16/07/2025
নেগেটিভিটি ও কারো কথার কারণে প্রাপ্ত টক্সিক ইমোশন এমন এক বিষ যা একবার মনে পুশ করার পর সারা দেহে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে আচরণ চিন্তা এমনকি সামনের ১০দিন আপনার জীবন কেমন যাবে সেটাকেও জিম্মি করে ফেলে.. তখন আপনি চাইলেও সুস্থ স্বাভাবিকতায় ফেরত আসতে পারবেন না। আপনার মন খুব বেসামাল হয়ে থাকবে সেই সাথে আপনার জীবনের প্রতিটি ঘটনা ভালো হওয়ার কথা থাকলেও সব খারাপই খারাপ হবে। কারণ নেগেটিভভাইব্রেশন হচ্ছে স্লো পয়জন।
তাই কি করণীয় যদি প্রশ্ন করেন? তাহলে আমি বলবো রোজকার লাইফে যখনই একটা ঢুকে পড়বে মনে ১০মিনিটের ভিতর এটাকে কিক আউট করে দিবেন। কারণ আপনিই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হবেন অন্যরা ভালোই থাকবে। নিজের জন্য এটা করবেন ইমিডিয়েট ওটা নিয়ে ভাবা বন্ধ করে প্রার্থনা করে ঝেড়ে ফেলবেন যে কারো কথায় কিচ্ছু আসে যায়না আমি কেমন আমি তা জানি নিজের ভালো জিনিসগুলো বুস্ট আপ করবেন। বাইরে বেরিয়ে গিয়ে কিছুটা দান করবেন। ❤️