Motivation with Philosophy

Motivation with Philosophy পরিশেষে, স্বপ্নভঙ্গে হই কাতর
দুবেলা মুক্তো ভেবে দুহাতে যা কুড়িয়েছি
সবই মূল্যহীন নারী পাথর !! What is Philosophy? https://abdullabinfahad.business.site

Quite literally, the term "philosophy" means, "love of wisdom." In a broad sense, philosophy is an activity people undertake when they seek to understand fundamental truths about themselves, the world in which they live, and their relationships to the world and to each other. As an academic discipline philosophy is much the same. Those who study philosophy are perpetually engaged in asking, answer

ing, and arguing for their answers to life’s most basic questions. To make such a pursuit more systematic academic philosophy is traditionally divided into major areas of study.

03/11/2023

আমি নিকৃষ্ট বন্য পশু
আমি এক নিগৃহীত গৃণ্য শিশু

___________

03/11/2023

কার আছে মেঘের হৃদয়

চিম্বুকের চিবুক ছুঁয়ে
দক্ষিণ থেকে উড়ে আসে তরুণী মেঘ
তার কাছেই সঁপে দেবো
চৈত্রের আগুন খরায় বিবর্ণ একটি
ভালোবাস বৃক্ষের চারা
অবস্থা যার মৃতপ্রায়, জীবন হারা।
অনূঢ়া মেঘের স্তন পিয়ে
সময়ের সোহাগ পেয়ে পেয়ে পত্র-পল্লবে
বেড়ে উঠবে নাবালিকা গাছ
আমি মেঘের ক্ষুদে বার্তা পেলে
প্রবীণা মেঘের কাছ থেকে কড়ায় গণ্ডায়
বুঝে নেবো-
ফুল সমেত একটি পরিণত বৃক্ষ
কোনো এক বসন্ত সন্ধ্যায়।
ঈশানের কন্যা সং-বৎসর
ভাঙ্গে কতশত ভালোবাসার ঘর তার
প্রচণ্ড তাণ্ডব নৃত্যে
সে তাণ্ডবে হারিয়েছ সব যারা
ঝড়ের পরে চটজলদি চলে এসো তারা
মেঘের কোলে বেড়ে ওঠা সেই- বৃক্ষের তলে
কুড়াতে- দুহাতে
ধন্বন্তরি ফুল- যত খুশি
সদ্য বিধৌত যারা, বৃষ্টির পূত জলে।
চিম্বুকের চিবুক ছোঁয়া বিশ্বস্ত মেঘ
অনায়াসে তার কাছে আমি
আরো সঁপে দিতে চাই
মানুষের আধখাওয়া নদী
তারপর অনাগত কোনো এক শুষ্ক মৌসুমে
বুঝে নেবো মুক্ত এক স্রোতস্বিনী
নিটোল জল বহে যার বুকে- নির্ভয়ে, নিরবধি।
শুধু ভাবছি-
আমার বিবর্ণ অনুভূতি, দগ্ধ হৃদয় আর
পুঞ্জীভূত হতাশাগুলো আমি
কার কাছে সঁপে দেবো হায়
কার আছে অমন মেঘের হৃদয়!!

03/11/2023

না বলা কথাগুলো

তোমাকে বলার আমার কত কথা ছিল।

তুমি নিজের থেকে কখনো তা শুনতে চাওনি আর, বলি বলবো করে করে আমারো কথাগুলো কোনোদিন তোমাকে বলা হয়ে ওঠেনি।

সেকি কোনো অভিমানে, নাকি সংশয়ে তাও ভেবে দেখিনি। পরিশেষে অব্যক্ত কথাগুলো মনের ফ্রিজে থাকতে থাকতে জমে একেবারে লোহার মতোই শক্ত বরফ হয়ে গেছে।

বোধ করি, এখন তোমার হৃদয়ের সামান্য উষ্ণতায় তা আর গলবার নয়।

অগত্যা, কেবলি অপেক্ষা আমার অনাগত চৈত্রের একমুঠো প্রচণ্ড দাবদাহ কিংবা কোনো সদ্য বিস্ফারিত আগ্নেয়গিরির উদগীরিত উত্তপ্ত লাভার।

কোনোদিন বরফ গলে কথাগুলো বাগ্ময় হলে- তুমি কান পেতে শোনো আমি নিশ্চিত সেদিন তুমি এক সাগর আপসোসের অতলে নির্ঘাত তলিয়ে যাবে।

03/11/2023

দেখি সৈকতে ছড়িয়ে আছে মুক্তো রাশি রাশি
দু'হাতে কুড়িয়ে ঝোলা ভরি
আর খুশিতে দমকে দমকে হাসি।

পরিশেষে স্বপ্নভঙ্গে হই কাতর
দুবেলা মুক্তো ভেবে দুহাতে যা কুড়িয়েছি
সবই মূল্যহীন নুড়ি পাথর

‌‌ _____________

03/11/2023

মনোচিত্র

_______________

মন!-কেন এমন?
একবার সাঁই করে
ছুটে চলে আকাশ ফুঁড়ে
পরক্ষনেই, ধপাস করে আছড়ে পড়ে ভূতলে
তারপর মাটি খুঁড়ে ঢুকে পড়ে পাতালে ।

কখনো উড়ে যায় অচিন দেশে
পাখি বেশে
ঘুরে-ফিরে ক্লান্ত হয়ে, ফিরে আসে
আপন নীড়ে
যায় না সে আমায় ছেড়ে চিরতরে।

মন শুধু মন খোঁজে
আপন স্বার্থ ভালোই বোঝে
মনের মতো পেলে মন তারেই চায় সারাক্ষন
আমায় তখন ভাবে পর
অট্টহাসে দিবাকর ।

তারপর হারিয়ে সেই মন
কাঁদে অনুক্ষন
বসে মনোবাতায়নে
ওড়া-উড়ি-বন্ধ -কথাও বলে না কিছুদিন
আমার সনে
এবার আমি নিজেই হাসি মনে মনে ।

এইতো মনোচিত্র
বড়‌ই বিচিত্র ।।

” এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও। ” – Kishore Majumder ” কিছু মানু...
20/12/2021

” এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও। ” – Kishore Majumder

” কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে ,
আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। ” – Kishore Majumder
” ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ,
ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যার। “- Ferdousi Manjira

” যে তোমাকে ব্যঙ্গ করে , করতে দাও।
দেখবে একদিন তুমি -ই তার গর্বের বিষয় হয়ে উঠবে। “- Kishore Majumder

” তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়ো না , নিজের গল্প নিজেই লেখো। “- Ferdousi Man

বিশ্বাস নিয়ে উক্তি গুলো আপনাকে বিশ্বাস করার ও বিশ্বস্ত হওয়ার অনুপ্রেরণা দেবে।বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্র...
08/10/2021

বিশ্বাস নিয়ে উক্তি গুলো আপনাকে বিশ্বাস করার ও বিশ্বস্ত হওয়ার অনুপ্রেরণা দেবে।
বিশ্বাস অনেক বড় একটি ধারণা। বিভিন্ন ক্ষেত্রে এর ধরন ভিন্ন ভিন্ন। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস, লক্ষ্যের প্রতি বিশ্বাস – ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথেই আমরা পরিচিত। – কিন্তু সব ধরনের বিশ্বাসের মধ্যেই একটা ব্যাপার কমন। আর তা হল, যে কোনও বিষয়ে সাফল্যের মূল ভিত্তি এটি।
নিজের ওপর ও অন্যের ওপর, আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস করতে পারা একজন সফল মানুষের অন্যতম গুণ। ঢালাও ভাবে সবার ওপর ভরসা করা যেমন বোকামী, আবার ঢালাও ভাবে সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়।
বুদ্ধিমানরা যাচাই বাছাই করে বিশ্বাস করেন। সফল মানুষরা সবকিছুর পরও নিজের আদর্শ ও লক্ষ্যের প্রতি আস্থা রাখেন।
এই কারণেই তাঁরা যে কোনও পরিস্থিতিতে কাজ করে যেতে পারেন, এবং দিন শেষে সফল হন।
আপনিও যাতে তাঁদের একজন হতে পারেন – সেকারণেই আমরা আজ বিশ্বাস নিয়ে ২০টি উক্তি আপনার সামনে তুলে ধরছি।

বিশ্বাস নিয়ে ২০টি উক্তি ও বাণী:
০১. “ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন”
– সংগৃহীত

০২. “বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই”
– লেয়ানা ভেনজান্ট, মোটিভেটর ও লেখিকা

০৩. “যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”
– মহাজাতক

০৪. “বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে, এবং বন্ধু বানাবে”
– জেন ম্যাকালিস্টার, আমেরিকান লেখিকা


০৫. “সত্যিকার বিশ্বাস সব সময়ে ধীরে ধীরে গড়ে ওঠে। এর ফলাফল যদিও জাদুর মত, কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়”
– ম্যাক রিচার্ড, বেস্ট সেলিং লেখক

০৬. “বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে। এটা ছাড়া আর কোনও পথ নেই”
– এলিন পেরি, সফল উদ্যোক্তা

০৭. “আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি। তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে, একজনকে তুমি বিশ্বাস করতে পারো। তাকে এটা অর্জন করতে হবে”
– সি.জে ক্রুজ, সেলফ ডেভেলপমেন্ট লেখক

০৮. “নিজেকে বিশ্বাস করো। ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না।“
– হেলেনা এ্যাঞ্জেল, লেখিকা


০৯. “নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে”
– কেভিন ম্যাকোমাস, বেস্ট সেলিং লেখক ও সেলফ ডেভেলপমেন্ট কোচ

১০. “বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনও টিম গড়ে উঠলে তার সুফল সুদূর প্রসারী। পরস্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদস্যকে তাদের পুরোটা দিয়ে কাজ করতে উ‌ৎসাহ দেয়”
– এরিক পাওয়ারস, টিম বিল্ডিং এক্সপার্ট

১১. “বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো, যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক”
– জোডি ফ্লেন, বেস্ট সেলিং লেখিকা

১২. “বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট ভাবে কথা বলো। এমন ভাবে, যেন মানুষ তা সহজেই বুঝতে পারে।“
– সংগৃহীত

১৩. “একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া”
– জেন ফ্রেড. পি.এইচ.ডি, মনোবিজ্ঞানী

১৪. “নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে। কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরী।“
– জিম ফিলিপস, সেলফ ডেভেলপমেন্ট কোচ

১৫. “অন্য যে কোনও সময়ের চেয়ে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখা জরুরী। বিশ্বাস না থাকলে একজন নেতা তার অনুসারীদের সত্যিকার মানুষ বলে ভাবতে পারবে না”
– জেন ওয়ারিলু, উদ্যোক্তা ও বিজনেস কোচ

১৬. “বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয়। অন্যরা তাদের বেশি পছন্দ করে, এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে”
– জয় কাগিল, লেখক

১৭. “বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও ১০ গুণ কঠিন”
– কেভিন এ্যালেন, উদ্যোক্তা বিষয়ক লেখক

১৮. “অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো। তোমার কি করা উচি‌ৎ, তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না”
– ম্যাট মরিস

১৯. “যদি মুখে বলো যে তুমি কিছু করবে, তবে অবশ্যই তা করো। কাজে হাত না দিলে আশপাশের মানুষ তোমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে”
– ব্রোক ব্লোহেম, সফল উদ্যোক্তা

২০. “কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় – তবে সেই মানুষকে আর কখনও বিশ্বাস করো না”
– সংগৃহীত

পরিশিষ্ট:
বিশ্বাস সাফল্যের অন্যতম শর্ত। নিজে বিশ্বাসী হতে পারা এবং সঠিক মানুষের ওপর বিশ্বাস করতে পারা তাই খুবই জরুরী।
এই লেখায় বিশ্বাস সম্পর্কিত যেসব উক্তি বাণী সমূহ আমরা বেছে নিয়েছি – সেগুলো আপনাকে নিজের ও অন্যের ওপর বিশ্বাস করতে সাহস ও উ‌ৎসাহ যোগাবে। সেইসাথে বিশ্বাসের গুরুত্ব বুঝতে সাহায্য করবে।
বিশ্বাস নিয়ে উক্তি ও বাণী গুলো যদি সত্যিই আপনার একটুও উপকারে আসে – তাহলেই আমাদের উদ্দেশ্য সফল।
উক্তি ও বাণী গুলোর ব্যাপারে আপনার যে কোনও মতামত আমাদের কমেন্ট করে জানান।
আর যদি মনে হয় বিশ্বাস সম্পর্কিত উক্তি গুলো অন্যদেরও উপকারে আসবে – তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

30/09/2021

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Motivation with Philosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivation with Philosophy:

Share