17/10/2025
Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ভিডিও
ভিডিও
ভিডিও
সরাসরি
রাকসুতে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার
ফলো করুন
০৭: ৩৯
সোহরাওয়ার্দী হলে ভিপি পদে শিবির, জিএসে আম্মার, এজিএসে ছাত্রদল এগিয়ে
০৭: ০৮
ভিপি পদে জয়ের পথে শিবির, জিএসে সাবেক সমন্বয়ক আম্মার
০৬: ১৭
মতিহার হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার এগিয়ে
০৫: ২৭
শহীদ হবিবুর হলেও ভিপি–এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
০৪: ১৯
১০ হলের ফলাফলে ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার
০১: ৩১
পাঁচ হলের ফল ঘোষণা: ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএস পদে এগিয়ে আম্মার
০০: ৩৪
মন্নুজান ও রোকেয়া হলের পর তাপসী রাবেয়া হলেও ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার
২৩: ৫৮ , অক্টোবর ১৬
রাকসু নির্বাচন: রোকেয়া হলেও ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার
২৩: ০৮ , অক্টোবর ১৬
রাকসু নির্বাচন: মন্নুজান হলে ভিপি পদে এগিয়ে শিবির
১৪: ০২ , অক্টোবর ১৬
রাকসু নির্বাচনে আলোচিত জিএস প্রার্থী কারা, দেখে নিন এক নজরে
১৩: ৩১ , অক্টোবর ১৬
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পেলে দেশের সামনে তুলে ধরব: ছাত্রদলের ভিপি প্রার্থী
১১: ৩৬ , অক্টোবর ১৬
ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যাতে সজাগ থাকে: ছাত্রদলের এজিএস প্রার্থী
১১: ২৫ , অক্টোবর ১৬
সকালে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা, তোপের মুখে প্রিসাইডিং কর্মকর্তা
১১: ১৪ , অক্টোবর ১৬
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই: শিবিরের ভিপি প্রার্থী
১০: ৩৭ , অক্টোবর ১৬
রাকসু নির্বাচন, দেখে নিন এক নজরে
১০: ২৪ , অক্টোবর ১৬
ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা, অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর
০৮: ১৪
ভিপি–এজিএস পদে শিবিরের মোস্তাকুর–সালমান, জিএসে সাবেক সমন্বয়ক আম্মার জয়ী
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। আজ শুক্রবার সকালে
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। আজ শুক্রবার সকালেছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণায় নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ)। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি।
একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।
এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তাঁর নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।
শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএসে (সহ-সাধারণ সম্পাদক) প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি। তাঁর নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ভোট।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান অনানুষ্ঠানিক ঘোষণা করেন। তবে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি।
নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।
০৭: ৪৭
জিয়াউর রহমান হলে ভিপি-এজিএস পদে শিবির এগিয়ে, জিএস পদে আম্মার
শহীদ জিয়াউর রহমান হলে ভিপি (সহসভাপতি) ও এজিএস পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।
এই প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৯৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮৫ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৫২ ভোট।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ১৬তম হল হিসেবে শহীদ জিয়াউর রহমান হলের ফলাফল ঘোষণা করা হয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। হল সংসদের ফলাফল ঘোষণা করেন হলটির প্রাধ্যক্ষ। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০৭: ৩৯
সোহরাওয়ার্দী হলে ভিপি পদে শিবির, জিএসে আম্মার, এজিএসে ছাত্রদল এগিয়ে
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণার সময় কড়া নিরাপত্তা । আজ শুক্রবার সকালে
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণার সময় কড়া নিরাপত্তা । আজ শুক্রবার সকালেছবি: হাসান মাহমুদ
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলেও ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩০০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮০ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা ভোটপ্রাপ্তিতে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৫১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৪৯৫ ভোট। এর আগের ঘোষিত হলগুলোর সবকটিতেই সালমান এগিয়ে ছিল।
আজ শুক্রবার সকাল ৭টায় ১৫তম হল হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। হল সংসদের ফলাফল ঘোষণা করেন হলের প্রাধ্যক্ষ ও প্রিসাইডিং কর্মকর্তা অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০৭: ০৮
ভিপি পদে জয়ের পথে শিবির, জিএসে সাবেক সমন্বয়ক আম্মার
রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা চলছে। বড় পর্দায় তা সরাসরি দেখতে মিলনায়তনের বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। কাজী নজরুল ইসলাম মিলনায়তন; রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবর ২০২৫ছবি: হাসান মাহমুদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে জয়ের পথে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে জিততে যাচ্ছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের মধ্যে ১৪ হলের ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের চেয়ে ৭ হাজার ৪৯৪ ভোটে এগিয়ে আছেন শিবিরের প্রার্থী মোস্তাকুর রহমান। ১৪টি হলে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ১৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন পেয়েছেন ২ হাজার ৬৬৫ ভোট। মোস্তাকুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি ১৪ হলে ভোট পেয়েছেন ৯ হাজার ৬৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৪ হাজার ৬৮৪ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।
শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএসে (সহ-সাধারণ সম্পাদক) কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমানের সঙ্গে ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষার সঙ্গে। ১৪ হলে সালমান পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট আর জাহিন বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ৫৯৩ ভোট।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ১৭ হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোটগ্রহণ শেষ হয়। পরে এর সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়।
রাত সাড়ে ১০টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশন বলে আসছে, তারা ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে ফলাফল পুরোপুরি ঘোষণা করতে পারবে। তবে প্রাথমিকভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদের তিনটি, হল সংসদের তিনটি ও সিনেট ছাত্র প্রতিনিধির ৫টি পদের ফলাফল ঘোষণা করা হচ্ছে।
নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন আর ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।
০৬: ১৭
বড় স্ক্রিনে দেখানো হচ্ছে ফলাফল। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেছবি : শফিকুল ইসলাম
মতিহার হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার এগিয়ে
মতিহার হলেও ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৮৩৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৪৮ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৩ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৭৪ ভোট।
আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মতিহার হলের ফলাফল ঘোষণা করা হয়। হল সংসদের ফলাফল ঘোষণা করেন হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক সামিউল ইসলাম সরকার। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০৫: ২৭
শহীদ হবিবুর হলেও ভিপি–এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের শহীদ হবিবুর রহমান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ১ হাজার ১৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস (সহসাধারণ সম্পাদক) প্রার্থী এস এম সালমান ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যান্য হলের মতো এই হলেও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার বেশ ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১ হাজার ১২ ভোট।
এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৮ ভোট। ছাত্রশিবির– সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৪৭৩ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৩ ভোট।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়। হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহের হোসেন। পরে রাকসু ও সিনেটের ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
এখন পর্যন্ত ঘোষিত ১২টি হলের ফলাফলের সবকটিতেই ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
০৫: ১৫
শহীদ শামসুজ্জোহা হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার এগিয়ে
শহীদ শামসুজ্জোহা হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৬৫০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৭০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২৮৩ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৩৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩১৭ ভোট।
আজ শুক্রবার ভোররাত চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ শামসুজ্জোহা হলের ফলাফল ঘোষণা করা হয়। হল সংসদের ফলাফল ঘোষণা করেন হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক আল আমিন সরকার। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০৪: ১৯
১০ হলের ফলাফলে ভিপি-এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১০টি হলে ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তবে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থীরা হলগুলোতে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মেয়েদের ছয়টি এবং ছাত্রদের চারটিসহ মোট ১০টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এসব হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৬ হাজার ৬১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ৩ হাজার ৫৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে জিএস পদে ১০টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৫ হাজার ৮০৭ ভোট।
এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট।
আজ শুক্রবার ভোর পৌনে চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ১০ম হল হিসেবে সৈয়দ আমীর আলী হলের ফলাফল ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষরা হল সংসদ নির্বাচনের ফলাফল এবং রাকসু ও সিনেট নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।
এরপর ছাত্রদের চারটি হলের ফল ঘোষণা করা হয়। হলগুলো হলো শেরে বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল ও সৈয়দ আমীর আলী হল।
০৩: ৩১
লতিফ হলে ভিপি–এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নবাব আব্দুল লতিফ হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্যান্য হলগুলোর মতো এই হলেও ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস (সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪৮৪ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান। তিনি পেয়েছেন ২৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৪৯ ভোট।
০৩: ০৩
শাখ মখদুম হলেও ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার এগিয়ে
শাখ মখদুম হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৭৩২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৭৩ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির–সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ৩৮৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাহ মখদুম হলের ফলাফল ঘোষণা করা হয়। হল সংসদের ফলাফল ঘোষণা করেন অধ্যাপক সৈয়দ সারওয়ার জাহান। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০২: ৪০
শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি–এজিএস পদে এগিয়ে শিবির
শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৪৮৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯৭ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৪১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ২৮২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শেরে বাংলা হলের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
০২: ৩২
মেয়েদের হলগুলোতে ভিপি-এজিএস পদে শিবির, জিএসে এগিয়ে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি হলে ভিপি (সহসভাপতি) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। ছাত্রদল–সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থীরা ছাত্রী হলগুলোতে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মেয়েদের ছয়টি হলের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ২ হাজার ২৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।
এদিকে জিএস পদে ছয়টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।
এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ষষ্ঠ হল হিসেবে জুলাই-৩৬ হলের ফলাফল ঘোষণা করা হয়।
এই হলের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হলটির প্রাধ্যক্ষ লাবলী নাহার। পরে রাকসু ও সিনেট নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. নুরুল মোমেন। এ ছাড়া অন্য হলগুলোর কেন্দ্রীয় সংসদের ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।
০২: ০৯
জুলাই-৩৬ হলের ফলাফলে ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে এগিয়ে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জুলাই-৩৬ হলের ভোটের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
এই হলে ভিপি পদে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩০০ ভোট।
জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট।
অন্যদিকে এজিএস পদে এস এম সালমান ৫২৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ষষ্ঠ হল হিসেবে জুলাই-৩৬ হলের ফলাফল ঘোষণা করা হয়।
এই হলের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হলটির প্রাধ্যক্ষ লাবলী নাহার। পরে রাকসু ও সিনেট নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. নুরুল মোমেন।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।
০১: ৩১
পাঁচ হলের ফল ঘোষণা: ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএস পদে এগিয়ে আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পাঁচটি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। পাঁচটি হলে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৩ হাজার ৩১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ১ হাজার ৭৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
এদিকে জিএস পদে পাঁচটি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩১ ভোট।
এই তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯০৬ ভোট, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ১ হাজার ৭৪১ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট।
আজ রাত সোয়া ১টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পঞ্চম হল হিসেবে রহমতুন্নেছা হলের ফলাফল ঘোষণা করা হয়। এই হলের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হলটির প্রাধ্যক্ষ ইসমত আরা বেগম। পরে রাকসু ও সিনেট নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
ঘোষিত পঞ্চম রহমতুন্নেছা হলের ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৮৬ ভোট।
এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৫৮৯ টি। তাঁর কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৩৪৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৮৯ ভোট।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া ও বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়।
০১: ১৬
শহীদ মিনারে উৎসবে মেতেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবর
শহীদ মিনারে উৎসবে মেতেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবরছবি: প্রথম আলো
ভোট গণনা ও ফল ঘোষণা ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস
রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার পাশাপাশি ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাত পৌনে একটা পর্যন্ত চারটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি-এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা। 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেল থেকে জিএস পদের প্রার্থী এগিয়ে আছেন।
ভোটগণনার প্রক্রিয়া ও ফল ঘোষণা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হলেও মিলনায়তনের বাইরে ও শহীদ মিনারে দুইটি বড় স্ক্রিনে তা সরাসরি দেখানো হচ্ছে। শহীদ মিনারের মাঠে স্ক্রিনের সামনে শত শত শিক্ষার্থী অবস্থান করছেন। সেখানে তাঁরা হৈ-হুল্লোড় করছেন। ছোট ছোট দলে বসে কেউ কেউ গানও ধরেছেন।
এখানে শিক্ষার্থীদের পাশাপাশি প্রার্থীরাও রয়েছেন। দুই শিক্ষার্থী মোসা. আমিনা ও নিশাত জাহানের সঙ্গে কথা হলো। তাঁরা বললেন, সবমিলে দারুণ অনুভূতি। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। ফলাফলও উৎসবমুখর পরিবেশে হচ্ছে।
০০: ৫৮
খালেদা জিয়া হলের ফল ঘোষণা: ছাত্রশিবির-সমর্থিত ভিপি ও এজিএস প্রার্থী এগিয়ে
রাকসু নির্বাচনে বেগম খালেদা জিয়া হলের ফলাফলে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
এই হলে জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৩৫২ টি। তাঁর প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ২৭৮ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।
আজ রাত সাড়ে ১২টার পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
এর আগে মন্নুজান, বেগম রোকেয়া ও তাপসী রাবেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়। এই হলগুলোতেও ভিপি ও এজিএস-এ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন।
০০: ৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে মেগাস্ক্রিনে ভোট গণনা ও ফল ঘোষণা দেখছেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে মেগাস্ক্রিনে ভোট গণনা ও ফল ঘোষণা দেখছেন শিক্ষার্থীরাছবি: প্রথম আলো
মন্নুজান ও রোকেয়া হলের পর তাপসী রাবেয়া হলেও ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার
রাকসু নির্বাচনের তাপসী রাবেয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হলেও ভিপি ও এজিএস পদে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
এর আগে মন্নুজান ও রোকেয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ঘোষিত তিন হলেই ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থী এগিয়ে আছেন।
আজ রাত সোয়া ১২টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৬ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ৪০৮ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শিবির–