Tallu Vai

Tallu Vai প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছে করে! তাই মাঝে মাঝে হারাই দূর দিগন্তে।☺️

তুমি বলো, তুমি নীরবতা ভালোবাসো, কিন্তু একা বসলে তোমার গান চালাতে ইচ্ছে করে। তুমি বলো, তুমি শান্তি ভালোবাসো, কিন্তু প্রতি...
10/05/2026

তুমি বলো, তুমি নীরবতা ভালোবাসো, কিন্তু একা বসলে তোমার গান চালাতে ইচ্ছে করে। তুমি বলো, তুমি শান্তি ভালোবাসো, কিন্তু প্রতিদিন নতুন কোলাহলে ডুবে থাকো।
তুমি বলো, তুমি অন্ধকার ভালোবাসো, কিন্তু অল্প আলো নিভে গেলে অস্বস্তি পাও। তুমি বলো তুমি বদলাবে না, অথচ তুমি বদলাও রোজ, তুমি বলো তোমার গল্পঃ শেষ, অথচ তুমি নিজের গল্পঃ আবার নতুন করে শুরু করো, আসলে তুমি নিজেও জানো না তুমি কি চাও তুমি. তুমি নিজের মাঝেই নিজেকে হারিয়ে খুঁজে চলেছো ........ ..... ....

আমি যে একা সে জানে ........ ..... ....
07/05/2026

আমি যে একা সে জানে ........ ..... ....

07/05/2026

1:29 AM :)

কিছু মানুষ জীবনে খুব অদ্ভুতভাবে আসে। তারা প্রথমে পরিচিত হয়, তারপর অভ্যাস, তারপর একসময় পুরো একটা পৃথিবী হয়ে দাঁড়ায়। তাদের...
01/05/2026

কিছু মানুষ জীবনে খুব অদ্ভুতভাবে আসে। তারা প্রথমে পরিচিত হয়, তারপর অভ্যাস, তারপর একসময় পুরো একটা পৃথিবী হয়ে দাঁড়ায়। তাদের একটা মেসেজে মন ভালো হয়ে যায়, একটা “কেমন আছো?” সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়, আর তাদের উপস্থিতিকে তখন মানুষ নিজের জীবনের শান্তি ভাবতে শুরু করে।

“নীল ”ও ঠিক এমনভাবেই একদিন নিজের সবকিছু জুড়ে ফেলেছিল একজন মানুষের সাথে।
সে বিশ্বাস করেছিল, পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে, যে তাকে বুঝে। যে তার রাগের পেছনের অভিমানটা বুঝবে, চুপ হয়ে যাওয়ার পেছনের কষ্টটা বুঝবে, আর রাত জেগে অপেক্ষা করার পেছনের ভালোবাসাটাও অনুভব করবে।
কিন্তু মানুষ যখন বদলায়, তখন তারা কোনো শব্দ করে বদলায় না। তারা ধীরে ধীরে দূরে সরে যায়। এত ধীরে যে তুমি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে চাও “নাহ, সব ঠিক হয়ে যাবে।”

নীলও তাই করেছিল।
সে প্রতিদিন অপেক্ষা করতো।
একটা রিপ্লাইয়ের জন্য।
একটু সময়ের জন্য।
একটু গুরুত্ব পাওয়ার জন্য।

কিন্তু যার কাছে তুমি পৃথিবীর মতো গুরুত্বপূর্ণ ভাবো নিজেকে, তার কাছে যখন তুমি ধীরে ধীরে শুধু “সময় পেলে কথা বলবো” টাইপ একজন মানুষে পরিণত হও। তখন বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা জন্ম নেয়।
মানুষ ভাবে কষ্ট মানে কান্না। আসলে সবচেয়ে বড় কষ্ট হলো
চুপ হয়ে যাওয়া। "নীল"ছেলেটা একসময় খুব কথা বলতো।
তার গল্প ছিল, স্বপ্ন ছিল, অনুভূতি ছিল। কিন্তু অবহেলা মানুষকে এমনভাবে ভাঙে, যেখানে একসময় সে নিজের অনুভূতিগুলোও লুকিয়ে ফেলতে শেখে। কারণ সে বুঝে যায়
কেউ আসলে জানতে চায় না, তার ভেতরে কতটা ঝড় চলছে। কেউ জানতে চায় না সে কেমন আছে।
রাতগুলো কাটে সবচেয়ে ভয়ংকর ভাবে । চারপাশ নিস্তব্ধ হয়ে গেলে পুরোনো স্মৃতিগুলো একে একে ফিরে আসে ।
পুরোনো ছবি, পুরোনো চ্যাট, কিছু অসমাপ্ত কথা, কিছু অনুভূতি, সবকিছু তাকে ভিতর থেকে শেষ করে দিতো।
কখনো কখনো সে ফোন হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকতো। ভাবতো, “আজ যদি মানুষটা নিজে থেকে একটা মেসেজ দিতো!” কিন্তু স্ক্রিনটা নিঃশব্দই থাকতো।

অদ্ভুত না?

যে মানুষটার সাথে একসময় ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, একসময় তার সাথেই কথা বলার জন্য সময় চাইতে হয়।
যে মানুষটা একসময় তোমার ঘুম না হওয়া পর্যন্ত জেগে থাকতো, সেই মানুষটাই পরে তোমার কান্নার কারণ হয়ে যায়। নীল মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতো!
আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি?
আমাকে ভালোবাসাটা কি এত কঠিন ছিল?
আমি কি সত্যিই এগুলো ডিজার্ভ করি?
কিন্তু এই প্রশ্ন গুলোর কোনোদ উত্তর মিলাতে পারতো না।
শুধু ভেতরে ভেতরে একটা মানুষ প্রতিদিন একটু একটু করে ভেঙে যেতো। সে কাউকে দোষ দেয় না। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে অভিযোগ করতে শেখায় না। শুধু নিরবে সহ্য করতে শেখায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যারা সবচেয়ে বেশি ভালোবাসে, তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি অবহেলিত হয়। এটাই হয়তো পৃথিবীর ভালোবাসার ধর্ম।
আজও হয়তো নীল হাসে।
মানুষের সাথে কথা বলে।
স্বাভাবিক থাকার অভিনয় করে।
কিন্তু কিছু রাত এখনও তাকে ঘুমাতে দেয় না।
হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে জায়।
কিছু স্মৃতি এখনও বুকের ভেতর নিঃশব্দে রক্তক্ষরণ করায়।
কিছু মানুষকে …
চাইলে ভুলে যাওয়া যায় না।
কারণ তারা শুধু জীবনের একটা অংশ ছিল না,
তারা পুরো একটা অনুভূতির একটা জীবনের একটা স্বপ্নের অস্তিত্ব ছিলো........ ..... ....

©tallu vai - তুমি বদলে যাওয়ার শব্দ আমি শুনিনি।

তুমি এখন তোমার জীবন নিয়ে অনেক ব্যস্ত। নতুন নতুন দায়িত্ব, চাপ, কাজ, সবকিছু মিলিয়ে তোমার দিনগুলো হয়তো খুব দ্রুত চলে যাচ্ছে...
30/04/2026

তুমি এখন তোমার জীবন নিয়ে অনেক ব্যস্ত। নতুন নতুন দায়িত্ব, চাপ, কাজ, সবকিছু মিলিয়ে তোমার দিনগুলো হয়তো খুব দ্রুত চলে যাচ্ছে। আমি সেটা বুঝি। তোমার হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় হয়তো হারিয়ে যাচ্ছি দিন দিন। আমি কখনো চাইনি তোমার জীবনের বোঝা বাড়াতে। আমি শুধু চেয়েছিলাম তোমার ব্যস্ত দিনের ছোট্ট একটা অংশ হয়ে থাকতে। কিন্তু জানো, মানুষ যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে, তখন সময়ের হিসাবটা বদলে যায়। একটা মেসেজ, একটা ফোন কল, কয়েক মিনিটের কথা, এসব তখন পুরো একটা দিনের সুখ হয়ে দাঁড়ায়। আর যখন সেগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, তখন ভিতরের মানুষটা চুপচাপ ভেঙে যেতে শুরু করে। জীবন কখনো কখনো মানুষকে এতটাই ক্লান্ত করে ফেলে জে তার ভাব প্রকাশ করার মতো শক্তিটা আর থাকে না। তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তোমার না থাকা, তোমার ব্যস্ততা, তোমার কমে যাওয়া সময় সবকিছু আমার ভিতরে গভীর ক্ষত তৈরি করে। আগে তুমি যখন আমার সাথে কথা বলতে, মনে হতো পৃথিবীটা খুব সুন্দর। তোমার একটা রিপ্লাইয়ের জন্য আমি কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম, সেটা হয়তো তুমি কখনো জানবে না। ফোনের স্ক্রিনে তোমার নামটা দেখলেই আমার মনটা শান্ত হয়ে যেত। আর এখন? এখন আমি একইভাবে অপেক্ষা করি… কিন্তু অপেক্ষার শেষে বেশিরভাগ সময় শুধু নীরবতা পাই। সবচেয়ে বেশি কষ্ট কী দেয়? এই অনুভূতিটা যে আমি তোমাকে ঠিক আগের মতোই গুরুত্ব দিচ্ছি, কিন্তু তোমার জীবনে আমি ধীরে ধীরে “সময় পেলে কথা বলবো” এমন একটা অপশন হয়ে যাচ্ছি। অথচ তুমি জানোই না আমার পুরো দিনটা তোমার একটু সময়ের আশায় কেটে যায়।

মাঝে মাঝে ভাবি, ভালোবাসা কি সত্যিই এত দুর্বল? জীবন ব্যস্ত হয়ে গেলেই কি মানুষ প্রিয় মানুষটাকে ভুলে যেতে শুরু করে? নাকি ভালোবাসা তখনই সত্যি হয়, যখন হাজার ব্যস্ততার মাঝেও মানুষ কাউকে হারাতে ভয় পায়?

আমার তেমন কোনো চাহিদা নেই, ছিলো না কখনো। আমি শুধু চেয়েছিলাম তুমি ব্যস্ত দিনের শেষে একটু সময় নিয়ে বলো “আমি আছি।” কারণ এই ছোট্ট কথাটাই আমার জন্য অনেক বড় শান্তি ছিল। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার বস্ততা আমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। আমি আগের মতো হাসতে পারি না। রাতগুলো আগের মতো শান্ত লাগে না। তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো বারবার মনে পড়ে। মনে হয় সেই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুমি দূরে চলে গেলেও আমি এখনো তোমার অপেক্ষা করি। আমি এখনো তোমার একটা মেসেজে হাসি। তুমি ব্যস্ত থাকলেও, আমার মন এখনো তোমাকেই খুঁজে। শুধু একটা জিনিস চাই… যদি কোনোদিন তোমার ব্যস্ততার ভিড়ে হঠাৎ আমার কথা মনে পড়ে তাহলে একবার ভাবো, একটা মানুষ ছিল, যে তোমার একটু সময় পাওয়ার জন্য প্রতিদিন নিজের মনকে বোঝাতো। যে মানুষটা তোমাকে কখনো বিরক্ত করতে চায়নি, কিন্তু চুপচাপ তোমার অভাবে ভেঙে গিয়েছিল।
আমি চাই তুমি ভালো থাকো। তোমার সব স্বপ্ন পূরণ হোক। কিন্তু সেই স্বপ্নের শহরে যদি কখনো আমার জন্য ছোট্ট একটা জায়গা থাকে তাহলে আমাকে আবার একটু সময় দিও। কারণ আমি আজও তোমার সেই মানুষটা হয়ে আছি যে তোমার ব্যস্ত পৃথিবীর মাঝেও শুধু তোমাকেই ভালোবাসি

ইতি..........................


©tallu vai - তোমার ব্যস্ততা ........ ..... ....

12/04/2026

Being unsuccessful will be my second biggest regret.
The first one is still.

09/04/2026

Addition is bad,
but this song.......

Address

Bhola Sadar Bhola
Bhola

Telephone

+8801821450335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tallu Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share