Bogura Archive

Bogura Archive বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খবরাখবর

📩Contact us for news & inquiries: [email protected]

বগুড়ার খবরাখবর, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বগুড়া আর্কাইভ এর সাথেই থাকুন।

ছাত্রদল থেকে শিগগিরই বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি মন্তব্...
14/08/2026

ছাত্রদল থেকে শিগগিরই বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি মন্তব্য করে বলেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময় ঘোষণা হতে পারে।

বগুড়ায় বিনামূল্যে ড্রাইভিং কোর্সে ৩ মাস মেয়াদী ৩৬০ ঘন্টা প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নিচ্ছে টিটিসি বগুড়া। প্রত্যেককে দৈন...
14/08/2026

বগুড়ায় বিনামূল্যে ড্রাইভিং কোর্সে ৩ মাস মেয়াদী ৩৬০ ঘন্টা প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নিচ্ছে টিটিসি বগুড়া। প্রত্যেককে দৈনিক ১০০ টাকা হারে প্রদান করা হবে যাতায়াত ভাতা। কোর্স শেষে বিনামূল্যে প্রশিক্ষণার্থীদের দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র। আবেদন অনলাইনে করা যাবে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত।

‘বগুড়ার উন্নয়নে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
14/08/2026

‘বগুড়ার উন্নয়নে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

একনজরে দেখে নিন বগুড়া জেলার সেরা কলেজগুলো ও আসন সংখ্যা-১. সরকারি আজিজুল হক কলেজবিজ্ঞান- ৭০০টি, মানবিক ও ব্যবসা- ৩৫০টি২. ...
14/08/2026

একনজরে দেখে নিন বগুড়া জেলার সেরা কলেজগুলো ও আসন সংখ্যা-

১. সরকারি আজিজুল হক কলেজ
বিজ্ঞান- ৭০০টি, মানবিক ও ব্যবসা- ৩৫০টি

২. সরকারি শাহ সুলতান কলেজ
বিজ্ঞান- ৪৭৫টি, মানবিক- ৫২৫টি, ব্যবসা- ৫৫০টি

৩. বগুড়া সরকারি কলেজ
বিজ্ঞান- ৩০০টি, মানবিক- ৩০০টি, ব্যবসা- ৩০০টি

৪. সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ
বিজ্ঞান- ৭০০টি, মানবিক- ৫৫০টি, ব্যবসা- ৩০০টি

৫. বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
বিজ্ঞান- ৫৬০টি, মানবিক- ১৪০টি, ব্যবসা- ২১০টি

৬. বিয়াম মডেল স্কুল ও কলেজ
বিজ্ঞান- ১৭০টি, মানবিক- ৮০টি, ব্যবসা- ৮০টি

৭. আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ
বিজ্ঞান- ৩২০টি, মানবিক- ১৪০টি, ব্যবসা- ১৪০টি

৮. বিএএফ শাহীন কলেজ
বিজ্ঞান- ১০০টি, মানবিক- --টি, ব্যবসা- --টি

৯. পুলিশ লাইন্স স্কুল ও কলেজ
বিজ্ঞান- ২০০টি, মানবিক- ১৭৫টি, ব্যবসা- ৭৫টি

১০. করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ
বিজ্ঞান- ৩৬০টি, মানবিক- ২০০টি, ব্যবসা- ১৫০টি

১১. নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ
বিজ্ঞান- ২০০টি, মানবিক- ২৭০টি, ব্যবসা- ১৫০টি

১২. এসওএস হারম্যান মেইনার কলেজ
বিজ্ঞান- ৭০টি, মানবিক- --টি, ব্যবসা- --টি

১৩. সৈয়দ আহম্মদ কলেজ
বিজ্ঞান- ২০০টি, মানবিক- ৪০০টি, ব্যবসা- ৩৫০টি

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ, বক্তা, লেখক এবং রাজনীতিবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর সাবলী...
14/08/2026

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ, বক্তা, লেখক এবং রাজনীতিবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর সাবলীল ও আকর্ষণীয় বাচনভঙ্গি ও সাহসী উচ্চারণের কারণে গণমানুষের কণ্ঠে পরিণত হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ১৪ই আগস্ট রাতে মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তান স...
14/08/2026

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এটিকে গুজব বলে জানিয়েছে, ‘ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি আছেন।’

সূত্র: ফার্স্টপোস্ট

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ১২শ শয্যা থেকে ৬০০ শয্যা বৃদ্ধি করে ১৮শ শয্যা করা হচ্ছে।
14/08/2026

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ১২শ শয্যা থেকে ৬০০ শয্যা বৃদ্ধি করে ১৮শ শয্যা করা হচ্ছে।

বগুড়ার শেরপুরের খামারকান্দি গ্রামের সাধারণ পরিবারের সন্তান নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজ...
14/08/2026

বগুড়ার শেরপুরের খামারকান্দি গ্রামের সাধারণ পরিবারের সন্তান নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল। সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন তিনি। বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসন সহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হওয়ায়, সংকটের মুহূর্তে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী।

বগুড়া সহ সারা দেশে বেড়েছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং। এতে দিনদিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের৷ ফলে ...
13/08/2026

বগুড়া সহ সারা দেশে বেড়েছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং। এতে দিনদিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের৷ ফলে বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর স্থানীয় কার্যালয়।

অফিসিয়ালি বন্ধ হয়ে গেল কার্টুন সিরিজ গোপাল ভাঁড়। ফলে নতুন আর কোন এপিসোড আসবে না কোটি মানুষের হৃদয় জয় করে নেওয়া এই কার্টু...
13/08/2026

অফিসিয়ালি বন্ধ হয়ে গেল কার্টুন সিরিজ গোপাল ভাঁড়। ফলে নতুন আর কোন এপিসোড আসবে না কোটি মানুষের হৃদয় জয় করে নেওয়া এই কার্টুন সিরিজ গোলাপ ভাঁড়ের।

Address

Kabi Nazrul Islam Road
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share