Nb news tv

Nb news tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nb news tv, Media/News Company, Bogura, Bogura.

ঐতিহ্যের উত্তরসূরি থেকে জনতার আস্থার প্রতীক—নবসৃষ্ট সিটির মেয়র হিসেবে খায়রুল বাশারকে দেখতে চায় নগরবাসি।"ডেস্ক রির্পোটঃ শ...
09/05/2026

ঐতিহ্যের উত্তরসূরি থেকে জনতার আস্থার প্রতীক—নবসৃষ্ট সিটির মেয়র হিসেবে খায়রুল বাশারকে দেখতে চায় নগরবাসি।"

ডেস্ক রির্পোটঃ

শৈশব, কৈশোর, যৌবন
গুরুত্বপূর্ণ এই তিনটি ধাপ পার করেছেন এই বগুড়ায়। ঐতিহাসিক প্রি ক্যাডেট স্কুলের নার্সারি থেকে পড়ুয়া ছাত্র ছিলেন কে এম খায়রুল বাশার। রাজনৈতিক জীবনে তার সমস্ত সময় পার করেছেন এই বগুড়ায়। অপরদিকে তিনি শতবর্ষের ঐতিহ্যবাহী আকবরিয়া গ্র্যান্ড হোটেলের উত্তরসূরি, আকবরিয়া প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলীর নাতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।নবসৃষ্ট সিটির সম্ভাব্য মেয়র হিসেবে দেখতে চায় সর্বস্তরের মানুষ। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা ক্রমেই বাড়ছে।
ইতিপূর্বে তিনি ছাত্রদল , যুবদলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রদল থাকা অবস্থায় তিনি ভিপি নির্বাচিত হয়েছেন।সততা, ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও ঐতিহ্যবাহী পারিবারিক পরিচয়ের কারণে ইতোমধ্যেই তিনি জনমনে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা খায়রুল বাসার তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। . এম. খায়রুল বাশার সাংগঠনিক সম্পাদক,,, বগুড়া জেলা বিএনপি। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক ভাবে জনগনের সেবা ও জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ইতিপূর্বে তিনি নওগাঁর একটি সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন দিলে সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উক্ত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।
তিনি শুধু একজন রাজনৈতিক নেতা না,,,তিনি অবহেলিত বগুড়ার জনগনের আস্থার প্রতীক,,উনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার,,দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা,,,এবং সাধারণ জনগনের সাথে গভীর সম্পৃক্ততা তাকে এই শহরের সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব হিসাবে পরিনত করেছে।
সময় এসেছে দীর্ঘদিনের অবহেলিত বগুড়া শহর কে পরিবর্তিত একটি আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলা। একটি স্মার্ট,, আধুনিক,,, জনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে কে এম খাইরুল বাশার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। খুন,,গুম,,দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের পাশাপাশি নগরীর যানজট ও ড্রেনেজ ব্যবস্থা সহ নগরবাসীর সার্বিক উন্নয়নে কে এম খায়রুল খাইরুল বাশার সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে কাজ করতে "একজন সিটি মেয়র শুধু রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থার প্রধান নন, সেই নগরের স্বপ্নদ্রষ্টা ও অভিভাবক।যিনি টেকসই উন্নয়ন ও সবুজ নগরী গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।যার দপ্তরে সাধারণ মানুষের কথা বলার সুযোগ থাকবে। যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবেন।
সুযোগ পেলে, যানজট, জলাবদ্ধতা ও আবর্জনা দূর করতে একজন ভিশনারি মেয়র হিসেবে কেএম খাইরুল বাশার এক সূচনার সৃষ্টি করতে পারে। যিনি টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করে স্মার্ট সিটি গড়বেন, তরুণ প্রজন্মের জন্য কাজের পরিবেশ তৈরি করবেন। গরিব ধনী বিভেদ না করে মানুষের বিপদে সর্বদা পাশে থাকবেন। নগরবাসী এমন একজন মেয়র দেখতে চান, যিনি ‘বক্তৃতা’ নয়, ‘কাজে’ বিশ্বাসী তিনি হলেন কে এম খাইরুল বাশার।
অবহেলিত বগুড়া পৌরসভা এখন সিটি কর্পোরেশন তাই এই অবহেলিত নগরের উন্নয়নের রূপকার হিসেবে কে. এম. খায়রুল বাশার কে দেখতে চায় নগরবাসী!
খায়রুল বাশার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষকে ভালোবাসা ও কাজের মাধ্যমে যিনি প্রমাণ করেছেন যে,তিনি নগরের সেবক হিসেবে উপযুক্ত। বগুড়া বাসি বিশ্বাস করে, খায়রুল বাশার মেয়র হলে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন হবে আধুনিক ও বাসযোগ্য।
তার সততা ও দায়িত্ববোধ নগরবাসীকে অনুপ্রাণিত করার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে তার সুদূরপ্রসারী পরিকল্পনাও রয়েছে।
যোগ্য মানুষকে বেছে নিবে নগরবাসী সেই সাথে আধুনিক শহর গড়ে তুলতে সর্বদা সহযোগী হবে এমন প্রত্যাশায় প্রত্যাশিত কে এম খায়রুল বাশার।
স্থানীয়দের বিশ্বাস, আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগর গঠনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নবসৃষ্ট সিটির উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে খায়রুল বাসারের মতো সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তাই আগামী দিনের স্বপ্ন পূরণে মেয়রের আসনে প্রিয় এই নেতাকেই দেখতে চায় জনতা।

৪৩ কোটিতে সাতানী জমিদার বাড়ি বিক্রি’ শিরোনামে বিভ্রান্তি, অনুসন্ধানে মিললো ভিন্ন তথ্যস্টাফ রিপোর্টার, বগুড়া:“৪৩ কোটিতে ব...
07/05/2026

৪৩ কোটিতে সাতানী জমিদার বাড়ি বিক্রি’ শিরোনামে বিভ্রান্তি, অনুসন্ধানে মিললো ভিন্ন তথ্য

স্টাফ রিপোর্টার, বগুড়া:

“৪৩ কোটিতে বিক্রি হলো বগুড়ার ঐতিহাসিক সাতানী জমিদার বাড়ি”, এমন শিরোনামে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দাবি করেছেন, সংবাদটি অতিরঞ্জিত ও আংশিক সত্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে, যা ঐতিহাসিক স্থাপনাটির প্রকৃত অবস্থান সম্পর্কে জনমনে ভুল ধারণা তৈরি করেছে।

অনুসন্ধানে জানা গেছে, ঐতিহ্যবাহী সাতানী জমিদার বাড়ির পুরো ভবন বা মূল স্থাপনা বিক্রি হয়নি। বাড়িটির উত্তর- পূর্ব পাশ্বে কিছু জমি উত্তরাধিকার সূত্রে মালিকানাধীন অংশ হিসেবে ইতিপূর্বেও বিক্রি করা হয়েছে এবং বিক্রিত জায়গা গুলোতে স্থাপনা নির্মিত হয়েছে। বর্তমানে পূর্ব -দক্ষিণ পাশ্বে কিছু অংশ বিক্রি হয়েছে। কিন্তু কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যাতে মনে হয় পুরো জমিদার বাড়িটিই বিক্রি হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতানী জমিদার বাড়ির মূল ভবন অবিক্রীত যা এখনো অক্ষত রয়েছে এবং আগের মতোই দাঁড়িয়ে আছে।

মালিকপক্ষের অনেকেই জানিয়েছে,প্রচারিত সংবাদে ব্যবহৃত ছবি এবং বিক্রিত জমির বাস্তব অবস্থানের মধ্যে কোনো মিল নেই। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছেন।

তাদের দাবি, ঐতিহাসিক বাড়ির ছবি ব্যবহার করে সীমিত জমি বিক্রির ঘটনাকে পুরো বাড়ি বিক্রির মতো উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন আগে থেকেই বিভিন্ন অংশে ভাগ হয়ে গেছে। দেশ ও দেশের বাইরে অবস্থানরত কয়েকজন উত্তরাধিকারীর অংশও আইনগত প্রক্রিয়ায় বিক্রি হয়েছে।

তাই এমন ঐতিহাসিক স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশে দায়িত্বশীলতা প্রয়োজন।
সচেতন মহল বলছেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর শিরোনাম ও ছবি ব্যবহার করলে জনমনে ভুল বার্তা যায় এবং প্রকৃত ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি আড়ালে পড়ে যায়।

সচেতন মহলের অনেকের দাবির কারনে, সাতানী জমিদার বাড়ি নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের সঠিক ব্যাখ্যা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে।

চলতি সপ্তাহে নতুন প্রশাসক পেতে যাচ্ছেন বগুড়া সিটি কর্পোরেশন বললেন মীর শাহে আলম আলোচনায় কে এম খায়রুল বাশারজনমতের ভিত্ত...
03/05/2026

চলতি সপ্তাহে নতুন প্রশাসক পেতে যাচ্ছেন বগুড়া সিটি কর্পোরেশন বললেন মীর শাহে আলম
আলোচনায় কে এম খায়রুল বাশার

জনমতের ভিত্তিতে বগুড়ায় সিটি করপোরেশনের প্রসাশক পদে কাকে যোগ্য বলে মনে করছেন মহানগরের মানুষ।
চলতি সপ্তাহে বগুড়া পেতে যাচ্ছেন নতুন প্রশাসক বললেন মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।নানা জনের নানা মতের আড়ালে লুকিয়ে আছে অবশ্যই কারো নাম। অনলাইন জনমতের ভিত্তিতে আলোচনায় কে এম খায়রুল বাশার
সর্ব দিক থেকে এগিয়ে ।
ঐ দিকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে নতুন মুখ আসছে—এমন গুঞ্জনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রশাসক হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় উঠে এসেছে পাঁচ জনের নাম। তারা হলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি কেএম খায়রুল বাশার, এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বগুড়া সিটি করপোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক ইউনিট হওয়ায় এখানে প্রশাসক নিয়োগ নিয়ে শুরু থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক পুনর্বিন্যাসের আলোচনার মধ্যে নতুন প্রশাসক কে হচ্ছেন—তা নিয়ে দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।

আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বপ্নের সিটিতে প্রত্যাশার নেতৃত্ব মেয়র হিসেবে খায়রুল বাশারকে চান নগরবাসী
পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ঘোষণার পর নবগঠিত বগুড়া শহরজুড়ে বইছে নতুন স্বপ্ন আর প্রত্যাশার হাওয়া। “কে হবেন প্রথম মেয়র?”—এই প্রশ্ন এখন চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনায় বারবার উঠে আসছে এক নাম—বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ঘোষণার পর থেকেই নগরবাসীর চোখে ভাসছে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহরের স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ঘোষণাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন একজন দূরদর্শী, সৎ ও জনবান্ধব নেতৃত্ব—এমনটাই বলছেন সচেতন নাগরিকরা।
নগরবাসীর অভিমত, এই নতুন যাত্রায় নেতৃত্ব দিতে হলে এমন একজন মানুষ দরকার, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একাধিক নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কে এম খায়রুল বাশার।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে বগুড়ার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি অঙ্গীকার এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শুধু রাজনৈতিক পরিচিতিই নয়, নগর উন্নয়ন নিয়েও রয়েছে তার সুস্পষ্ট ভাবনা। যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সিটি’ নির্মাণ—এসব লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
নগরবাসীর প্রত্যাশা, নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হবেন এমন একজন, যিনি কেবল অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ থাকবেন না, বরং গড়ে তুলবেন একটি বাসযোগ্য, মানবিক ও আধুনিক শহর। অনেকের বিশ্বাস—এই দায়িত্ব পালনে কে এম খায়রুল বাশার হতে পারেন সময়ের দাবি মেটানো একটি গ্রহণযোগ্য নাম।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণই। কিন্তু বগুড়ার অলিগলি থেকে নাগরিকদের কণ্ঠে যে প্রত্যাশার প্রতিধ্বনি শোনা যাচ্ছে—সেখানে স্পষ্ট, তারা খুঁজছেন একজন নেতৃত্ব, যিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন।
পাশাপাশি শোনা যাচ্ছে,
অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু রং কথা যিনি দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে জড়িত। নগর উন্নয়ন, নাগরিক অধিকার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে জানা যায়। রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতাও রয়েছে বলে মত দিয়েছেন অনেকে।

অন্যদিকে বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা স্থানীয় সরকার প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি প্রশাসনিক অভিজ্ঞতার দিক থেকে আলোচনায় রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়া বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন এর নামও শোনা যাচ্ছে। দলের ক্রান্তিকালে যিনি মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছেন তিনি হলেন এম আর ইসলাম স্বাধীন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক যোগাযোগের কারণেই হয়তো তার নামও সম্ভাব্য প্রশাসক তালিকায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমও মাঠপর্যায়ের রাজনীতিতে পরিচিত মুখ। তরুণ নেতৃত্ব হিসেবে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকায় রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।

সরকারি হচ্ছে বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ, প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে চিঠি জারিখালেদ সিদ্দিকী, বগুড়া।বগুড়ার...
29/04/2026

সরকারি হচ্ছে বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ, প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে চিঠি জারি

খালেদ সিদ্দিকী, বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী “শহীদ জিয়া ডিগ্রি কলেজ” সরকারি করণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

২৯ এপ্রিল ২০২৬ ইং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৬-১০০ নং স্মারক মূলে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের, বেসরকারি কলেজ-৬ শাখার, সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া জেলার গাবতলী উপজেলার এই কলেজটিকে সরকারি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতি প্রদান করা হয়েছে।

সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন দ্রুত পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সম্পদ হস্তান্তর, পরিদর্শন প্রতিবেদন এবং কোনো মামলা বা আর্থিক জটিলতা থাকলে তার বিস্তারিত তথ্য প্রদান।

উল্লেখ্য গত ২০ এপ্রিল বগুড়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে 'শহীদ জিয়া ডিগ্রি কলেজ' মাঠে উপস্থিত জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন,
"আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেলো এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।"

প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরপরই এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দেখা দেয়। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের এ চিঠি জারির মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উল্লাস ও আনন্দ বিরাজ করছে।

কলেজ সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়বে এবং শিক্ষার্থীরা অধিক সুযোগ পাবে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীসহ আশপাশের এলাকার উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত কার্যক্রম সম্পন্ন করে কলেজটিকে পূর্ণাঙ্গভাবে সরকারি ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন।

নবসৃষ্ট বগুড়া সিটিতে কে এম খায়রুল বাশারকে প্রথম মেয়র দেখতে চায় বগুড়া বাসি বগুড়া ডেক্সঃ বগুড়া পৌরসভা বর্তমান নবসৃষ...
25/04/2026

নবসৃষ্ট বগুড়া সিটিতে কে এম খায়রুল বাশারকে প্রথম মেয়র দেখতে চায় বগুড়া বাসি


বগুড়া ডেক্সঃ

বগুড়া পৌরসভা বর্তমান নবসৃষ্ট বগুড়া সিটিতে কে এম খায়রুল বাশারকে প্রথম মেয়র হিসেবে দেখতে চায় বগুড়া বাসি।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসীর বহুদিনের কাংখিত দাবি বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন এ রুপান্তর করার আনুষ্ঠানিক ঘোষনা ও শুভ উদ্বোধন করেছেন।

বগুড়া বাসীর জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে একজন সৎ দক্ষ,, কর্মীবান্ধব ক্লিন ইমেজের নেতার প্রয়োজন যিনি নেতৃত্ব দেবেন সিটি মেয়র হিসেবে। যিনি দলমত নির্বিশেষে শুধুমাত্র এই অবহেলিত বগুড়ার জন্যই কাজ করবেন।

প্রশাসক ছাড়াই সিটি মেয়র পদে যোগ হচ্ছে নতুন নতুন নাম। ইতিমধ্যে বেশ কয়েকজনের নামও শোনা গেছে হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার এ ছাড়া ও প্রশাসক পদে জাহাঙ্গীর হোসেনের নাম শোনা যাচ্ছে। নানা আলোচনার পর জনগণের মতামতে শীর্ষে রয়েছেন বগুড়া জেলা বিএনপি‌র সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশার। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক ভাবে জনগনের সেবা ও জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ইতিপূর্বে তিনি নওগাঁর একটি সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু দল অন্য ব্যক্তিকে মনোনয়ন দিলে তিনি দলিয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।

তিনি শুধু একজন রাজনৈতিক নেতা না,,,তিনি অবহেলিত বগুড়ার জনগনের আস্থার প্রতীক,,উনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার,,দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা,,,এবং সাধারণ জনগনের সাথে গভীর সম্পৃক্ততা তাকে এই শহরের সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব হিসাবে পরিনত করেছে।

সময় এসেছে দীর্ঘদিনের অবহেলিত বগুড়া শহর কে পরিবর্তিত একটি আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার। একটি স্মার্ট,, আধুনিক,,, জনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে কে এম খায়রুল বাশার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

খুন,,গুম,,দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের পাশাপাশি নগরীর যানজট ও ড্রেনেজ ব্যবস্থা সহ নগরবাসীর সার্বিক উন্নয়নে কে এম খায়রুল খায়রুল বাশার সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে কাজ করতে "একজন সিটি মেয়র শুধু রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থার প্রধান নন, সেই নগরের স্বপ্নদ্রষ্টা ও অভিভাবক।যিনি টেকসই উন্নয়ন ও সবুজ নগরী গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।যার দপ্তরে সাধারণ মানুষের কথা বলার সুযোগ থাকবে। যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবেন।
সুযোগ পেলে, যানজট, জলাবদ্ধতা ও আবর্জনা দূর করতে একজন ভিশনারি মেয়র হিসেবে কেএম খায়রুল বাশার এক সূচনার সৃষ্টি করতে পারেন বলে মতামত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।

তৃনমুলের একাধিক নেতৃবৃন্দ বলছেন যিনি টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করে স্মার্ট সিটি গড়বেন, তরুণ প্রজন্মের জন্য কাজের পরিবেশ তৈরি করবেন। গরিব ধনী বিভেদ না করে মানুষের বিপদে সর্বদা পাশে থাকবেন। নগরবাসী এমন একজন মেয়র দেখতে চান, যিনি ‘বক্তৃতা’ নয়, ‘কাজে’ বিশ্বাসী তিনি হলেন কে এম খায়রুল বাশার।

অবহেলিত বগুড়া পৌরসভা এখন সিটি কর্পোরেশন তাই এই অবহেলিত নগরের উন্নয়নের রূপকার হিসেবে কে. এম. খায়রুল বাশার কে দেখতে চায় নগরবাসী!

খায়রুল বাশার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষকে ভালোবাসা ও কাজের মাধ্যমে যিনি প্রমাণ করেছেন যে,তিনি নগরের সেবক হিসেবে উপযুক্ত। বগুড়া বাসি বিশ্বাস করে, খায়রুল বাশার মেয়র হলে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন হবে আধুনিক ও বাসযোগ্য।
তার সততা ও দায়িত্ববোধ নগরবাসীকে অনুপ্রাণিত করার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে তার সুদূরপ্রসারী পরিকল্পনাও রয়েছে।

যোগ্য মানুষকে বেছে নিবে নগরবাসী সেই সাথে আধুনিক শহর গড়ে তুলতে সর্বদা সহযোগী হবে এমন প্রত্যাশায় প্রত্যাশিত কে এম খায়রুল বাশার।

16/04/2026

বগুড়ায় সরকারি ম্যাপ উপেক্ষা করে ব্যক্তিজমিতে রাস্তা! কাজ বন্ধের নির্দেশ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামে সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ না করে জোরপূর্বক স্থানীয়দের ব্যক্তিমালিকানাধীন জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে।

ভুক্তভোগী কুদ্দুস মোল্লা ও শাপলা খাতুনসহ একাধিক গ্রামবাসী জানান, পূর্বনির্ধারিত সরকারি ম্যাপ থাকা সত্ত্বেও একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের বসতভিটার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এতে তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

অভিযোগে বলা হয়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্ট ঠিকাদারদের যোগসাজশে জোরপূর্বক মাটি খনন শুরু করা হয়।

একাধিকবার সার্ভেয়ার দ্বারা রাস্তার সীমানা নির্ধারণ করা হলেও তা উপেক্ষা করে কাজ চালানোর চেষ্টা করা হয়। বাধা দিলে ভুক্তভোগীদের হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় গত ৯ মার্চ গ্রামে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা সেই সিদ্ধান্ত অমান্য করে উল্টো ক্ষুব্ধ আচরণ করেন। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষের আশঙ্কা তৈরি করে।

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন জানান, “আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই বিষয়টির সমাধান করা হবে।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, “বর্তমানে ওই স্থানে রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধই থাকবে।”

এদিকে গ্রামবাসীরা দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় বড় ধরনের সংঘাত ও আইনি জটিলতার আশঙ্কা করছেন তারা।

বগুড়া শহর যুবদলের ওয়ার্ড ও বন্দর কমিটি অনুমোদনঃ নবনির্বাচিতদের সংবর্ধনাবগুড়া:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শ...
15/04/2026

বগুড়া শহর যুবদলের ওয়ার্ড ও বন্দর কমিটি অনুমোদনঃ নবনির্বাচিতদের সংবর্ধনা

বগুড়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানাতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টায় শহরের সাতমাথা এলাকায় শহর যুবদলের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বগুড়া শহর যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন—১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাপ্পি ও সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ। ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মতি মিয়া। সাতমাথা বন্দর যুবদলের সভাপতি শামিম এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেল। সাবগ্রাম বন্দর যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়া মাটিডালি বন্দর যুবদলের সভাপতি মিনারুল হোসেন সাখু এবং সাধারণ সম্পাদক বিন ইমরান হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, প্রচার সম্পাদক অসীম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আহসান হাবীব মমি বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বগুড়া শহরে যুবদল আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং বগুড়া শহর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ থানায় জিডি।খালেদ সিদ্দিকী, বগুড়া ঃবগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে ব...
05/04/2026

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ থানায় জিডি।

খালেদ সিদ্দিকী, বগুড়া ঃ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার বিরুদ্ধে যান্ত্রিক কণ্ঠস্বর ব্যবহার করে নেতিবাচক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১ এপ্রিল বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক ছাত্রদল নেতা মো. হাসানুজ্জামান পলাশ।

জিডি সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত ১১টা ০৪ মিনিটের দিকে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর (০১৩৩৯৯১২০৮৯) থেকে স্বয়ংক্রিয় ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন নম্বরে কল দেওয়া হয়। রেকর্ড করা বার্তায় বলা হচ্ছে— “আগামী ০৯ এপ্রিল ৪১ বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত চাঁদাবাজ রেজাউল করিম বাদশাকে ভোট দিন।”

অভিযোগকারী তার জিডিতে উল্লেখ করেন, বিএনপিকে সরকারি দল হিসেবে উপস্থাপন করা এবং প্রার্থীর নামের আগে ‘চাঁদাবাজ’ শব্দ ব্যবহার করা একটি পরিকল্পিত অপপ্রচার। এর মাধ্যমে প্রার্থীর সুনাম ক্ষুণ্ন করা এবং ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে বগুড়া সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জিডিটি গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট নম্বরের ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। অধিকতর তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) ইমতিয়াজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা দ্রুত এই প্রযুক্তিনির্ভর অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বগুড়া সদর-৬ জাতীয় সংসদ উপ নির্বাচনে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে পৌরসভার ১০ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ...
04/04/2026

বগুড়া সদর-৬ জাতীয় সংসদ উপ নির্বাচনে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে পৌরসভার ১০ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করলেন আহসান হাবিব মমি

ডেক্স: রিপোর্ট বগুড়া:

বগুড়া সদর-৬ জাতীয় সংসদ উপ নির্বাচনে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে পৌরসভার ১০ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করলেন আহসান হাবিব মমি।প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া সেই সাথে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগের সময় তিনি জনাব তারেক রহমানের জন্য মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন অত্র এলাকার ভোটারদের কাছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহরের ১০ নং ওয়ার্ডে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন আহসান হাবিব মমি সভাপতি শহর যুবদল।১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউর রহমান শামীম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রকি ও কাজল এর যৌথ সঞ্চালনায় গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন, মোনারুল ইসলাম সহসভাপতি শহর যুবদল,ওমাইূদুল হাবীব মিম সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, রুহুল আমিন সহ-সভাপতি শহর যুবদল,
মোঃ ওয়াসিম রেজা প্রচার সম্পাদক শহর যুবদল,শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল, প্রভাষক মিজানুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহর যুবদল,
সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল,
মিনারুল হোসেন সাকু শহর যুবদল,
রবিউল ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক, স্বাধীন শিক্ষা বিষয়ক সম্পাদক যুবদল, মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক, আব্দুস সামাদ সহ ধর্মীয় সম্পাদক, আকরাম হোসেন বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুল মমিন সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক,
আশিস কুমার মহন্ত সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,মেফতা আল রশিদ মিলটন সভাপতি ৩ নং ওয়ার্ড, শাহিন হোসেন সাধারণ সম্পাদক ৩ ওয়ার্ড যুবদল, মোঃ খোকন সভাপতি ১নং ওয়ার্ড
নাহিদ সদস্য ১ নং ওয়ার্ড, মোখলেস সভাপতি২নং ওয়ার্ড যুবদল,
রনি সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড,
সাজু সাংগঠনিক ২নং ওয়ার্ড, নাহিদ হোসেন সিনিয়র সহসভাপতি ৩ নং ওয়ার্ড,কামাল মন্ডল ৩ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ,ফয়সাল সভাপতি ,বায়তুল্লাহ সভাপতি ৪ নং ওয়ার্ড ,সবুজ ওয়ার্ড সভাপতি,সেতু ওয়ার্ড সভাপতি
,তাহের সদস্য ৩ নং ওয়ার্ড, রুবেল সদস্য ৩ নং ওয়ার্ড,লিপটন,শুব ও শরিফুল সদস্য ৩ নং ওয়ার্ড,আইনুল শেখ ৫ নং ওয়ার্ড সভাপতি,
এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট সোনা রেজাউল করিম বাদশা কে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানের প্রত্যাশা বগুড়ার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে রেজাউল করিম বাদশা কে নির্বাচিত করবেন। শহর যুবদল মাঠে রয়েছে এবং থাকবে। ভোটের দিন পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছাবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া সেই সাথে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ ...
02/04/2026

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া সেই সাথে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করলেন - মমি

ডেক্স: রিপোর্ট বগুড়া:

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া সেই সাথে জনাব রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করলেন -আহসান হাবিব মমি। তিনি জনাব রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন জনাব তারেক রহমানের জন্য মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন অত্র এলাকার ভোটারদের কাছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন আহসান হাবিব মমি সভাপতি শহর যুবদল।৪নং ওয়ার্ড যুবদল সভাপতি বায়তুল্লাহ শেখের সভাপতিত্বে শহর যুবদলের সদস্য সুজিত জয়সোয়ালের সঞ্চালনায় গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন, মোনারুল ইসলাম সহসভাপতি শহর যুবদল,ওমাইূদুল হাবীব মিম সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, রুহুল আমিন সহ-সভাপতি শহর যুবদল,
মোঃ ওয়াসিম রেজা প্রচার সম্পাদক শহর যুবদল,শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল, প্রভাষক মিজানুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহর যুবদল,
সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল,
মিনারুল হোসেন সাকু শহর যুবদল,
রবিউল ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক, স্বাধীন শিক্ষা বিষয়ক সম্পাদক যুবদল, মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক, আব্দুস সামাদ সহ ধর্মীয় সম্পাদক, আকরাম হোসেন বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুল মমিন সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক,
আশিস কুমার মহন্ত সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,মেফতা আল রশিদ মিলটন সভাপতি ৩ নং ওয়ার্ড, শাহিন হোসেন সাধারণ সম্পাদক ৩ ওয়ার্ড যুবদল, মোঃ খোকন সভাপতি ১নং ওয়ার্ড
নাহিদ সদস্য ১ নং ওয়ার্ড, মোখলেস সভাপতি২নং ওয়ার্ড যুবদল,
রনি সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড,
সাজু সাংগঠনিক ২নং ওয়ার্ড, নাহিদ হোসেন সিনিয়র সহসভাপতি ৩ নং ওয়ার্ড,কামাল মন্ডল ৩ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক
তাহের সদস্য ৩ নং ওয়ার্ড, রুবেল সদস্য ৩ নং ওয়ার্ড,লিপটন,শুব ও শরিফুল সদস্য ৩ নং ওয়ার্ড,আইনুল শেখ ৫ নং ওয়ার্ড সভাপতি,
এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানের প্রত্যাশা বগুড়ার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে রেজাউল করিম বাদশা কে নির্বাচিত করবেন। শহর যুবদল মাঠে রয়েছে এবং থাকবে। ভোটের দিন পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছাবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

Address

Bogura
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nb news tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share