Ri Real

Ri Real Real not perfect!

29/08/2026

একটা বিষয় লক্ষ্য করলাম বেশি ভাগ অটোরিক্সা খালি থাকে। এত এত খালি অটো অনবরত চলতে থাকে রাস্তা দিয়ে কোন কারণ ছাড়াই। আর কিছু পাতি নেতা মানে যেসব পাতি নেতার কোন কাজ নাই। একদম ছোট পাতি নেতারও ২/৩ টা অটো রিক্সা থাকে।
সমস্যা :
"অটোর মধ্যে একটা বিশাল রাজনীতি ঢুকে গেছে "
**দেশ শেষ করার রাজনীতি।
**যোগাযোগ ব্যবস্থা খারাপ করতে পারলেই তো দেশের অবস্থা খারাপ করতে সুবিধা হয়।
**রাস্তার মধ্যে বিন্দুমাত্র শৃঙ্খলা নাই।
**যেকোনো এলাকা দেখতে বস্তির মত লাগে।
**বিদেশি বিনিয়োগ সব চলে যাচ্ছে।
**এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অটো রিক্সার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই, কিংবা দুর্ঘটনার শিকার হয়নাই ।
**গুণপোকার মত ভিতর থেকে খেয়ে ফেলছে আমার সোনার বাংলাদেশকে এই অটো। এখনই থামানো না গেলে এই দেশের ভবিষ্যৎ অনিশ্চিত 🥲

প্রতিকার:
**সামাজিক গণসচেতনতা বৃদ্ধি।
**অটো এবং যাত্রী দুইজনের বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন।
**প্রথম ধাপে প্রধান সড়ক থেকে অটো নির্মূল করা।
**শুধুমাত্র গলি আগের মত শুধু অলিগলিতে অটো চালাতে উৎসাহিত করা, এবং তাদেরকে বুঝানো এটার ভয়াবহতা তাদের উপরও পড়বে।
**দুর্নীতিমুক্তভাবে সরকারি বিনিয়োগ করে তাদের কর্মসংস্থানের গ্রহণযোগ্য ব্যবস্থা নেওয়া, এবং ধাপে ধাপে যোগ্যতার ভিত্তিতে বিনামূল্যে বেতন দিয়ে ট্রেনিং প্রদান করা। তাদেরকে জনশক্তিতে রূপান্তরিত করা।
**অবৈধ বৈদ্যুতিক সংযোগ দিয়ে অটো চার্জ বন্ধ করা, সকল প্রকার অটো যন্ত্রাংশ ব্যান করা ।
**সত্যিকার ভাবে যারা রিক্সা চালাতে আগ্রহী, বিনামূল্যে পেডেল রিক্সা প্রদান, সুনির্দিষ্ট নীতিমালা এবং রাস্তা নির্ধারণ করে দেওয়া, অন্তত একদিনের ট্রেনিং হলেও দেওয়া।
**খালি অটোগুলা কারা চালায় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা। দেশের মধ্যে অনেক বড় একটা চক্র কাজ করছে এই অটো বৃদ্ধিতে। চক্রান্তকারীদের খুঁজে বের করা এবং কঠিন শাস্তির আওতায় আনা ভবিষ্যতের এগুলো কেউ আর সাহস করবে না।
**বর্তমানে যারা অটো ব্যবসা করছে তাদের প্রথমে নিবন্ধন করা পরে অলিগলিতে চলার মত কিছু অটো রেখে ক্ষতিপূরণ দিয়ে বাকি অটোগুলোর নিবন্ধন বাতিল করা।

কৃতিত্ব : কোন কপিরাইট নাই আমি নিজে লিখেছি যত খুশি শেয়ার দিতে পারেন। আরো পয়েন্ট থাকলে তুলে ধরতে পারেন।

রিফাজুল ইসলাম রিয়েল।
ধন্যবাদ।

01/08/2026

কিছু মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হইলে তাদের প্রতি সবার ব্যবহার খারাপ হয়ে যায়।

আবার উল্টাটা ঘটে যখন তাদের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করে ভালো হতে শুরু হয় তারা সবার সাথে খারাপ ব্যবহার করে।

আমার অনুপস্থিতিতে, কিন্তু মাশাল্লাহ ভালই মানাইছে 🥰
28/06/2026

আমার অনুপস্থিতিতে, কিন্তু মাশাল্লাহ ভালই মানাইছে 🥰

Address

Bhola -Chorfashon
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ri Real posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share