21/06/2026
"আমার বাবা"
সারা জীবন মানুষটাকে দেখতাম খুবই Strong , খুবই strict , খুবই গম্ভীর।
বাইরে কোনো ঝড় ঝাপটা আসুক, কখনো তাকে কাঁদতে দেখিনি, সবকিছু মুখে না বলে নিজের ভেতরেই জমিয়ে রাখতেন ।
আমার সাথে একটা দূরত্ব যেন সবসময় ছিলো,সে দূরত্ব আসলে কথার ছিল , ভালোবাসার নয়।
বাবা আমাকে কতটা আদর করতেন তা বুঝতাম। কিন্তু কোনোদিনই তা মুখে বলতে পারেননি।
শুনতাম তিনি নাকি খুব রাগী,রশিক ছিলেন।কিন্তু আমরা বড় হতে হতে তিনি নিজেকে গুটিয়ে নিলেন কঠোর হলেন,নিরব হলেন।
মনে হতো বাবা নিজের অনুভূতিকে তালা মেরে রেখে বেঁচে ছিলেন।
কিন্তু আমার বিয়ের দিন- সেই শক্ত কঠোর মানুষ টাও ভেঙে পড়লেন, নিরবচ্ছিন্ন চোখের জল। সেদিন বুঝলাম বাবা আসলেই নরম ছিলেন শুধু লুকিয়ে রেখেছিলেন।।
বাবা আমাকে কম ভালবাসেন না, কিন্তু প্রকাশ করতে না পারায়, দূরত্বটা অনেক বড় মনে হয়।
ভালোবাসা আসলে তার নীরবতার মাঝেই ছিল। তারপর বুঝলাম মেয়ের বাবা-মা হতে গেলে বিশাল একটা হৃদয় হতে হয়,অনেক পাশান হতে হয়।
মানুষ তো নিজের যত্নে বড় করা গাছটাও দিতে চায় না, এখানে সেই ছোট থেকে বড় করা একটা জলজ্যান্ত মেয়ে দিয়ে দেয়।।❣️
"আর পরের ছবিতে যিনি তিনি আমার বিয়ের পরের সব সমস্যা একমাত্র সমাধান।ছেলের বউ হিসেবে কখনো তার ভালোবাসা পায়নি, পেয়েছি নিজের মেয়ে হিসেবে ভালোবাসা,আদর,যত্ন,স্নেহ। বিয়ের পর এইরকম বাবা যেন প্রত্যেকটা মেয়ে পায়"।।❣️
দুজনকেই অনেক অনেক ভালোবাসি। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। 💌💌