09/01/2026
বিএনপির উচিত টাকা দিয়ে গার্ড দিয়ে জামাত শিবিরকে ভোট কেন্দ্রে আনা, দেশের সাধারণ মানুষকে কেন্দ্র আনা। তারা ক্ষমতায় আসাটা নির্ভর করে জামাতের উপর।জামাত জাতীয় পার্টি না হয়ে চ্যালেঞ্জ নিতে পারছে বলে বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখে। যদি জামাত জাতীয় পার্টির মতো হতো, তবে সে ভোট হতো ১৪ কিংবা ২৪এর ভোটের মতো। বিএনপি ক্ষমতায় গেলেও আন্তর্জাতিক সাপোর্ট পেতো না। আজকে দেশে যে আওয়ামী লীগ নেই সেই বাতাস কি ভোটে পাওয়া যাচ্ছে? সবাই ভাবতে শুরু করেছে ভোট হবে লড়াই, তাই ভোটের পরিবেশ যদি ভালো থাকে দেখবেন ৭০-৭৫% লোক কেন্দ্র যাচ্ছে। এটাই জামাতের অবদান। বিএনপি যদি জামাতকেও ভয় পায়, যদি জামাতের ভয়েও হাসিনা মার্কা ভোটের স্বপ্ন দেখে, তবে এ দল আওয়ামী লীগের মতো হতে ১৬বছর লাগবে না। যতটুকু বুঝি লন্ডনে তারেক আর শফিকুলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে, দু দল আলাদা দাঁড়াবে এবং কঠিন প্রতিপক্ষ ঠিক করবে, যাতে ইন্ডিয়া আর আওয়ামী লীগ কে নিয়ে খেলার সুযোগ না পায়। এটাই রাজনীতি। আজ সে প্রতিপক্ষের কারণেই ইন্ডিয়া আওয়ামী লীগ বাদ দিয়ে তারেকের হাত ধরছে, পোন্দের আলো আর দিল্লি স্টার বয়ান চেঞ্জ করছে। ইনশাআল্লাহ এভাবে চলতে থাকলে আগামী ৫-৭বছরে আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে যাবে।