DESH Live

Call Directions Contact the business

DESH Live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DESH Live, News & Media Website, Bogra, Bogura.
(15)

29/09/2026

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার আসামি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আল মামুন হোসেনের গণসংযোগআসন্ন ৯নং সীমানা বাড়ী (সীমাবা...
28/09/2026

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আল মামুন হোসেনের গণসংযোগ
আসন্ন ৯নং সীমানা বাড়ী (সীমাবাড়ী) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। উক্ত ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: আল মামুন হোসেন (মানু মাস্টার)।
তিনি সাবেক মেম্বার আব্দুল ছাত্তার ধুল্লা ফকিরের ছোট ছেলে। স্থানীয় এলাকাবাসীর নিকট সু-পরিচিত, সৎ ও শিক্ষিত প্রার্থী হিসেবে পরিচিত মো: আল মামুন হোসেন তাঁর ‘ফুটবল’ মার্কায় সর্বস্তরের জনগণের সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে নিজেকে নিবেদিত রাখবেন। তিনি ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নিকট দলমত নির্বিশেষে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাদকমুক্ত ও দুর্নীতিহীন ০৭ নং ভবানীপুর গড়ার প্রত্যয়ে মাঠে প্রার্থী মোঃ দুলাল শেখআসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৭ নং ভবানী...
28/09/2026

মাদকমুক্ত ও দুর্নীতিহীন ০৭ নং ভবানীপুর গড়ার প্রত্যয়ে মাঠে প্রার্থী মোঃ দুলাল শেখ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৭ নং ভবানীপুর ইউনিয়নের সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ দুলাল শেখ।

ভবানীপুর শেরপুর বগুড়া

28/09/2026

জাতীয় সংগীত গেয়ে শুরু হলো ভিপি আয়নুল হক নাইট ফুটবল টুর্নামেন্ট।

28/09/2026

ভিপি আইনুল হক নাইট ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন চান্দাইকোনা হাজী ওহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন সুমন
রায়গঞ্জ সিরাজগঞ্জ

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সোমবার...
28/09/2026

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত তাকে জিআর মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিলো।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।

28/09/2026

রাত্রী কালীন ফুটবল খেলা

নিঋুড়ি তরুন সংঘের আয়োজনে, ভিপি আয়নুল হক নাইট ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন মোঃ কাবিল হোসেন আকন্দ (সাবেক সাংগঠনিক সম্পাদক রায়গঞ্জ উপজেলা ছাত্রদল)

সীমাবাড়ির ৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও দুর্নীতিহীন করার অঙ্গীকার নিয়ে মাঠে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামবিশেষ প্রতিনিধি, শে...
28/09/2026

সীমাবাড়ির ৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও দুর্নীতিহীন করার অঙ্গীকার নিয়ে মাঠে মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম

বিশেষ প্রতিনিধি, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার ৯ নং সীমাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম।

ওয়ার্ডের ররোয়া গ্রামের মৃত সোনাউল্লা শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার জনগণের বিপুল সমর্থনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এলাকা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা থাকা এই প্রার্থী এবার পুনরায় ওয়ার্ডবাসীর সেবা করার দৃঢ় মানসিকতা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

নির্বাচনী ভাবনার কথা জানাতে গিয়ে মোঃ সাইফুল ইসলাম বলেন, "গত নির্বাচনে ৩ নং ওয়ার্ডবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি চিরঋণী। আপনাদের সেই আস্থা ও ভালোবাসাই আমাকে আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস যুগিয়েছে। আমি নেতা হতে আসিনি, এলাকার মানুষের সেবক হয়ে সুখে-দুঃখে সারাজীবন পাশে থাকতে চাই।"

ওয়ার্ডের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, "আমার প্রধান লক্ষ্য সীমাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করা এবং সামাজিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আমার ওয়ার্ডে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। সমাজে গরীব-দুঃখী মানুষের প্রকৃত হক আদায়ে আমি নিরলস কাজ করে যাবো। একই সাথে ভিজিডি, বয়স্ক ভাতাসহ সরকারের যেসকল উন্নয়নমূলক অনুদান আসবে, তা কোনো স্বজনপ্রীতি ছাড়া শতভাগ সঠিক ও কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।"

প্রচারণাকালে তিনি বিগত জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করার জন্য ওয়ার্ডবাসীর কাছে একবারের জন্য সুযোগ প্রার্থনা করেন।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে মোঃ সাইফুল ইসলামকে ঘিরে ৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

#দৈনিকদেশ

25/09/2026

রায়গঞ্জ পাঙ্গাসী ইউনিয়নের মনোহরপুর গ্রামে
বিয়ের দিবিতে হাতে বিষের বতল নিয়ে অনশনে বসেছে এক নারী।

22/09/2026

রায়গঞ্জে মসজিদে রাজনৈতিক সভার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Address

Bogra
Bogura
5800

Telephone

+8801616647266

Website

Alerts

Be the first to know and let us send you an email when DESH Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DESH Live:

Shortcuts

Share