজিশনে ধীরে ধীরে গ্রো করার সুযোগ, এই ট্রান্সফারটা হঠাৎ সিদ্ধান্ত নয়, প্রায় এক বছর ধরে চলা আলোচনার ফল।

ড্রো ফার্নান্দেস মূলত ডিপ-লায়িং প্লে-মেকার, প্রয়োজনে বক্স টু বক্স, প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার। তার সবচেয়ে বড় শক্তি চাপের মধ্যেও শান্ত থাকা, শর্ট পাসে গেম কন্ট্রোল, ডিফেন্স ও অ্যাটাকের মাঝে সেতুবন্ধন। পিএসজি তাকে ভবিষ্যতে ভেরাত্তির উত্তরসূরি হিসেবেও দেখছে, যেটা ক্লাবের ভেতরের রিপোর্টে উঠে এসেছে।

পিএসজি এখন শুধু বড় নামের পেছনে দৌড়ায় না, তারা এমন প্লেয়ার চায় যারা আগামী কয়েক বছরের দলটার মেরুদণ্ড হবে, এবং ড্রো ফার্নান্দেস ঠিক সেই ক্যাটাগরির প্লেয়ার। ক্লাব সূত্র বলছে, ড্রো এমন একজন প্লেয়ার, যাকে ম্যাচে বোঝা যায়, স্ট্যাটসে নয়। প্রথম মৌসুমে সে কিছু কাপ ম্যাচ খেলবে এবং দলে জায়গা পাবে, ধীরে ধীরে লিগের খেলার সময়ও বাড়বে, ২–৩ বছরের মধ্যে সে মূল স্টার্টার হয়ে যেতে পারে। যদি ঠিকভাবে ডেভেলপ করে, ড্রো ফার্নান্দেস হতে পারেন পিএসজির পরবর্তী মিডফিল্ড আইডেন্টিটি।

লা মাসিয়া থেকে প্যারিসে তার নতুন যাত্রা শুরু, অনেকেই লা মাসিয়ার আরেক তরুন প্রতিভাবান খেলোয়াড় জাভি সিমন্সের কথা টেনে ড্রো'কে সতর্ক করে দিয়েছে, এখন সময়ই বলবে, তার এই সিদ্ধান্ত কতটা বড় হয়ে ওঠে।

13/12/2025

চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ ভারতীয় ফুটবলপ্রেমীরা।

মোহামেদ সালাহকে দলে নিতে সৌদি আরবের কয়েকটি ক্লাব আগামী মাসে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে চায়। তারা সালাহকে দলে ভেড়াতে যা...
10/12/2025

মোহামেদ সালাহকে দলে নিতে সৌদি আরবের কয়েকটি ক্লাব আগামী মাসে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে চায়। তারা সালাহকে দলে ভেড়াতে যা করার দরকার, সব করতে প্রস্তুত। ট্রান্সফার উইন্ডো খুললে তারা চাইলেই তাকে লোনে (ধার হিসেবে) বা স্থায়ীভাবে দলে নেওয়ার বিষয়ে ভাববে।

ওসমান দেম্বেলে সম্পর্কে আর্নেস্তো ভালভার্দে: সে অসাধারণ একজন খেলোয়াড়। বার্সায় যখন সে ছিল, তখন সে খুবই তরুণ ছিল। মাঠে য...
09/12/2025

ওসমান দেম্বেলে সম্পর্কে আর্নেস্তো ভালভার্দে: সে অসাধারণ একজন খেলোয়াড়। বার্সায় যখন সে ছিল, তখন সে খুবই তরুণ ছিল। মাঠে যেন সে ভেসে বেড়াতো।

সে ব্যালন ডি’অর জিতেছে এটা দেখে আমি খুব খুশি। আগামীকাল সে আমাদের বিপক্ষে খেলবে না, এটা আমাদের জন্য সৌভাগ্য। তবে হ্যা, সত্যি বলতে আমি চাইতাম সে থাকুক।

পিএসজি এখন চাইলে লুকাস বেরালদোকে বিক্রি করতে পারে! তাকে আর অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ধরে রাখছে না।ব্রাজিলিয়ান ক্লা...
07/12/2025

পিএসজি এখন চাইলে লুকাস বেরালদোকে বিক্রি করতে পারে! তাকে আর অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ধরে রাখছে না।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ফ্ল্যামেঙ্গো তাকে দলে নিতে আগ্রহী, কিন্তু বেরালদো ২০২৬ বিশ্বকাপের কথা ভেবে ইউরোপেই থাকতে চান। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে বিক্রি করলে পিএসজি বড় অঙ্কের বাজেট পেতে পারে।

আমি যখন পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করি, তখন জানতাম যে আমি পৃথিবীর অন্যতম সেরা এক বড় ক্লাবে খেলতে যাচ্ছি। কিন্তু কখন...
02/12/2025

আমি যখন পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করি, তখন জানতাম যে আমি পৃথিবীর অন্যতম সেরা এক বড় ক্লাবে খেলতে যাচ্ছি। কিন্তু কখনো ভাবিনি যে মাত্র এক বছরে আমি সবকিছু জিতে নেব।

পিএসজি সম্পর্কে ডেভিড লুইজ বলেন: আমরা দুর্ভাগ্যের কারণে চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, যদিও খুব কাছাকাছি গিয়েছিলাম। দুইবা...
26/11/2025

পিএসজি সম্পর্কে ডেভিড লুইজ বলেন: আমরা দুর্ভাগ্যের কারণে চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, যদিও খুব কাছাকাছি গিয়েছিলাম। দুইবার কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে এসেছিলাম। তবে ফ্রান্সে যে দুই বছর ছিলাম, সব লীগের সব ট্রফি জিতেছিলাম। বল দখলভিত্তিক ফুটবল খেলতে খুব মজা লাগত, সে দলটাকে এখনো খুব মিস করি। ২০১৪-২০১৬ সালের পিএসজি ছিল আমার খেলা সেরা দলগুলোর একটি!❤️💙

Vinicius Junior ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে চান না। এদিকে তার স...
24/11/2025

Vinicius Junior ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে চান না। এদিকে তার সঙ্গে কোচ জাবি আলোনসোর সম্পর্কও নাকি খারাপ হয়ে গেছে।

কাতারের স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ QSI ব্রাজিলের ক্লাব সান্তোস এফসি কিনতে খুবই আগ্রহী!বর্তমানে সান্তোস এফসি বড় আর্থিক স...
24/11/2025

কাতারের স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ QSI ব্রাজিলের ক্লাব সান্তোস এফসি কিনতে খুবই আগ্রহী!

বর্তমানে সান্তোস এফসি বড় আর্থিক সংকটের মধ্যে আছে। ক্লাবটির প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ঋণ রয়েছে। তাই তারা তাদের ক্লাবের ৯০% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সুযোগে BlueCo, সৌদি আরব এবং আরও কিছু বড় বিনিয়োগকারী ক্লাবটি কিনতে আগ্রহ দেখাচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও শক্ত আগ্রহ দেখিয়েছে QSI, এবং তারা অন্যদের চেয়ে এগিয়েও আছে।

পল পগবা ফিরে এসেছে!!!৩ সেপ্টেম্বর ২০২৩ এর পর এটাই তার প্রথম ম্যাচ।তিনি মাঠে নামতেই পুরো রোয়াজঁ পার্ক স্টেডিয়াম ফরাসি এ...
22/11/2025

পল পগবা ফিরে এসেছে!!!

৩ সেপ্টেম্বর ২০২৩ এর পর এটাই তার প্রথম ম্যাচ।

তিনি মাঠে নামতেই পুরো রোয়াজঁ পার্ক স্টেডিয়াম ফরাসি এই তারকাকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানায়।

ফরাসি ক্লাব লিলে ১৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার আয়ুব বোয়াদ্দিকে বিক্রি করার জন্য অফার শুনতে প্রস্তুত। খেলোয়াড়টিকে দলে ...
20/11/2025

ফরাসি ক্লাব লিলে ১৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার আয়ুব বোয়াদ্দিকে বিক্রি করার জন্য অফার শুনতে প্রস্তুত। খেলোয়াড়টিকে দলে ভেড়ানোর দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি, এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস সবাই তাকে নিতে আগ্রহী।

লিলের দাবিকৃত মূল্য রাখা হয়েছে প্রায় €40-45 মিলিয়ন।

ফুল টাইম: ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেলো বাংলাদেশ!
18/11/2025

ফুল টাইম: ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেলো বাংলাদেশ!

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when The Field Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share