27/04/2026
উত্তরবঙ্গের রেল ভ্রমণে ভোগান্তি 🛑
বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের উত্তর বঙ্গের দিনাজপুর যেতে বাসে সময় লাগে ৭-৮ ঘণ্টা, পঞ্চগড় যেতে বাস এ সময় লাগে প্রায় ৯ ঘণ্টা, সৈয়দপুর যেতে সময় লাগে ৭ ঘণ্টা প্রায়, রংপুর যেতে সময় লাগে ৫-৬ ঘণ্টা, লোকালে গেলেও ৬ ঘণ্টার বেশি লাগে না।
অপরদিকে, বর্তমানে ট্রেন এ করে ঢাকা থেকে দিনাজপুর যেতে লাগতেছে ১০-১১ ঘণ্টা, পঞ্চগড় যেতে যেতে সময় লাগে ১৩-১৪ ঘণ্টা, সৈয়দপুর যেতে সময় লাগে ১০ ঘণ্টা, রংপুর যেতে সময় লাগে ১০ ঘণ্টা প্রায়।
বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণ হবে খুব শীঘ্রই এর ফলে রংপুর, লালমনি, কুড়িগ্রাম রুটের ট্রেন গুলোর যাত্রা দূরত্ব এবং সময় কমে আসলেও চিলাহাটি এবং পঞ্চগড় রুটের ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রা সময় বা যাত্রা দূরত্ব খুব একটা কম হবে না,
যদি সান্তাহার বাইপাস হয়েও ট্রেন গুলো পরিচালনা করা হয় সে ক্ষেত্রেও খুব বেশি হলে ৪০ মিনিট সময় কমে আসবে, এবং একই সাথে নাটোর থেকে ঢাকাগামী ট্রেন থাকবেনা, তখন আবার নাটোর থেকে নতুন করে ট্রেন চালু করতে হবে, আবার নাটোর পাবনা এইসব জেলায় যাতায়াতের ক্ষেত্রে নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জেলার পাবলিক বিড়ম্বনায় পড়ে যাবে,
তাহলে এখন কি করা যাবে?
উত্তরবঙ্গের রংপুর বিভাগীয় শহর সহ নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জেলার যাত্রীদের রেল যাত্রা সহজ এবং কম সময়ে যাতায়াত করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে জয়দেবপুর - পার্বতীপুর ডাবল লাইন নির্মাণ,
জয়দেবপুর - ঈশ্বরদী ডাবল লাইনের প্রকল্প গ্রহণ করা হলেও বর্তমানে ঈশ্বরদী - পার্বতীপুর ডাবল লাইন প্রকল্প সম্পর্কে কোনো গুরুত্ব নেই রেলওয়ের,
আমরা চাই ঈশ্বরদী থেকে পার্বতীপুর ডাবল লাইন প্রকল্প খুব শীঘ্রই গ্রহণ এবং বাস্তবায়ন করা হোক, এর ফলে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীগণ স্বল্প সময়ে এবং সান্তাহার বাইপাস সেকশন এর তুলনায় কম সময়েও রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে, এছাড়া ডাবল লাইন এর সেকশন হলে পঞ্চগড় এর বালি সারাদেশে রেলওয়ের মাধ্যমে পরিবহন করা যাবে, এখনো বালি পরিবহন হচ্ছে তবে ডাবল লাইন হলে সেইটা আরো বেশি করে পরিবহন করা যাবে, যা থেকে রেলওয়ে এবং সরকার অনেক আয় করতে পারবে
সান্তাহার - বগুড়া - লালমনিরহাট সেকশন ডুয়েল গেজ করার প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে, একই সাথে যদি রেলওয়ে পীরগাছা থেকে রংপুর ডুয়েল গেজ কড লাইন নির্মাণ করে তাহলে সেইটা রংপুর বিভাগের জন্য গেম চেঞ্জার একটা প্রকল্প হবে, তখন রংপুর থেকে রাজশাহী, খুলনা, এইসব রুটে ট্রেন পরিচালনা করা যাবে,
বর্তমানে রংপুর বিভাগ অনেক অবহেলিত হয়ে আছে, আমরা চাই খুব দ্রুত উক্ত প্রকল্প গুলো গ্রহণ এবং বাস্তবায়ন করে রংপুর বিভাগ সহ উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ সহজ এবং যাত্রীবন্ধব করে দিক রেলওয়ে ।
#সাংবাদিক_মোহাম্মদ_রাহাদ_রাজা
ভেড়ামারা, কুষ্টিয়া, বাংলাদেশ ।
***********************************