28/09/2022
ফ্রিল্যান্সিং সম্পর্কে কমবেশি আমাদের সবারই কিছুটা হলেও ধারণা আছে😊।
আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চাই। কিন্তু শেখার শুরুতে আমরা বিভিন্ন রকমের বাঁধার সম্মুখীন হই🙂। যেমনঃ-👇
১।কোর্সে ভর্তি হওয়ার জন্য আমারতো টাকা নেই💵🙂।
২।আমারতো ফ্যামিলি সাপোর্ট নেই👨👩👧👦❌।
৩।আমি স্টুডেন্ট, আমি কী সময় দিতে পারবো?🤔/যাদের বিয়ে হয়েছে তারা বলে আমারতে সংসার আছে আমি কীভাবে করবো?⁉️
৪।আমি কী আসলেই ফ্রিল্যান্সিং করতে পারবো?আমি কী সফল হতে পারবো?⁉
১.কোর্সে ভর্তি হওয়ার জন্য আমারতো টাকা নেই💵🙂
➤টাকার সমস্যা এই পৃথিবীতে সবারই আছে। কিন্তু তাই বলে কি টাকার জন্য কোন কিছু আটকে থাকে?একদমই না😌।আপনার যদি ইচ্ছে থাকে যে আমি কিছু করতে চাই তাহলে আপনি পারবেন☝️।আমরা কত টাকা কতভাবে নষ্ট করছি তা আমরা নিজেরাও জানিনা।কিন্তু একবার যদি আমরা একটা সঠিক জায়গায় টাকাটা ব্যবহার করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এই আফসোসটা আর থাকবেনা✌️।আমার নিজেরও টাকা ছিলোনা ধাঁর করে ভর্তি হয়েছিলাম😊।
২.আমারতো ফ্যামিলি সাপোর্ট নেই👨👩👧👦❌
➤ আমরা বেশিরভাগই ফ্যামিলি সাপোর্ট পাইনা।কারণ তারাতো ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু জানেনা।আর তারা ভরসা পায়না যে তার সন্তান কিছু করতে পারবে কিনা🙂।ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্যামিলি সাপোর্ট পাওয়া অনেক কঠিন একটা বিষয়। কিন্তু আপনাকে ধৈর্য্য ধরে থাকতে হবে😊।আপনার ফ্যামিলির কাছে আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য হলেও আপনাকে কিছু একটা করতে হবে🤘।
৩.।আমি স্টুডেন্ট, আমি কী সময় দিতে পারবো? /যাদের বিয়ে হয়েছে তারা বলে আমারতে সংসার আছে আমি কীভাবে করবো?🤔
➤স্টুডেন্ট লাইফে যদি আপনি সফল হতে চান তাহলে বলবো ফ্রিল্যান্সিং ই আপনার জন্য বেস্ট👌। আপনি চাইলেই সময় দিতে পারবেন।আর যারা বিবাহিত তাদেরকে বলছি। বিশেষ করে মেয়েদেরকে বলছি যে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং একটা সুবর্ণ সুযোগ💥। বর্তমানে হাজার হাজার বিবাহিত মেয়েরা ফ্রিল্যান্সিং কে তাদের পেশা হিসেবে বেঁছে নিয়েছেন। ঘরে বসে একদিকে যেমন তাদের সংসার সামলাচ্ছে অন্যদিকে ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ারও ডেভেলপ করছে✴️।
৪.আমি কী আসলেই ফ্রিল্যান্সিং করতে পারবো?সফল হতে পারবো❓
➤পারবোনা এই কথাটা আজকে থেকে ভুলে যান❌।সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন✅। মানুষ পারেনা এমন কোনো কাজ নেই।শুধু আপনাকে আপনার লক্ষ্যে ঠিক থেকে, ধৈর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে🌸।