19/09/2021
বগুড়া র্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ- ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন টিএমএসএস সিএনজি রিকুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাবলু খন্দকার (৩৫), পিতা-মৃত আফতাব খন্দকার, সাং নিজপাড়া, থানা-কাউনিয়া, জেলা-রংপুর‘কে মোট ১৩ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।