J N Sohag

J N Sohag Welcome to page J N Sohag! It is an Online Computer Training School Page. From here you will find im

31/12/2024

২০২৫ সাল যেনো আমার বিয়ের সাল হয় মাবুদ, আর যারা আমিন বলবে তাদের ও যেনো বিয়ে হয় 🤲

31/12/2024

রাত জাগা মানুষদের দেখলে আপন লাগে কারন অধপতনে একা আমিই যাচ্ছি না, তারাও সঙ্গী..🙄

17/09/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

05/07/2023
08/10/2022

নির্বাচনের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও সেনাবাহিনীকে ইসির অধীনে থাকতে হবে : সিইসি; নির্বাচনকালীন প্রশাসন যেন পক্ষপাতদুষ্ট হয়ে না পড়ে সে ব্যাপারে সজাগ থাকতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা

J N Sohag  J N Sohagবই পড়ার সময় আমরা কী কী ভুল করি?বই পড়ার ৫টি ভুলঃআমরা বই পড়ার সময় এমন কিছু ভুল করি যে ভুলগুলির জন্য ...
08/10/2022

J N Sohag J N Sohag
বই পড়ার সময় আমরা কী কী ভুল করি?
বই পড়ার ৫টি ভুলঃ

আমরা বই পড়ার সময় এমন কিছু ভুল করি যে ভুলগুলির জন্য বই থেকে যেটা শিখতে পারি সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি না বা কাজে লাগে না। বই পড়া নিয়ে আমাদের কিছু তথাকথিত মিথ আছে, সেই মিথ গুলোর জন্য আমরা বই পড়ার ইফেক্টিভ উপায় গুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারি না বা ভুলভাবে প্রয়োগ করি।

তো আজকে বই পড়ার ৫টি ভুল নিয়ে কথা বলবো।

একই সময়ে শুধুমাত্র ১টি বই পড়া।
আমরা মনে করি যে, আমরা যখন বই পড়ি, তখন একই সময়ে শুধুমাত্র ১টি বই পড়া বা পড়তে হবে।

ধরুন আমি এখন পথের পাঁচালী বইটা পড়ছি। এখন আমার উচিত শুধু পথের 'পাঁচালী' বইটা পড়া, অনেকে এটাই মনে করে। যা আমার কাছে ভুল মনে হয়।

আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার মন ফ্রেশ থাকে, তখন নন ফিকশন বই পড়ি। আবার আমি রাতে ঘুমানোর আগে বা বিকালে ফিকশন বই পড়ি। কারণ ফিকশনটা আমার জন্য সুখ বা ব্লিচ হিসাবে কাজ করে।

একই সময়ে একটা বই পড়তে হবে এমন কোন কথা নেই। একই সময়ে চার-পাঁচটা বইও পড়তে পারেন। ধরুন আপনার দুইটা বই পড়ার ইচ্ছা বা আরো বেশি, তো আপনার সুবিধা অনুযায়ী দুইটা বই থেকে কিছু কিছু অংশ পড়তে পারেন বা সকাল-বিকাল-রাত এভাবে সময় ভাগ করে নিতে পারেন।

আমার মন খারাপ হলে গল্পের বই পড়ি, কারণ গল্পের বই আমার মন ভাল করে। তো একই সময়ে শুধুমাত্র ১টি বই পড়া বা পড়তে হবে, এটা একটা ভুল ধারণা।

একটি ভাল বই শুধু একবার পড়া।
এক জীবনে ১০ হাজারের বেশি বই পড়া সম্ভব নয়। এজন্য আমরা একটা ভালো বই একের অধিক বার পড়তে চাই না।

তবে সবাই যেটা বলে এবং আমি যেটা মনে করি, ভালো বইগুলো অনেকবার পড়া উচিত। ভাল বইগুলো আমাদের শুদ্ধ আনন্দ দেয়। যেমন আমার প্রিয় বইয়ের মধ্যে একটা হলো সোনালী দুঃখ, মোট সাতবার পড়েছি বইটি, ইভেন এই মাসেও পড়বো। আমার লাইফে পড়া প্রথম বই ছিলো 'সোনালী দুঃখ'। এই বইটা আমাকে বইপোকা হতে সাহায্য করেছে। এজন্য এই বইটা বা সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি আমি ঋণী।

আমাদের মধ্যে একটা মিথ বা ভুল ধারণা কাজ করে যে, একটা বই অধিক বার পড়া উচিত নয়। ভালো বই অবশ্যই বারবার পড়া উচিত। যেগুলো আমাদের আনন্দ দেয় সেগুলোকে জীবনে বারবার আসতে দেওয়া উচিত। ভালো বইগুলো একেকবার পড়ার সময় আমাদের মনে একেকরকম জীবনবোধ এবং প্রভাব সৃষ্টি করে।

দ্রুত বই পড়া ক্ষতিকর।
আমরা অনেকে মনে করি যে, তাড়াতাড়ি বই পড়া খারাপ অভ্যাস। আমাদের ধীরেসুস্থে বই পড়া উচিত।

অবশ্যই ধীরেসুস্থে বই পড়া উচিত তবে, সেটা কেবল ফিকশন(গল্পের বই) এর ক্ষেত্রে। কারণ গল্পের বইতে এমন কিছু লাইন বা বাক্য থাকে যেগুলো দ্বিতীয়বার ভাবতে শেখায়। এমন লাইনগুলো নিয়ে ভাবা বা ধীরেসুস্থে পড়া উচিত।

কিন্তু নন ফিকশনের ক্ষেত্রে স্পিড রিডিং টা কাজে দেয়। ধরুন আপনি হাউ টু টক টু এ্যানিওয়ান বইটা পড়ছেন, এর প্রত্যেকটা লাইন যে গুরুত্বপূর্ণ হবে এমন না। যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট হবে সে লাইনগুলো পেন্সিল দিয়ে হাইলাইট করে নিবেন।

এ বিষয়ে আরো জানতে দি স্পীড রিডিং বইটা পড়তে পারেন।

নোট না নেওয়া।
আমরা অনেকে বই পড়ার পর নোট নেই না। আমার ক্ষেত্রে বই পড়ার সময় ইমপর্টেন্ট লাইনগুলো হাইলাইট করি। গুরুত্বের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কালারের কালি দিয়ে মার্ক করে রাখি।

তাছাড়া আমার একটা বুক রিভিউ ডাইরি আছে। প্রতিটা বই পড়ে শেষ করার পর আমি নিজের মতো করে দশ লাইন সে বুক রিভিউ ডাইরতি লিখে রাখি। এতে বইয়ের সবকিছু আমার মনে থাকে।

আপনারা প্রতিটি বই পড়ে শেষ করার পর সে বইয়ের রিভিউ দিতে পারেন কোরা বাংলায় অথবা আমার মতো বুক রিভিউ ডাইরি বানিয়ে সেখানে লিখে রাখতে পারেন। যখন একটা বই রিভিউ লিখবেন তখন সে বইটা নিয়ে পুনরায় চিন্তা করতে পারবেন যার ফলে বইয়ের বিষয়বস্তু মনে থাকবে।

ফলে বইয়ের তথ্য গুলো আপনার লং টার্ম মেমোরিতে স্টে করবে এবং ভুলবেন না। তাছাড়া বইয়ের ইমপর্টেন্ট লাইনগুলো ডাইরিতে লিখে রাখতে ভবিষ্যতে অনেক কাজে দিবে।

কাজে পরিণত না করা।
বই পড়ার পর আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা বই থেকে নেয়া শিক্ষা কাজে লাগাই না বা বাস্তব জীবনে অ্যাকশন নেই না। বই পড়া মানেই তো জ্ঞান অর্জন করা। বই থেকে নেয়া শিক্ষা কাজে লাগিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়া ।

যে বই পড়বেন, সে বই থেকে প্রাপ্ত জ্ঞান, ট্রিকস বাস্তব জীবনে ব্যবহার করবেন। মনে রাখবেন, বই পড়লে সফলতা আসে না, সফলতা আসে কর্মে।

Address

Bhola
8300

Telephone

+8801884958312

Website

Alerts

Be the first to know and let us send you an email when J N Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J N Sohag:

Share