TAT Male

17/09/2026

বগুড়া আলতাফুন্নেসার খেলার মাঠে বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে নতুনকুড়ি গোলকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে আদমদীঘি উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে সারিয়াকান্দি উপজেলা দল।

17/09/2026

বিজয়ের আনন্দে ব্যস্ত সবাই, এর মধ্যেই পকেটমারের কৌশল দেখেন: যদিও ধরা খাওয়ায় একটু উ ত্ত ম ম ধ্যম

17/09/2026

বগুড়া আলতাফুন্নেসার খেলার মাঠে বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে নতুনকুড়ি গোলকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে আদমদীঘি উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে সারিয়াকান্দি উপজেলা দল।
খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় সারিয়াকান্দি উপজেলা দলের খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান

15/09/2026

৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায়
মেয়েদের হ্যান্ডবল খেলায় গাবতলির লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজটির সহকারী অধ্যাপক ইংরেজি আখতার হোসেন, উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষক শফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সাবেক সভাপতি একরাম হোসেন।

15/09/2026

নুনগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার সহ নেতৃবৃন্দ

15/09/2026

ডেঙ্গু সহ মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে বগুড়া সদর উপজেলা যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নুনগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার সহ নেতৃবৃন্দ

15/09/2026

ডেঙ্গু সহ মশা বাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে বগুড়া সদর উপজেলা যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
আজ ১৫ সেপ্টেম্বর মাটিডালি সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু মশা উৎপাদন হওয়ার মতন জলাশয় পরিষ্কার ও মশা নিধনের ধনের ওষুধ ছিটায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

14/09/2026

বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
:::::::::::::::::::
৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে সেন্ট্রাল স্কুল মাঠে উক্ত খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিপুর রহমান।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরম হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিবগঞ্জ মোঃ তারিকুল আলম, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ প্রমুখ।

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক::::::::::::::::::বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যা...
11/09/2026

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
::::::::::::::::::
বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে বগুড়া সদর থানার সাবগ্রাম এলাকার সিরাতুল জান্নাত জামে মসজিদের সামনে সাবগ্রাম-গাবতলী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার কিছামত ঢঢগাছ এলাকার মো. হামিদুল ইসলাম (৩২) এবং উত্তর সাপটানা এলাকার রাসেল মিয়া (২৮)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোটরসাইকেলযোগে মাদক বহনকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও চারটি সিম জব্দ করা হয়েছে।
আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১২।

বগুড়ায় বস্তাবন্দী লা*শ উদ্ধারের ঘটনায় ১ জন গ্রে*প্তার:::::::::বগুড়ার সিলিমপুর ও মালগ্রাম এলাকার মাঝামাঝি দীঘিপাড়া থেকে অ...
11/09/2026

বগুড়ায় বস্তাবন্দী লা*শ উদ্ধারের ঘটনায় ১ জন গ্রে*প্তার
:::::::::
বগুড়ার সিলিমপুর ও মালগ্রাম এলাকার মাঝামাঝি দীঘিপাড়া থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন ওরফে নিঝুম (৩৭)।
এ ঘটনায় কাহালু উপজেলার মদনাই গ্রামের বাবলুর ছেলে এবং একটি বেসরকারি এনজিওর অফিস সহকারী তৃতীয় লিঙ্গের নাজিম উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে বগুড়া সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। একই ঘটনায় তাঁর বন্ধু স্বপনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ওয়াহেদ হোসেনকে সিলিমপুর ও মালগ্রামের মাঝামাঝি এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ও বিষাক্ত দ্রব্য মিশিয়ে পান করানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান বলে অভিযোগ রয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁর মরদেহ বস্তাবন্দী করে ফাঁকা জায়গায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
গত ১২ আগস্ট সিলিমপুর-মালগ্রাম মাঝামাঝি দীঘিপাড়া এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে স্বজনরা মরদেহটি ওয়াহেদ হোসেন ওরফে নিঝুম কতির বলে শনাক্ত করেন।
এ ঘটনায় গ্রেপ্তার নাজিম উদ্দিন আদালতে তোলা হলে তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

Address

Bogura
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share