Faizullah High School, Bogra

Faizullah High School, Bogra ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়, বগুড়া
স্থাপিত - ১৯৬৮ EIIN: 119171
( প্রভাতী শিফট ও দিবা শিফট )

লতিফপুর, বগুড়া

ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় মুল্যবোধ, সৎ, যোগ্য দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষে “আলোকিত মানুষ চাই ” এ মহান ব্রত কে সামনে রেখে প্রকৃত সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে

১৯৬৮ সালের ১ জানুয়ারি মরহুম ডা. ইয়াছিন সাহেবের উদ্যোগে এবং স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহায়তায় প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি।

📍 অবস্থান ও অবকাঠামো
বিদ্যালয়টি বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায়, বগুড়া পুলিশ লাইনের পূর্ব পাশে প্রায় ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত। রয়েছে সু-বিশাল মাঠ । প্রতিষ্ঠানটি প্রভাতী ও দিবা দুই শিফটে পরিচালিত হয় এবং বর্তমানে প্রায় ১২৩১ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।

🎓 শিক্ষা কার্যক্রম ও শাখা
ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। বিদ্যালয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এবং সরকার কর্তৃক স্বীকৃত। এটি মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান করে এবং ভবিষ্যতে উচ্চমাধ্যমিক স্তর চালুর পরিকল্পনা রয়েছে।

🏆 সাফল্য ও সহ-শিক্ষা কার্যক্রম
বিদ্যালয়টি একাডেমিক ফলাফলের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও সাফল্য অর্জন করেছে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল এবং আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া উল্লেখযোগ্য। এছাড়া স্কাউট, শিক্ষা সফর ও ক্রীড়া কার্যক্রম নিয়মিত আয়োজিত হয়।

🛡️ নিরাপত্তা ও পরিবেশ
বিদ্যালয়ে সিসিটিভি মনিটরিং, নিরাপত্তা প্রহরী এবং উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হয়েছে। অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাশরুম ও কম্পিউটার ল্যাব রয়েছে । দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ।


🛡️ Faizullah High School, EIIN - 119171
বগুড়া সদর উপজেলার লতিফপুর এলাকায় অবস্থিত
ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় তার "আলোকিত মানুষ চাই" এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে শিক্ষা আলো চড়িয়ে যাচ্ছে।

লেখক: Contributor
Muhammad Masudur Rahman ( Babu Sir)
Assistant Teacher (Joined 2013' Dec)
B.A Honors ENGLISH, M.A in ENGLISH
B.Ed, and M.Ed,

📞 যোগাযোগ

ফোন: ০১৭১৮৪০৭০৪৪
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.faizullah.edu.bd
faizullahhighschool.blogspot.com

বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিডিও দেখুন :
https://www.youtube.com/watch?v=QR14PzHqm6w

https://youtube.com/playlist?list=PLQZurD6bpgjdr-KXWFlnsgoikc4Wf0UDU&si=zFI6uVou1hVVGfD_

https://eSchoolbd.com

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফয়েজুল্বা উচ্চ ব...
22/05/2026

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
২১ মে, ২০২৬ বুধবার, প্রথম কার্য দিবসেই নবনিযুক্ত সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় , এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুজল কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী কুশল বিনিময় করেন এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তার নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশন নাগরিক সেবায় আরও গতিশীল ও উন্নয়নমুখী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন |
R.IslamShadhin

ঈদ-উল-আজহা উপলক্ষে22-05-2026 থেকে 06-06-2026 পর্যন্ত৭ই জুন থেকে যথারীতি ক্লাশ চলবে, - HM , ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়  , ...
21/05/2026

ঈদ-উল-আজহা উপলক্ষে
22-05-2026 থেকে 06-06-2026 পর্যন্ত
৭ই জুন থেকে যথারীতি ক্লাশ চলবে,

- HM , ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় , বগুড়া

18/05/2026

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শাখার শিক্ষার্থীরা এ লিংকে রেজিস্ট্রেশন করে “ কিশোর বাতায়নে ” ২৬ জুন ২০২৬-এর মধ্যে যুক্ত হতে নির্দেশ দেয়া হলো, - HM ,FHS

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শাখার শিক্ষার্থীরা এ লিংকে রেজিস্ট্রেশন করে “ কিশোর বাতায়নে ” ২৬ জুন ২০২৬-এর মধ্যে যুক্ত হতে নি...
18/05/2026

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শাখার শিক্ষার্থীরা এ লিংকে রেজিস্ট্রেশন করে “ কিশোর বাতায়নে ” ২৬ জুন ২০২৬-এর মধ্যে যুক্ত হতে নির্দেশ দেয়া হলো, - HM ,FHS

https://konnect.edu.bd/registration
https://konnect.edu.bd/registration

শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে " আওয়ার অব এআই- ২০২৬ এর কার্যক্রম চলছে পুরোদমে , ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক...
18/05/2026

শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে " আওয়ার অব এআই- ২০২৬ এর কার্যক্রম চলছে পুরোদমে , ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এবার কোডিং শিখবে! প্রযুক্তি শেখার সবচেয়ে মজার আয়োজন Hour of AI in Bangladesh 2026 চালু হয়েছে! এখানে অংশ নিয়ে ভবিষ্যতের এআই স্টার হওয়ার সুযোগ তৈরী হয়েছে!
শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে রেজিস্ট্রেশন কর ২৬ জুন ২০২৬-এর মধ্যে নিচের লিংকেঃ https://sites.google.com/a2i.gov.bd/hourofai-2026/home

বগুড়ায় এমপি রেজাউল করিম বাদশাকে ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসুত্র: dailybogura comবগুড়...
02/05/2026

বগুড়ায় এমপি রেজাউল করিম বাদশাকে ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
সুত্র: dailybogura com

বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে বগুড়া শহরের ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার (২ মে) সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রধান শিক্ষক সুজল কুমার সরকার ও সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বগুড়া শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শিক্ষকমণ্ডলী বগুড়া শহরের অন্যতম বিদ্যাপীঠ ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সংসদ সদস্যের নিকট জোর দাবি জানান। see more...

21/04/2026

SSC পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ,
- FHS

অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা : আগ্রহী শিক্ষার্থীদের কে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য জানানো হলো,
21/04/2026

অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা :
আগ্রহী শিক্ষার্থীদের কে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য জানানো হলো,

31/03/2026

29/05/2025

১লা জুন - ১৯ জুন ২০২৫
পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি,

২২ জুন থেকে যথারীতি স্কুল হবে

Address

Faizullah High School , Latifpur , Bogra
Bogura
5800

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+8801718407044

Alerts

Be the first to know and let us send you an email when Faizullah High School, Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share